ময়নাগড়ে বিলাসবহুল গাড়ি থেকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ধলাইয়ের যুবক

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : মাঝরাতে কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের মেগা অভিযানে বড়সড় সাফল্য মিলল। শিলচর-হাফলং সৌরাষ্ট্র মহাসড়কের বড়খলা থানার অন্তর্গত ময়নাগড় এলাকায় একটি বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতারের পাশাপাশি ব্যবহৃত বিলাসবহুল গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১২টা…

Read More

শিলচর নিগম : তফশিলি মোর্চার সাংগঠনিক সভায় নির্বাচনী প্রস্তুতিতে জোর

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে জেলা তফশিলি মোর্চার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা শনিবার অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় দলীয় মুখ্য কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি স্বপন শুক্লবৈদ্য। প্রদীপ প্রজ্বলন ও বন্দেমাতরম গানের মাধ্যমে সভার সূচনা হয়। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নিলেন্দু দাস। সভায় আসন্ন পুর নিগম…

Read More

শিলচরের চামড়াগুদামে মোবাইলের দোকানের চাল কেটে ২৫ লক্ষের সামগ্রী লুটে নিল

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট :  শিলচরের চামড়াগুদাম রোডে একটি মোবাইলের দোকানে হানা দেয় চোরের দল। দোকানের চাল কেটে ভেতরে ঢুকে হাতিয়ে নিল প্রায় ২৫ লক্ষ টাকার মোবাইল ফোন সহ সামগ্রী। শুক্রবার রাতে তারেক আনোয়ার চৌধুরীর ‘কানেক্টিং ওয়ার্ল্ড’ নামের দোকানে এই চুরির ঘটনাটি সংঘটিত হয়।  জানা যায়, শনিবার সকালে দোকান খুললে নজরে পড়ে ঘটনাটি। তারেক দেখতে…

Read More

রবিবার বঙ্গভবনে বহুভাষিক সমন্বয় নিয়ে আলোচনা ও কবি সন্মেলন

বরাক তরঙ্গ, ২৯ আগস্ট : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে বহুভাষিক সমন্বয় কর্মসূচির অধীনে আগামী রবিবার ৩০ আগস্ট বেলা ১১ টায় শিলচর বঙ্গভবনের অনন্ত দেব সভাগৃহে বহুভাষিক আলোচনা ও কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে। বরাক উপত্যকার বিভিন্ন ভাষিকগোষ্ঠীর সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নেবেন। আলোচনা শেষে বিভিন্ন…

Read More

শিলকুড়ি নেশামুক্তি কেন্দ্রে মানবিক রাখি বন্ধন উৎসব

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : পরিবারের আপনজনদের থেকে দূরে থেকে নেশামুক্তির চিকিৎসা ও পুনর্বাসনের পথে এগিয়ে চলা আবাসিকদের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিল নেতাজি ছাত্র যুব সংস্থা ও লায়ন্স ক্লাব অব শিলচর কেয়ার। দুই সংগঠনের যৌথ উদ্যোগে শিলকুড়ির নেতাজি ছাত্র যুব সংস্থা নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্রে আবাসিকদের সঙ্গে নিয়ে আবেগঘন পরিবেশে পালিত হলো রাখি…

Read More

রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন ঘিরে উত্তেজনা, সময় পেরিয়ে ফর্ম গ্রহণের অভিযোগ ABVP-র

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: শিলচর রাধামাধব কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার উত্তেজনা ছড়ায়। নির্ধারিত সময়সীমা পেরিয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে—এমন অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ । ABVP-র অভিযোগ, শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী নির্দেশিকা অনুযায়ী বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র জমা…

Read More

রামনগরের আনোয়া বিলের দূষিত জল নিয়ে উদ্বেগ, বিধায়কের দ্বারস্থ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : রামনগর এলাকার আনোয়া বিলের দূষিত জলের সমস্যা নিরসনে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়ের কাছে স্মারকলিপি প্রদান করল তারাপুর-রামনগর এলাকার ৯টি জল সরবরাহ প্রকল্পের পরিচালনা কমিটি। বৃহত্তর রামনগর এলাকায় বরাক নদী থেকে কাঁচা জল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা। বিধায়ক দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয়…

Read More

শিলচরে দুই মাদকের আস্তানায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মহিলা, পলাতক স্বামীরা

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট: শিলচর শহরের দুটি পৃথক মাদকের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওয়াটার ওয়ার্কস রোড এবং রংপুর প্রথম খণ্ড এলাকায় পৃথকভাবে অভিযান চালানো হয়। অভিযানে মাদক কারবারের সঙ্গে জড়িত দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযানের সময় তাদের স্বামীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে…

Read More

২০ ঘণ্টা পুলিশ হেফাজতে রাখার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্র : প্রসেনজিৎ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : প্রায় ২০ ঘণ্টা শিলচর সদর থানার পুলিশ হেফাজতে থাকার ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুললেন বহিষ্কৃত বিজেপি যুবনেতা তথা সমাজকর্মী প্রসেনজিৎ দেব। শুক্রবার শিলচরের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে বদনাম করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে। প্রসেনজিৎ দেবের অভিযোগ, আসাম…

Read More

ডিমা হাসাওকে শিলচরস্থিত আঞ্চলিক সচিবালয়ের আওতায় আনার দাবি

বরাক তরঙ্গ, ২৮ আগস্ট : ডিমা হাসাও জেলাকে শিলচরস্থিত ‘Assam Secretariat, Barak Valley, Silchar’-এর প্রশাসনিক ও কার্যকরী আওতায় অন্তর্ভুক্ত করার দাবিতে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি প্রদান করল হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন কমিটির কাছাড় জেলা ইউনিট। শুক্রবার বিকেল ৩টায় বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের যুগ্মসচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশে এই স্মারকলিপি প্রদান করা হয়। কমিটির বক্তব্য,…

Read More