মাদারপুরে বরাকের ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ১০ পরিবারের বসতবাড়ি

আশ্রয় শিবিরে গৃহহীন পরিবার, আতঙ্কে আরও ৭০টির বেশি পরিবার______ বরাক তরঙ্গ, ১৮ মে : কাটিগড়া এলাকার মাদারপুর গ্রামে বরাক নদীর ভয়াবহ ভাঙনে বিপর্যস্ত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে অন্তত ১০টি পরিবারের বসতবাড়ি। আকস্মিক এই ভাঙনে গৃহহীন হয়ে পড়া পরিবারগুলো বর্তমানে মাদারপুর পাবলিক এমই স্কুলে আশ্রয় নিয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার…

Read More

কাটিগড়ায় কৃত্রিম বন্যার ভয়াবহতা, প্রথমবার জলবন্দি বিহাড়া ও চন্দ্রনাথপুর

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ১৫ মে : কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার বড়াইল পাহাড় পাদদেশের বিহাড়া এলাকায় কৃত্রিম বন্যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম এমন ভয়াবহ জলাবদ্ধতার পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের। টানা বৃষ্টির কারণে এলাকায় জল জমলেও, প্রাকৃতিক বন্যার চেয়ে এবার বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অপরিকল্পিত নির্মাণ…

Read More

জলালপুরে দুঃসাহসিক ডাকাতি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট, খোঁজ নিলেন কমলাক্ষ

বরাক তরঙ্গ, ১৪ মে : গভীর রাতে পশ্চিম কাটিগড়ার ইন্দো-বাংলা সীমান্তবর্তী জলালপুর এলাকায় সংঘটিত হলো এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা। অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে হামলা চালিয়ে ডাকাতরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বুধবার গভীর রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। জানা গেছে, পশ্চিম কাটিগড়ার জলালপুর ভৈরবপল্লী এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষক চন্দন চক্রবর্তীর বাড়িতে রাত…

Read More

কাটিগড়ায় যানজট নিরসনে কড়া পদক্ষেপ প্রশাসনের

বরাক তরঙ্গ, ১৩ মে : কাটিগড়ায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। বাজার এলাকায় যানবাহনের চাপ কমিয়ে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে শুরু হয়েছে বিশেষ অভিযান। প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ মে সার্কল অফিসার যাত্রাকান্ত কর্মকার এক বিশেষ নির্দেশনা জারি করে কাটিগড়ার যানজটপূর্ণ এলাকাগুলি চিহ্নিত করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার…

Read More

স্কুলে সাকিবুলের মর্মান্তিক মৃত্যু, বাড়িতে গিয়ে সমবেদনা আমিনুল হকের

বরাক তরঙ্গ, ১১ মে : কাটিগড়া হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের কেজি-১ শ্রেণির ছাত্র সাকিবুলের অকাল প্রয়াণে সোমবার শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। সোমবার তিনি নিজে মৃত শিশুর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি নাসিম আহমদ লস্কর, টিপু মজুমদার, আবেদ বড়ভূইয়া, কাটিগড়া কংগ্রেসের…

Read More

হোলি ফ্লাওয়ার স্কুলে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষমা চাইল স্কুল কর্তৃপক্ষ

বরাক তরঙ্গ, ৯ মে : কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনায় ক্ষমা প্রার্থনা করল স্কুল কর্তৃপক্ষ। বৃহস্পতিবারের ওই ঘটনার পর শুক্রবার সাংবাদিক সম্মেলন ডেকে প্রকাশ্যে দুঃখপ্রকাশ করে স্কুল ম্যানেজমেন্ট কমিটি। স্কুল পরিচালন সমিতির সম্পাদক মৃদুল নাগ বলেন, “এই ঘটনার দায় আমরা এড়াতে পারি না। সিসিটিভি ফুটেজ…

Read More

দিলীপ শইকিয়ার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ কমলাক্ষের

বরাক তরঙ্গ, ৯ মে : বিজেপির প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কাটিগড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শনিবার অনুষ্ঠিত এই সাক্ষাতে সংগঠনকে আরও শক্তিশালী করা ও জনসেবামূলক কার্যক্রম তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, প্রদেশ সভাপতির আশীর্বাদ ও দিকনির্দেশনা আগামী দিনে কাটিগড়া বিধানসভা কেন্দ্রে…

Read More

বিজয়ের পর দিসপুরে হিমন্তর সঙ্গে সাক্ষাৎ কমলাক্ষের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ৮ মে : কাটিগড়া কেন্দ্র থেকে বিপুল জনসমর্থনে জয়লাভের পর দিসপুরে গিয়ে ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শুক্রবারের এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। বিজয়ের পর হিমন্ত বিশ্ব শর্মার আশীর্বাদ গ্রহণ করে কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, এই জয় শুধু তাঁর…

Read More

কাটিগড়ার ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্তের দাবিতে জেলা প্রশাসনের দ্বারস্থ যুব কংগ্রেস

বরাক তরঙ্গ, ৮ মে : কাছাড় জেলার কাটিগড়ার হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্র সাকিব আলমের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমশ তীব্র হচ্ছে জনরোষ। শুক্রবার ঘটনার নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তের দাবিতে করিমগঞ্জ শহর যুব কংগ্রেসের সভাপতি সুবজিৎ চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা প্রশাসনের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলাশাসক জাগৃতি কালওয়ারের সঙ্গে সাক্ষাৎ…

Read More

স্কুলে মৃত্যু হওয়া শাকিবুল আলমের জানাজা সম্পন্ন, তিন শিক্ষিকার আচরণে নিন্দার ঝড়

বরাক তরঙ্গ, ৮ মে : কাটিগড়ায় ক্লাসরুমে গলায় কিছু একটা আটকে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হওয়া ছাত্র তথা পাঁচ বছরের শিশু শাকিবুল আলমের জানাজা সম্পন্ন হয়েছে এক শোকাবহ পরিবেশে। বৃহস্পতিবার গভীর রাতে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ গঙ্গাপুরস্থিত নিজ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অসংখ্য মানুষের উপস্থিতিতে শাকিবুলের জানাজা অনুষ্ঠিত হয়।…

Read More