পয়লাপুলে ডিআই ট্রাক চুরির পিতল-কাঁসার বাসন, তামার তার উদ্ধার, আটক তিন

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : চোরচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল লক্ষীপুর পুলিশ। দীর্ঘদিন ধরে লক্ষীপুর এলাকায় চুরির ঘটনা বেড়ে চলায় উদ্বেগে ছিলেন সাধারণ মানুষ। বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগ থানায় জমা পড়লেও অভিযুক্তদের সন্ধান মিলছিল না। অবশেষে চুরির সামগ্রী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনাগুলির তদন্তে নেমে সোমবার গোপন সূত্রে…

Read More

মহিলা উদ্যোক্তাদের উদ্যোগে লক্ষীপুরে প্রদর্শনী, উদ্বোধন কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : মহিলারা স্বনির্ভর হয়ে নেতৃত্ব গ্রহণ করলে সমাজের সার্বিক উন্নয়ন আরও ত্বরান্বিত হয়। লক্ষীপুরের উষা কমপ্লেক্সে আয়োজিত চার দিনব্যাপী প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক কৌশিক রায়। রবিবার প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্রের উদ্বোধন শেষে মন্ত্রী মহিলা উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। এ সময় তিনি…

Read More

পয়লাপুলে ‘নেশামুক্ত ভারত সংকল্প পদযাত্রায়’ পা মেলালেন রাজ্যপাল

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে শিক্ষা, খেলাধুলা, যোগাভ্যাস, সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন ও সমাজসেবায় নিজেদের শক্তি কাজে লাগানোর আহ্বান জানালেন অসমের রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। বৃহস্পতিবার কাছাড় জেলার লক্ষীপুরের পয়লাপুলে আয়োজিত ‘নেশামুক্ত ভারত সংকল্প পদযাত্রা’-য় অংশ নিয়ে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে লড়াই কোনও ব্যক্তি বা পরিবারের একার বিষয় নয়; এর সঙ্গে সমাজ…

Read More

লক্ষীপুরে ১০৮ বছরের প্রবীণ নাগরিককে রাজ্যপালের সম্মান

কেএ লস্কর, লক্ষীপুর। বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে লক্ষীপুরে এক প্রবীণ নাগরিককে সম্মান জানালেন অসমের রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। বৃহস্পতিবার লক্ষীপুর বিধানসভা এলাকার বিন্নাকান্দি উন্নয়ন খণ্ডের ছোটমামদা জিপির ১০৮ বছর বয়সি সুনীলা দাসের বাড়িতে পৌঁছে তাঁকে অভিবাদন জানান রাজ্যপাল। কড়া নিরাপত্তার মধ্যে ছোটমামদায় পৌঁছলে রাজ্যের মন্ত্রী কৌশিক রায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা রাজ্যপালকে স্বাগত…

Read More

আত্মনির্ভর অসম অভিযানে লক্ষীপুরে ৯০৪ যুবক-যুবতীর হাতে চেক কৌশিকের

কেএ লস্কর, লক্ষীপুর।  বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্যের যুবক-যুবতীদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে ‘মুখ্যমন্ত্ৰীর আত্মনিৰ্ভর অসম অভিযান’ (সিএমএএএ)-এর ১.০ ও ২.০ পর্যায়ের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।বৃহস্পতিবার রাজ্যজুড়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এরই অংশ হিসেবে লক্ষীপুর বিধানসভা এলাকায় ৯০৪ জন উপভোক্তা যুবক-যুবতীর হাতে চেক…

Read More

লক্ষীপুরে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচিতে মন্ত্রী কৌশিক রায়

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার লক্ষীপুর পুরবোর্ডের উদ্যোগে ‘স্বচ্ছতাই সেবা’ কর্মসূচির আওতায় স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানে অংশ নেন লক্ষীপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক রায়। ঝাড়ু হাতে নিয়ে পুরবোর্ডের কর্মী ও অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে সাফাই অভিযানে যোগ দেন মন্ত্রী। এদিন তিনি বলেন, স্বচ্ছতা কেবল একটি কর্মসূচি…

Read More

ফুলেরতল স্কুলের প্রাদেশিকীকরণের দাবি কংগ্রেস নেতার

বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : লক্ষীপুরের ফুলেরতল পাব্লিক হাইস্কুল দ্রুত প্রাদেশিকীকরণের দাবি জানালেন কংগ্রেস নেতা ডাঃ এম. শান্তিকুমার সিংহ। সম্প্রতি বিদ্যালয়টির পরিকাঠামোগত সমস্যার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তিনি স্কুলটি পরিদর্শন করে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করেন। বিদ্যালয়ের শিক্ষক সুধাংশু মালাকার জানান, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বাংলামাধ্যমের স্কুলটি ২০২১ সালে রৌপ্যজয়ন্তী পালন করেছে। দীর্ঘ ৩০ বছর…

Read More

নিরাপত্তার অভাবে ফের আটকে পড়ল মণিপুরগামী লরি, চালকদের মারধর ননে

কেএ লস্কর, লক্ষীপুর।বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : নিরাপত্তার অভাবে ফের মণিপুরগামী পণ্যবাহী লরি আটকে পড়েছে। ফুলেরতল থেকে জিরিঘাট পর্যন্ত ৩৭ নম্বর জাতীয় সড়কে সহস্রাধিক মালবোঝাই লরি দীর্ঘদিন ধরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। গত প্রায় ৮-১০ দিন ধরে রাস্তায় আটকে থাকা লরিগুলি নিরাপত্তার কারণে ইম্ফলের উদ্দেশ্যে রওনা হতে পারছে না। জানা গেছে, গত বৃহস্পতিবার ইম্ফলের দিকে যাওয়ার…

Read More

ধুলোয় অতিষ্ঠ নেহেরু কলেজের পড়ুয়ারা, রাস্তা নির্মাণ সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ পয়লাপুলে

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : রাস্তা নির্মাণের কাজে উড়তে থাকা ধুলোয় অতিষ্ঠ হয়ে পয়লাপুলের নেহেরু কলেজের সামনে পয়লাপুল-হরিনগর সড়ক অবরোধ করলেন কলেজের ছাত্রছাত্রীরা। ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত জল ছেটানোর ব্যবস্থা না করার অভিযোগ তুলে নির্মাণ সংস্থা ব্রহ্মপুত্র কনস্ট্রাকশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। পয়লাপুল থেকে হরিনগর পর্যন্ত সিসি ব্লক দিয়ে রাস্তা নির্মাণের কাজ চলছে। অভিযোগ, কাজ…

Read More

লক্ষীপুরে ট্রাকের গোপন কুঠুরি থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক এক

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : কাছাড় জেলার লক্ষীপুর থানার শিবপুর এলাকায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। অভিযানে একটি ট্রাক আটক করে তার গোপন কুঠুরি থেকে প্রায় ২ লক্ষ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের ওজন প্রায় ২৫ কেজি বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়,…

Read More