উজান অসমের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণের দাবিতে ১৪ দিনের সত্যাগ্রহ প্রত্যাহার অখিলের

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে টানা ১৪ দিন ধরে চলা সত্যাগ্রহ প্রত্যাহার করলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। বৃহস্পতিবার সকালে আন্দোলনস্থলে উপস্থিত হন রাজ্য সরকারের দুই মন্ত্রী কেশব মহন্ত ও পীযূষ হাজরিকা। দুই মন্ত্রীর সঙ্গে আলোচনার পরই সত্যাগ্রহ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন বিধায়ক। উল্লেখ্য, গত ২ অক্টোবর গান্ধী…

Read More

দুই দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি অসম পুলিশের, আহত

বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : ফের গর্জে উঠল মহানগর পুলিশের বন্দুক। গুয়াহাটির কাহিলিপাড়ার জনকপুরে এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত দুই দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালাল পুলিশ। খানাপাড়া ও পাঞ্জাবাড়ির মধ্যবর্তী এলাকায় পুলিশের গুলিতে জখম হয়েছে দুই অভিযুক্ত। গুলিবিদ্ধ দুই অভিযুক্তের নাম প্রশান্ত বড়ো ও রাহুল দাস। তাদের উদ্ধার করে গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে…

Read More

আইএসএলে মোহন বাগানকে হারাল নর্থইস্ট ইউনাইটেড,

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : আইএসএলের ত্রয়োদশ আসরে আজকের একমাত্র ম্যাচে মোহন বাগানকে ১-০ গোলে পরাজিত করল নর্থইস্ট ইউনাইটেড এফসি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের পর সংযোজিত সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন জীতিন এমএস। ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোল করার চেষ্টা করলেও কোনও দলই জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও…

Read More

দ্বিতীয়বারের জন্য বার কাউন্সিল চেয়ারম্যান নির্বাচিত হাফিজ রশিদ

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমদ চৌধুরী  দ্বিতীয়বারের জন্য অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম ও সিকিমের বার কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে তাঁর এই নির্বাচনের খবরে আইনজীবী মহল ও সংশ্লিষ্ট বিভিন্ন মহলে অভিনন্দন জানানো হয়েছে। অল ইন্ডিয়া লইয়ার্স কাউন্সিলের  জাতীয় সভাপতি তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি …

Read More

চার বিভাগে ৪৩৯ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : অসমে সরকারি চাকরিতে আরও ৪৩৯ জন যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ হল। রবিবার গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের শ্রীশ্রী দামোদরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি বিভাগের নবনিযুক্ত কর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। জনস্বাস্থ্য কারিগরি, সমবায়, শ্রমকল্যাণ এবং জলসম্পদ—এই চারটি বিভাগের মোট ৪৩৯…

Read More

নৃত্যশিল্পী হিমাশ্ৰী বড়োর রহস্যজনক মৃত্যু, ইভেন্ট ম্যানেজার গোবিন্দের বিরুদ্ধে সতীর্থদের গুরুতর অভিযোগ

বরাক তরঙ্গ, ১১ অক্টোবর : গুয়াহাটির চাপাইদঙের নৃত্যশিল্পী হিমাশ্ৰী বড়োর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে চাঞ্চল্য। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হিমাশ্রীর মৃত্যুর ঘটনায় এবার মুখ খুলেছেন তাঁর সঙ্গে নৃত্যানুষ্ঠানে অংশ নিতে যাওয়া চার সতীর্থ। সংবাদমাধ্যমের সামনে তাঁরা ইভেন্ট ম্যানেজার গোবিন্দের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। হিমাশ্রীর বাড়িতে উপস্থিত হওয়া ওই চার সতীর্থ…

Read More

এসআইআর-এর প্রতিবাদে গুয়াহাটিতে এআইডিএসও-র বিক্ষোভ, আটক ছয়

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : এসআইআর-এর মাধ্যমে নাগরিকদের ভোটাধিকার হরণের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, সকলের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের দাবিতে গুয়াহাটিতে বিক্ষোভ প্রদর্শন করল অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন (এআইডিএসও)-র অসম রাজ্য কাউন্সিল। শনিবার সকাল ১১টায় কটন বিশ্ববিদ্যালয়ের কাছে বিএসএনএল কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারের দিকে…

Read More

পল্টনবাজার রেলস্টেশনে ১৮ বাংলাদেশের নাগরিক আটক

বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : গুয়াহাটির পল্টনবাজার রেলস্টেশন ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের আনাগোনার অভিযোগ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মহানগর পুলিশের সাম্প্রতিক তদন্তে পল্টনবাজারের কয়েকটি হোটেলে বাংলাদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার বিষয়টি সামনে এসেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযান চালিয়ে মহিলা ও শিশুসহ মোট ১৮…

Read More

আশিক আলিকে এনকাউন্টার, পায়ে গুলি

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিমিষা ঠাকুরিয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আশিক আলিকে এনকাউন্টারে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে গুয়াহাটির আজারা এলাকার ধারাপুরে এই ঘটনা ঘটে। জানা গেছে, ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ পুলিশের সঙ্গে এনকাউন্টারে আশিক আলির পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ)…

Read More

গুয়াহাটিতে এসটিএফের হাতে আরও এক পাক গুপ্তচর গ্রেপ্তার

বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : পাকিস্তানকে ভারতের গোপন তথ্য সরবরাহের অভিযোগে গুয়াহাটিতে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা রিতেশ কুমার সিংকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গুয়াহাটির সাতগাঁও এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন রিতেশ কুমার সিং। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে এসটিএফ। অভিযোগ, তিনি পাকিস্তানের কাছে ভারতের গুরুত্বপূর্ণ ও গোপন…

Read More