আইএসএলে মোহন বাগানকে হারাল নর্থইস্ট ইউনাইটেড,

Spread the news

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : আইএসএলের ত্রয়োদশ আসরে আজকের একমাত্র ম্যাচে মোহন বাগানকে ১-০ গোলে পরাজিত করল নর্থইস্ট ইউনাইটেড এফসি। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের পর সংযোজিত সময়ে গোল করে দলের জয় নিশ্চিত করেন জীতিন এমএস।

ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোল করার চেষ্টা করলেও কোনও দলই জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা জমে ওঠে। তবে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে ব্যর্থ হয় মোহন বাগান।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই সংযোজিত সময়ের দ্বিতীয় মিনিটে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে জয়সূচক গোলটি করেন জীতিন এমএস। তাঁর এই গুরুত্বপূর্ণ গোলে শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে গুয়াহাটির দল।

অন্যদিকে, একাধিক গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ হয়েই মাঠ ছাড়তে হয় মোহন বাগানকে। এই হারের ফলে অসম সফর থেকে কোনও পয়েন্ট না নিয়েই ফিরতে হচ্ছে মেরিনার্সদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *