হোটেলের বর্জ্য পরিষ্কারের সময় বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

Spread the news

১ নভেম্বর : মর্মান্তিক ঘটনা। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে দেওয়াস রোডের একটি হোটেলে গতকাল ঘটনাটি ঘটে। হোটেলের বর্জ্য পরিষ্কারের সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে মৃত্যু হয় চার কর্মীর। পাশাপাশি আরও কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, হোটেলের খাবারের বর্জ্য জমা রাখার একটি ভূগর্ভস্থ চেম্বার পরিষ্কার করতে প্রথমে ২ জন ভিতরে প্রবেশ করেন। দীর্ঘক্ষণ তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে উদ্ধার করতে আরও ২ জন ভিতরে ঢোকেন। এরপর তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। সব মিলিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

পুলিশ মারফত জানা গিয়েছে, চেম্বারের ভিতরে বিষাক্ত গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্যাসের প্রভাবে ভিতরের মেঝে অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে এবং কর্মীরা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বলে প্রাথমিকভাবে অনুমান করা গিয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালানো হয়। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের প্রাথমিক চিকিৎসা ও সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটল এবং চেম্বারের ভিতরে ঠিক কী ধরনের গ্যাস তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *