আজ থেকে দেশজুড়ে কার্যকর হলো একাধিক নতুন নিয়ম

Spread the news

১ নভেম্বর : নভেম্বর মাস পড়তেই দেশজুড়ে একাধিক বড় পরিবর্তন কার্যকর হয়েছে, যা সরাসরি প্রভাবিত করছে সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে শুরু করে চালকদের (November 2026 Rules Change)। ১ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মগুলির মধ্যে রয়েছে টোল ট্যাক্স পাস, জিএসটি (GST), কলিং নেম প্রেজেন্টেশন, পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট এবং রান্নার গ্যাসের দাম বৃদ্ধি।

কেন্দ্রীয় সরকারের নতুন টোল ট্যাক্স পাস সংক্রান্ত নিয়মের ফলে টোল প্লাজার নিকটবর্তী বাসিন্দারা বড় স্বস্তি পেয়েছেন। টোল প্লাজার ২০ কিলোমিটারের মধ্যে বসবাসকারী ব্যক্তিগত গাড়ির মালিকদের জন্য একটি বিশেষ বার্ষিক পাস চালু করা হয়েছে, যার মূল্য মাত্র ১৫০০ টাকা। এর ফলে নিয়মিত যাতায়াতকারীদের যাতায়াত খরচ অনেকটাই কমবে।

জিএসটি (GST) সংক্রান্ত নিয়মে পরিবর্তন:
ব্যবসায়ী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বস্তি দিতে জিএসটি নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। ট্যাক্স রিফান্ডে দেরি কমা এবং নথিপত্রের বাড়তি চাপ কমাতে কিছু ক্ষেত্রে রিফান্ডের স্বয়ংক্রিয় অনুমোদন ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি, ৫ কোটি টাকার কম বার্ষিক টার্নওভার রয়েছে এবং যারা সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বা পরিষেবা সরবরাহ করেন, এমন ব্যবসায়ীদের জন্য একটি নতুন রিটার্ন ব্যবস্থা আনা হয়েছে।

কলার নেম প্রেজেন্টেশন (CNAP) ও সাইবার সুরক্ষা:
ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ টেলিকমের (DoT) নির্দেশিকা অনুসারে দেশে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে কলার নেম প্রেজেন্টেশন (CNAP) পরিষেবা।

পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) জমা:
পেনশন নিরবচ্ছিন্নভাবে চালু রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘লাইফ সার্টিফিকেট’ বা জীবন প্রমাণপত্র জমা দেওয়ার মাস শুরু হয়েছে। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে এই সার্টিফিকেট জমা দেওয়া যাবে। পেনশন ও পেনশনভোগী কল্যাণ দফতর দেশজুড়ে ২০০০ শহর ও জেলায় এই পঞ্চম দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট অভিযান পরিচালনা করছে। তবে উল্লেখ্য, ৮০ বছর বা তার বেশি বয়সি অতিবৃদ্ধ পেনশনভোগীদের জন্য এই সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া ১ অক্টোবর থেকেই শুরু হয়েছিল।

বাণিজ্যিক এলপিজি (LPG) সিলিন্ডারের দাম বৃদ্ধি:
মাসের শুরুতেই ধাক্কা খেল বাণিজ্যিক রান্নার গ্যাস। ১ নভেম্বর থেকে দেশে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলি। এর ফলে হোটেল, রেস্তোরাঁ, ধাবা এবং ক্যাটারিং ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের খরচ অনেকটাই বাড়তে চলেছে। নতুন মূল্য অনুযায়ী, দিল্লি, মুম্বই এবং কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১০ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *