জিরিঘাটে পুলিশের গুলিতে নিহত মাদক মাফিয়া

বরাক তরঙ্গ, ১৪ মে : কাছাড় জেলার জিরিঘাট এলাকায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল এক মাদক মাফিয়ার। বুধবার রাতে জিরিঘাটের প্রত্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত মাদক মাফিয়ার নাম জানা যায়নি। মৃতদেহ বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এখনও পুলিশ প্রশাসন এ নিয়ে কিছুই জানায়নি। উল্লেখ্য, গত সপ্তাহে মাদক মাফিয়াদের গুলিতে এক…

Read More

শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে মৃত্যু বিজেপি সমর্থক তথা শিক্ষক রামকেওলের

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৩ মে : হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না এক শিক্ষকের। শপথ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে মৃত্যু ঘটল লক্ষীপুরের ছোটমামদার বাসিন্দা তথা ৭৭০ নম্বর ছোটমামদা এলপি স্কুলের প্রধান শিক্ষক রামকেওল কুর্মীর। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। জানা…

Read More

লক্ষীপুরে দলবদল করলেন ২৪ ফুটবলার

বরাক তরঙ্গ, ১১ মে : আসন্ন ফুটবল মরসুমের জন্য লক্ষীপুর ডিএসএ-র আন্তঃজেলা দলবদলে মোট ২৪ জন ফুটবলার দলবদল করেছে। শনিবার দলবদল করেছিল ২ জন, রবিবার দলবদল করেছে মোট ২২ জন। লক্ষীপুর ডিএসএ-র ফুটবল সচিব নবচন্দ্র সিং জানিয়েছেন আসন্ন ফুটবল মরসুম শুরু হতে পারে জুন মাসের মাঝামাঝি সময়ে।

Read More

জিরিঘাটে মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম পুলিশকর্মী

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৫ মে : মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম হলেন এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত আটটায় লক্ষীপুরের জিরিঘাট দিঘলাঙ এলাকায়। পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশকর্মী শরিফ হোসেন কাজি। তার পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে জানা গেছে। ঘটনার পরই তাকে দ্রুত আলিপুর ব্যুরোজ মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে…

Read More

৯৯ হাজারের বেশি ভোটে জয়ী কৌশিক, অভিনন্দন কণাদের

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৪ মে : প্রত্যাশামতোই লক্ষীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৌশিক রায়ের জয় নিশ্চিত ছিল। তবে সবার নজর ছিল জয়ের ব্যবধান কত হবে তা নিয়ে। শেষ পর্যন্ত প্রায় এক লক্ষের কাছাকাছি ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে পুনরায় লক্ষীপুরের বিধায়ক নির্বাচিত হলেন কৌশিক রায়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কৌশিক রায় মোট ১,২৫,৩০১টি ভোট…

Read More

জিরিঘাটে ইয়াবা সহ দুই গ্রেফতার

বরাক তরঙ্গ, ২ মে : গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। জিরিঘাট থানার পুলিশ এবং ৩৮ আসাম রাইফেলসের যৌথ উদ্যোগে জিরিঘাট গেট সংলগ্ন জাতীয় সড়কে  একটি চেকিং অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন গেটের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই ব্যক্তিকে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে উদ্ধার হয়…

Read More

লক্ষীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

বরাক তরঙ্গ, ১ মে :  মাদকবিরোধী অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল লক্ষীপুর থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে। কান্থাগ্রাম সংলগ্ন ৩৭ নম্বর জাতীয় সড়কে একটি চেকিং বসিয়ে এই সাফল্য পায় পুলিশ ও আসাম রাইফেলস। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযান চলাকালীন দুই আরোহীসহ একটি মাহিন্দ্রা বোলেরো গাড়িকে সন্দেহের ভিত্তিতে…

Read More

বাঁশকান্দিতে আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের অভিযান, উদ্ধার মাদকসহ পিস্তল

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : মাদকমুক্ত দেশ গড়তে অসম পুলিশের সঙ্গে সমান ভাবে আসাম রাইফেলস, বিএসএফ ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এমন লক্ষ্যে অবৈধ চক্রের বিরুদ্ধে এক অভিযান চালিয়ে সাফল্য পেল আসাম রাইফেলস। বৃহস্পতিবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ ও ফিল্ড ইন্টেলিজেন্স টিমের সহযোগিতায় শিলচরের বাঁশকান্দি এলাকায় একটি মাদক-অস্ত্র চক্র ভেঙে…

Read More

ইয়াবা, পিস্তল, এয়ারগান, নগদ অর্থ সহ মহিলা আটক জোড়খালে

কে এ লস্কর, লক্ষীপু।বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে কাছাড় জেলার কচুদরম থানার অন্তর্গত জোড়খাল ফরেস্ট ভিলেজে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ নগদ ১৪ লক্ষ ৯০ হাজার টাকা এবং একটি ৩২ এম পিস্তল উদ্ধার করেছে ৩৮ আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ বাহিনী। ৩৮ আসাম রাইফেল এবং কাছাড় পুলিশের লক্ষীপুর সমজেলার পুলিশ…

Read More

গুলিবিদ্ধের পর পিটিয়ে খুন বৃদ্ধকে, গ্রেফতার ৪ জিরিঘাটে

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২০ এপ্রিল : জিরিঘাট থানা এলাকার বাঘখাল কদমটিলায় একজন বৃদ্ধকে প্রথমে পায়ে গুলিবিদ্ধ করে তারপর বেধড়ক পিটিয়ে খুন করা হয়। সোমবার ভোরে এই ঘটনা সংঘটিত হয়েছে। মৃত ব্যক্তির নাম লুকু মিয়া (৭০)। সকালে নিজের একটি মহিষ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি। বাড়ি থেকে সামান্য দূরে যাওয়ার পর প্রথমে আড়াল…

Read More