লক্ষীপুরে হেরোইনসহ আটক দুই, বাজেয়াপ্ত বাইক
বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : লক্ষীপুর থানার অন্তর্গত বিন্নাকান্দিতে অভিযান চালিয়ে সন্দেহজনক হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযানে একটি দুই চাকার যান থেকে মোট ১৫১ গ্রাম সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিন্নাকান্দি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি দুই চাকার গাড়িতে তল্লাশি চালিয়ে ৯টি সাবানের…
