মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ৫৫ হাজার টাকার অনুদান

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৫ হাজার টাকার অনুদান প্রদান করেছে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার। শনিবার কাছাড় জেলার কাটিগড়ার শাসক দলের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হিলাড়া-স্থিত বাসভবনে গিয়ে ক্লাবের পক্ষ থেকে অনুদানের চেক তাঁর হাতে তুলে দেন ক্লাবের প্রতিনিধিরা। ক্লাবের সভাপতি ডাঃ স্বপন…

Read More

দিগরখাল চেকপোস্টে ফের বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ১

শমীন্দ্র পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের কাছাড় জেলার দিগরখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি কন্টেইনার গাড়ির গোপন চেম্বার থেকে ৫০ হাজার বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। গুমড়া পুলিশ সূত্রে জানা গেছে, MH 46 BM 4238 নম্বরের একটি কন্টেইনার গাড়ি দিগরখাল চেকপোস্টে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িটির গোপন চেম্বার থেকে ২৫০টি মাঝারি আকারের…

Read More

জন্মাষ্টমীতে বিহাড়া বিদ্যা নিকেতনে ছোট্ট বৃন্দাবন, কৃষ্ণ-রাধার সাজে মুগ্ধ খুদে পড়ুয়ারা

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক পরিবেশে মুখর হয়ে উঠল কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার অন্তর্গত বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতন। খুদে পড়ুয়াদের কৃষ্ণ-রাধার সাজ এবং শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে ফুটে উঠল যেন ছোট্ট বৃন্দাবনের ছবি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যা ভারতী…

Read More

৩৫ বছরে দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা, বৃক্ষরোপণ ও নানা কর্মসূচিতে প্রতিষ্ঠা দিবস পালন

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কাছাড় জেলার পশ্চিম কাটিগড়ার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন দিগরখাল সমাজ উন্নয়ন সংস্থা শুক্রবার উদযাপন করল ৩৫তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর একাধিক কর্মসূচির আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানের সূচনায় সংস্থার পতাকা উত্তোলন করেন সভাপতি সুব্রত চক্রবর্তী। এরপর সংস্থার স্থায়ী…

Read More

কন্টেনার গাড়ি থেকে বার্মিজ সিগারেট! দিগরখাল চেকপোস্টে পুলিশের জালে দুই

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের দিগরখাল নাকা চেকপোস্টে পুলিশের তল্লাশিতে বড়সড় সাফল্য। একটি কন্টেনার গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। ঘটনায় উত্তরপ্রদেশের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, UP 22 T 2661 নম্বরের কন্টেনার গাড়িটি দিগরখাল নাকা চেকপোস্টে থামিয়ে নিয়মমাফিক তল্লাশি…

Read More

কাটিগড়ায় ওভারলোড টিপার ধরল মালিক সংগঠন, নড়েচড়ে বসল পরিবহন বিভাগ

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : যে কাজ পরিবহন বিভাগ ও বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের করার কথা, এবার সেই কাজই করে দেখাল ‘দ্য টিপার ওনার্স অব কাটিগড়া’। মেঘালয় থেকে বরাক উপত্যকায় চুনাপাথর বোঝাই টিপার প্রবেশের পথে কালাইনছড়ায় গত প্রায় দু’মাস ধরে গাড়ি আটকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলনের মধ্যেই সংগঠনের কর্মকর্তাদের হাতে…

Read More

বৈধ কাগজপত্র থাকলেও লাইমস্টোন টিপার আটকে রাখার অভিযোগ, দিগরখাল টোল গেটে ক্ষোভ

শমীন্দ্ৰ পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : কালাইনছড়া দিগরখাল টোলগেটে মঙ্গলবার রাতে বেশ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। বৈধ কাগজপত্র, চালান ও নির্ধারিত ওজন থাকা সত্ত্বেও লাইমস্টোন বোঝাই টিপার আটকে রাখার অভিযোগ উঠে দিগরখালের কালাইনছড়া-গুমড়া পুলিশের নাকা চেকগেটে। কোনও লিখিত নিষেধাজ্ঞা বা স্পষ্ট কারণ না দেখিয়েই ট্রাক চলাচল বন্ধ রাখা হচ্ছে – মঙ্গলবার বিকেল থেকে রাত…

Read More

দুই মাস ধরে বন্ধ চুনাপাথর বোঝাই টিপার, ক্ষতির মুখে হাজারো পরিবার

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : প্রায় দুই মাস ধরে পুলিশের নিষেধাজ্ঞার জেরে চুনাপাথর বোঝাই ১০ ও ১৬ চাকার টিপার চলাচল বন্ধ থাকায় চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন টিপার মালিক, চালক, মেকানিকসহ সংশ্লিষ্ট পেশার হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে যান চলাচল বন্ধ থাকায় বরাক উপত্যকা, ত্রিপুরা এবং বাংলাদেশমুখী চুনাপাথর পরিবহন ও রপ্তানি কার্যক্রমও ব্যাপকভাবে ব্যাহত…

Read More

কাটিগড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দালাল চক্রের দৌরাত্ম্যের অভিযোগ, গ্রেফতার এক

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : কাছাড় জেলার কাটিগড়া রাজস্ব সার্কলের অন্তর্গত কাটিগড়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠে আসছে। এই অভিযোগের মধ্যেই শাসকদলের যুব মোর্চার সভাপতি সন্দীপ কুমার নাথ-সহ চারজনের লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ দালাল চক্রের অন্যতম অভিযুক্ত শাকিব আহমেদ বড়ভূইয়াকে গ্রেফতার করে। ঘটনা সম্পর্কে ভারতীয় ন্যায়…

Read More

সামাজিক মাধ্যমে বিধায়ককে কু-মন্তব্যে, কাটিগড়া থানায় মামলা বিজেপি সংখ্যালঘু মোর্চার

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৩০ আগস্ট : কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সামাজিক মাধ্যমে কু-মন্তব্য করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। হাইলাকান্দির বাসিন্দা বি এইচ লস্করের বিরুদ্ধে বিধায়ককে অশালীন ভাষায় আক্রমণের পাশাপাশি সনাতন ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে। সম্প্রতি শিলচর কাছাড় কলেজের হিজাব-কাণ্ড নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের বক্তব্য সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এরপরই ফেসবুকে বি এইচ…

Read More