শিলচর স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সমিতির গুরুত্বপূর্ণ সভা

Spread the news

বরাক তরঙ্গ, ১ নভেম্বর : শিলচর স্পোর্টিং ক্লাবের কার্যনির্বাহী সমিতির এক গুরুত্বপূর্ণ সভা শনিবার সন্ধ্যা ৭টায় ক্লাবের নিজস্ব ক্লাব হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন ক্লাবের সভাপতি ড. অনুপ কুমার রায়। সভায় ক্লাবের সাংগঠনিক, প্রশাসনিক ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।

সভার শুরুতে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পেশ ও অনুমোদন করা হয়। পাশাপাশি শিলচর ফুটবল অ্যাকাডেমির দায়ের করা বিবিধ দেওয়ানি মামলা নং ১০/২০২৫ (Misc. Court Case No. 10/2025) খারিজ হওয়ার বিষয়টি সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়। এছাড়াও ক্লাবের গৌরবময় ৯০ বছর পূর্তি উদযাপনকে কেন্দ্র করে আগামী দিনের বিভিন্ন কর্মসূচি, তারিখ ও আয়োজনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা শিলচর স্পোর্টিং ক্লাবের সুদীর্ঘ ঐতিহ্য, ঐতিহাসিক গৌরব ও সাংগঠনিক মর্যাদা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ক্লাবের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে ক্লাবের ৯০ বছর পূর্তি উদযাপনকে স্মরণীয়, বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত করে তুলতে সকল সদস্য ও শুভানুধ্যায়ীর সক্রিয় সহযোগিতা এবং সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সদস্যদের অভিমত, দীর্ঘ পথচলায় অর্জিত ঐতিহ্য ও গৌরবকে সম্বল করে আগামী দিনেও শিলচর স্পোর্টিং ক্লাব ক্রীড়া ও সামাজিক ক্ষেত্রে তার স্বতন্ত্র পরিচয় ও ভূমিকা আরও সুদৃঢ় করবে।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ খান, সহ-সভাপতি নির্মল দাস ও চিত্তবিনোদ দেব, সহ-সাধারণ সম্পাদক (প্রশাসন) শঙ্কর সরকার, কোষাধ্যক্ষ সত্যজিৎ দাস, প্রচার সচিব কমলেশ দাশ, সচিব (অন্যান্য) সুদীপ রায় চৌধুরী, ফুটবল সচিব অনিমেষ চন্দ, ক্রিকেট সচিব রঞ্জু চন্দ, রামকৃষ্ণ পাল, রাজদীপ অধিকারী, বিনয় সাহা সহ কার্যনির্বাহী সমিতির অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *