চার কিলোমিটার ধাওয়ার পর কুখ্যাত চোরকে পাকড়াও গুমড়া পুলিশের

বরাক তরঙ্গ, ১১ জুন : গুমড়া পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছে পশ্চিম কাটিগড়ার জালালপুর এলাকার কুখ্যাত চোর সারিমুল। দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত সারিমুলকে ধরতে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গুমড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে…

Read More

সীমান্তে বাংলাদেশি সন্দেহে যুবককে গণপিটুনি, মেডিক্যালে ভর্তি

মান্তু নাথ, বড়খলা।বরাক তরঙ্গ, ৯ জুন : পাথারকান্দির পর কাছাড়ে ঘটল গণপিটুনির ঘটনা। ভারত-বাংলা সীমান্তবর্তী কাটিগড়ায় এক নৃশংস গণপিটুনির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশি সন্দেহে স্থানীয় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত ওই যুবক বর্তমানে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে, সোমবার রাতে কাটিগড়া এলাকার সৈদপুরে তাপাদার বাজার থেকে…

Read More

আচার্যদেবের আবির্ভাব দিবসে কালাইনে মেগা স্বাস্থ্য শিবির, উপকৃত প্রায় ১,২০০ রোগী

অনিতা পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ জুন : পরম পূজ্যপাদ শ্রীশ্রী আচার্যদেবের ৫৯তম আবির্ভাব দিবস উপলক্ষে কালাইন সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের উদ্যোগে রবিবার এক বৃহৎ বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। দিনব্যাপী মন্দির প্রাঙ্গণে আয়োজিত এই মেগা হেলথ ক্যাম্পে প্রায় ১,২০০ রোগী স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন। শিবিরে ১৩ জন অভিজ্ঞ চিকিৎসক…

Read More

চোরাই বাইক উদ্ধার, তারিণীপুর থেকে আটক দুই

অনিতা পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ জুন : পাঁচগ্রাম থানার পুলিশের অভিযানে চোরাই বাইক চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই বাইক। ঘটনাকে কেন্দ্র করে কাছাড়ের তারিণীপুর তৃতীয় খণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার পাঁচগ্রাম…

Read More

১০ মিনিটের পথ এক ঘণ্টায়, কালাইন বাজারের ট্রাফিক বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ

অনিতা পাল, কাটিগড়া।বরাক তরঙ্গ, ৭ জুন : দীর্ঘদিন ধরে কালাইন বাজার এলাকায় জাতীয় সড়ক ৬ নম্বরে চলমান যানজট সমস্যার বিরুদ্ধে স্থানীয় মানুষের ক্ষোভ নতুন নয়। কিন্তু শনিবার সেই সমস্যা যেন এক পরিবারের জীবনে অপূরণীয় ট্র্যাজেডি ডেকে আনল। পরিবারের অভিযোগ, সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় অকালে প্রাণ হারাতে হলো গুমড়া এলাকার এক ব্যক্তিকে। মৃত ব্যক্তি সেবক…

Read More

গুমড়ায় পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে  অটোতে ধাক্কা মাদক থাকা গাড়ির, আহত তিন

বরাক তরঙ্গ, ৩১ মে : কাছাড়ের গুমড়া-করচূড়া ৬ নম্বর জাতীয় সড়কে  পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে অটোরিকশার সঙ্গে মাদক বহনকারী গাড়ির সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গুমড়া পুলিশ ML-05 AA-0907 নম্বরের একটি S-Presso গাড়িকে আটক করার চেষ্টা চালায়। তবে পুলিশি তৎপরতা টের…

Read More

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতঘর সহ পাঁচ লক্ষ টাকা ও আসবাবপত্র

বরাক তরঙ্গ, ২১ মে : কাটিগড়া বিধানসভা এলাকার সিদ্ধেশ্বর জিপির শিবচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে এক হতদরিদ্র চানা-মটর ব্যবসায়ী পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বন্ধন থেকে নেওয়া ঋণের তিন লক্ষ টাকা, ব্যবসার জন্য জমানো আরও দুই লক্ষ নগদ অর্থ,…

Read More

কাছাড়ের গুমড়ায় তিন বাংলাদেশি আটক

বরাক তরঙ্গ, ২০ মে : কাছাড় জেলার গুমড়া এলাকায় বাংলাদেশের তিন নাগরিককে আটক করেছে পুলিশ। সোমবার গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ২০১২ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর দীর্ঘদিন ধরে তারা দেশের বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে বসবাস করছিল। সম্প্রতি বেঙ্গালুরু থেকে কাছাড়ে…

Read More

দিগরখাল উচ্চমাধ্যমিকে শহিদ দিবস উদযাপন ও কৃতী বিদ্যার্থী সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১৯ মে : দিগরখাল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস উদযাপন ও কৃতী বিদ্যার্থী সংবর্ধনা কার্যসূচী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের অস্থায়ী শহীদ বেদীর সামনে প্রদীপ প্রজ্বলন করে কার্যসূচীর সূচনা করেন পরিচালনা সমিতির সভাপতি মৃদুলকান্তি চক্রবর্তী। এরপর প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সভাপতি সহ, পরিচালনা সমিতির কর্মকর্তা সুব্রত চক্রবর্তী, অ্যাকাডেমিক ইনচার্জ ডক্টর অহি উদ্দিন আহমদ, শিক্ষক…

Read More

যৌথ উদ্যোগে বদরপুরঘাটে চক্ষু পরীক্ষা শিবির, চশমা বিতরণ

বরাক তরঙ্গ, ১৮ মে : সমাজ সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার ও লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে এবং ভ্যালি স্ট্রং সিমেন্টসের সহযোগিতায় সোমবার বদরপুরঘাটের দেবেন্দ্র নগরস্থিত ভ্যালি স্ট্রং সিমেন্টস হেলথ সেন্টারে একটি বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। লায়ন্স বর্ষ ২০২৫-২৬-এর এটি ছিল ১২তম বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির, যার মূল উদ্দেশ্য…

Read More