মওলানা মদরিস আলি লস্কর লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কামাল উদ্দিনকে, কামু মিয়া লস্কর অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেলেন বিশন

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : ব্যতিক্রমী অনুষ্ঠান ও শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক দিবস পালন করল বাঁশকান্দির পাইওনিয়ার ইংলিশ স্কুল। প্রতিবছরের মতো এবারও একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও একজন কর্মরত শিক্ষককে তাঁদের ব্যতিক্রমী অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।…

Read More

বিনামূল্যে MBBS ও APSC কোচিং চালুর ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের

লক্ষীপুরে ২,২০০ HSLC পরীক্ষার্থীর হাতে সাজেশন বই_____ বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : পরিশ্রম ও অধ্যবসায়কেই সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে লক্ষ্মীপুরের পড়ুয়াদের পরীক্ষার প্রস্তুতিতে সর্বাধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন অসম সরকারের মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার লক্ষ্মীপুরের নেহরু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৭ সালের HSLC পরীক্ষার্থীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে সাজেশন বই বিতরণ কর্মসূচির সূচনা করে তিনি…

Read More

সরকারি সময়সূচি না মানার অভিযোগ, বৈঠকে ক্ষমা চাইলেন প্রধান শিক্ষিকা

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত সময়ে বিদ্যালয় খোলার কথা থাকলেও সময়সূচি না মেনে সকাল ১০টার দিকে স্কুল খোলার অভিযোগকে কেন্দ্র করে ৭২৭ নং ডিস্কা এলপি স্কুলে অসন্তোষ দেখা দেয়। গত ৩১ আগস্টের এই ঘটনাকে ঘিরে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্পিতা পালের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে একটি…

Read More

প্রেমের কাছে হার মানল ধর্মের বেড়াজাল, ভিনধর্মের প্রেমিককে বিয়ে মুসলিম যুবতীর, জোর চর্চা

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : প্রেম ও ভালোবাসার কোনও নির্দিষ্ট সীমানা, জাত বা ধর্ম হয় না—এই চিরন্তন সত্যটি আবারও প্রমাণিত হলো। সামাজিক ও ধর্মীয় বেড়াজাল ভেঙে এক মুসলিম যুবতী তাঁর ভিন্ন ধর্মের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে তাঁদের ভালোবাসাকে সফল রূপ দিয়েছেন। ঘটনাটি কাছাড়ের লক্ষীপুরের। সম্প্রতি লক্ষীপুরের থাইলুর এক হিন্দু যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন।…

Read More

জয়পুর নতুন বাজার কি তবে ডিমাহাসাও জেলার অন্তর্ভুক্ত? চিঠির ঠিকানা ঘিরে নতুন বিতর্ক

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : লক্ষীপুর বিধানসভা এলাকার ১৯টি গ্রামকে ডিমাহাসাও জেলায় অন্তর্ভুক্ত করার সরকারি প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক ও প্রতিবাদ চলছে। এরই মধ্যে পয়লাপুলে মন্ত্রী কৌশিক রায়কে স্বাগত জানিয়ে তৈরি একটি তোরণে ডিমাহাসাও জেলার নাম উল্লেখ করা নিয়ে চর্চা শুরু হয়েছিল। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে একটি চিঠির ঠিকানা।…

Read More

সরকারি নিয়ম উপেক্ষার অভিযোগ, সকাল সাড়ে সাতটার বদলে ১০টায় খুলছে স্কুল! ক্ষোভ অভিভাবকদের

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : সরকারি নির্ধারিত সময় মেনে স্কুল না খোলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে লক্ষীপুর বিধানসভার রাজাবাজার মণ্ডলের জয়পুর ডিস্কা গ্রান্ট এলাকার ৭২৭ নম্বর এলপি স্কুলে। অভিযোগ, প্রতিদিন নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর স্কুলের দরজা খোলা হচ্ছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা। স্থানীয়দের অভিযোগ, নিয়ম অনুযায়ী সকাল…

Read More

লক্ষীপুরে ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : লক্ষীপুর থানার অন্তর্গত তলেনগ্রামে চেকিং চলাকালীন মাদক সহ এক যুবককে আটক করে পুলিশ। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল লক্ষীপুর পুলিশ। চেকিং চলাকালীন একটি Maruti Suzuki Fronx গাড়ি আটক করে তল্লাশি চালায় পুলিশ। গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,…

Read More

লক্ষীপুরে চার শিক্ষকের স্কুলে নিয়মিত পড়ুয়া মাত্র চারজন

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : লক্ষীপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের অব্যবস্থার নানা চিত্র সামনে আসছে। কোথাও শতাধিক ছাত্রছাত্রীর বিপরীতে রয়েছেন মাত্র একজন বা দু’জন শিক্ষক, আবার কোথাও ছাত্রসংখ্যার তুলনায় শিক্ষক রয়েছেন প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এমনই এক বিস্ময়কর চিত্র দেখা গেল লক্ষীপুর প্রাথমিক শিক্ষা খণ্ডের অধীন ১২৮৪ নম্বর চাপ্রৌ এলপি স্কুলে।বিদ্যালয় সূত্রে জানা…

Read More

বিনাকান্দিঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত বসতঘর, বিস্ফোরণ দু’টি গ্যাস সিলিন্ডারের

কে এ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : লক্ষীপুরের বিনাকান্দিঘাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি বসতঘর। মঙ্গলবার সকালে বেমছা দেবীর ঘরে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে গোটা ঘরকে গ্রাস করে নেয়। অগ্নিকাণ্ডের সময় ঘরে থাকা দু’টি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরপর বিস্ফোরণের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে…

Read More

এমএলএ কাপ লক্ষীপুর ২০২৬ খেতাব অর্জন মার্কুলিন জিপির

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ‘এমএলএ কাপ লক্ষীপুর ২০২৬’ ফুটবল প্রতিযোগিতার খেতাব দখল করল মার্কুলিন জিপি। শনিবার লক্ষীপুরের লাবক চা-বাগান মাঠে অনুষ্ঠিত ফাইনালে লাবক জিপিকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুলেরতল মার্কুলিন জিপি। ফাইনাল ম্যাচকে ঘিরে লাবক চা-বাগান মাঠে ছিল উৎসবের আবহ। বিপুল সংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীর উপস্থিতিতে জমে ওঠে প্রতিদ্বন্দ্বিতা।…

Read More