ঈদ-উল আজহার শুভেচ্ছা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ মে : পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান আদর্শ বহন করে নিয়ে আসে ঈদ-উল আজহা। এই পবিত্র উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি।
মুখ্যমন্ত্রী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাজ্যবাসীকে উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদ-উল আজহা রাজ্যের সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *