জিরিঘাটে যৌথ অভিযানে মাদক সহ কচুদরমের দুই যুবক গ্রেফতার

Spread the news

কে এ লস্কর, লক্ষীপুর,
বরাক তরঙ্গ, ৫ আগস্ট :
অসম পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে জিরিঘাট থানা এলাকার ৩৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে বুধবার দুপুরে বিপুল পরিমাণ মাদক সহ দুই যুবককে পাকড়াও করা হয়েছে। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি সুইফট গাড়ি। ধৃতরা কচুদরম থানার অন্তর্গত দিদারখুশ গ্রামের রেজাউল করিম (৩৩) ও সাজ্জাদুল আলম বড়ভূইয়া (৩০)।

তারা এমজেড ০২বি ৬৩৬৩ নম্বরের সুইফট গাড়িতে করে মাদক পাচারের সময় গোপন সুত্রের খবরের ভিত্তিতে পুলিশ ও আসাম রাইফেলস যৌথ অভিযান চালায়। অভিযান চালিয়ে গাড়িতে তাল্লাশী করে ৯ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয় অভিযানকারী দলটি। সঙ্গে সঙ্গে মাদক সহ পাচারে ব্যবহৃত গাড়ি ও ধৃতদের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে তাদের জিরিঘাট থানায় নিয়ে যাওয়া হয়। ধৃত দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস এ্যক্টে মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। আগামীকাল দু’জন কে আদালতে হাজির করবে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *