ঘরে ঢুকে নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা, বিজেপি নেতা সহ তিনজনের বিরুদ্ধে মামলা

কাছাড়ের পশ্চিম কাটিগড়ায় চাঞ্চল্য, অভিযোগের তদন্তে গুমড়া পুলিশ, অভিযোগ সম্পূর্ণ অস্বীকার আলতাবের শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : মা-বাবার অনুপস্থিতির সুযোগ নিয়ে ঘরে প্রবেশ করে ১৭ বছর বয়সি এক নাবালিকাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে কাছাড়ের পশ্চিম কাটিগড়ার অধীন দামছড়া (তালকরগ্রান্ট) এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় পশ্চিম কাটিগড়ার বিজেপি নেতা…

Read More

কাটিগড়ায় মর্মান্তিক স্কুটি দুর্ঘটনা, প্রাণ গেল সিদ্ধেশ্বরের  যুবকের

শমীন্দ্র পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ১৪ সেপ্টেম্বর : সোমবার সন্ধ্যারাতে কাটিগড়ার লাঠিমারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিদ্ধেশ্বর গ্রামের এক তরতাজা যুবক। মৃত যুবকের নাম ফিরোজ উদ্দিন (১৯)। তাঁর বাড়ি কাটিগড়ার সিদ্ধেশ্বর দ্বিতীয় খণ্ডে। তিনি আজির উদ্দিনের পুত্র বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় সিদ্ধেশ্বর গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যারাতে…

Read More

অটো ছিনতাইয়ের চেষ্টা ভেস্তে দিল জনতা, তিন যুবককে আটক করলো পাঁচগ্রাম পুলিশ

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : চালককে মারধর করে অটো ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে তিন যুবককে আটক করেছে পাঁচগ্রাম পুলিশ। রবিবার সন্ধ্যারাতে কাটিগড়া-বদরপুর সংযোগী গ্যমন সেতু পার হওয়ার পর বদরপুর-পাঁচগ্রাম অংশে ঘটে ঘটনাটি। অভিযোগ, বদরপুর রেলগেট থেকে চৌরঙ্গী যাওয়ার কথা বলে তিন যুবক অটোতে যাত্রী সেজে ওঠে। কিছুসময় পর ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে তারা চৌরঙ্গী…

Read More

অবৈধ মদের বিরুদ্ধে গুমড়া পুলিশের অভিযান, বিপুল মদ বাজেয়াপ্ত, আটক দুই

আবগারি বিভাগের এক কর্মীকে মাসোহারা দেওয়ার অভিযোগ ধৃতদের বয়ানে, তদন্তের দাবি এলাকাবাসীর শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড় জেলার কাটিগড়ার কুশিয়ারকুল জিপি এলাকায় কথিত মদ ও মাদক কারবারকে ঘিরে ক্ষোভ ক্রমেই বাড়ছে। অবৈধ নেশার কারবারে এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।…

Read More

‘বন্দে মাতরম্’-এর সার্ধশতবর্ষে কাছাড়ের বিহাড়া বিদ্যা নিকেতনে দেশাত্মবোধের আবহ

শমীন্দ্র পাল, কাটিগড়।বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দে মাতরম্’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশাত্মবোধের আবহে একাধিক কর্মসূচি হাতে নিয়েছে কাছাড়ের বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা। এতে বিভিন্ন বিদ্যালয়ের মোট ১৪৩ জন পড়ুয়া অংশগ্রহণ করে। বিহাড়া বাজার পিএমশ্রী এমভি স্কুল,…

Read More

বদরপুরে লায়ন্সের চক্ষু শিবির, ৬২ জনের চোখ পরীক্ষা

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর: চোখের আলো ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বদরপুরে অনুষ্ঠিত হলো লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের তৃতীয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি শনাক্তকরণ শিবির। লায়নিস্টিক বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে সোমবার অখণ্ড মণ্ডলী, বদরপুর টেনিস গ্রাউন্ড কলোনিতে আয়োজিত এই শিবিরে ব্যাপক সাড়া পড়ে। লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের উদ্যোগে, লায়ন্স আই হসপিটাল, শিলচর ও ভ্যালি স্ট্রং…

Read More

আদালতের নির্দেশে কালাইন ভাটগ্রামে উচ্ছেদ অভিযানবিবাদিত জমি দখলমুক্ত করে দেবব্রত পালকে দখলদারিত্ব প্রদান

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : আদালতের নির্দেশ অনুসারে কাছাড় জেলার কালাইন ভাটগ্রামে শনিবার উচ্ছেদ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে চলা বিরোধের অবসান ঘটাতে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, কালাইনের দেবব্রত পাল এবং ভাটগ্রামের এক ব্যক্তির মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল।…

Read More

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের ৫৫ হাজার টাকার অনুদান

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৫ হাজার টাকার অনুদান প্রদান করেছে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার। শনিবার কাছাড় জেলার কাটিগড়ার শাসক দলের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হিলাড়া-স্থিত বাসভবনে গিয়ে ক্লাবের পক্ষ থেকে অনুদানের চেক তাঁর হাতে তুলে দেন ক্লাবের প্রতিনিধিরা। ক্লাবের সভাপতি ডাঃ স্বপন…

Read More

দিগরখাল চেকপোস্টে ফের বার্মিজ সিগারেট উদ্ধার, আটক ১

শমীন্দ্র পাল, কাটিগড়া। বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : অসম-মেঘালয় সীমান্তের কাছাড় জেলার দিগরখাল চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি কন্টেইনার গাড়ির গোপন চেম্বার থেকে ৫০ হাজার বার্মিজ সিগারেট উদ্ধার করেছে পুলিশ। গুমড়া পুলিশ সূত্রে জানা গেছে, MH 46 BM 4238 নম্বরের একটি কন্টেইনার গাড়ি দিগরখাল চেকপোস্টে আটক করে তল্লাশি চালানো হয়। গাড়িটির গোপন চেম্বার থেকে ২৫০টি মাঝারি আকারের…

Read More

জন্মাষ্টমীতে বিহাড়া বিদ্যা নিকেতনে ছোট্ট বৃন্দাবন, কৃষ্ণ-রাধার সাজে মুগ্ধ খুদে পড়ুয়ারা

শমীন্দ্র পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আবেগ ও সাংস্কৃতিক পরিবেশে মুখর হয়ে উঠল কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার অন্তর্গত বিহাড়া সরস্বতী বিদ্যা নিকেতন। খুদে পড়ুয়াদের কৃষ্ণ-রাধার সাজ এবং শ্রীকৃষ্ণের বাল্যলীলা নিয়ে মনোজ্ঞ পরিবেশনার মধ্য দিয়ে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গণে ফুটে উঠল যেন ছোট্ট বৃন্দাবনের ছবি। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যা ভারতী…

Read More