গুয়াহাটিতে CJP-র মুখপাত্রসহ একাধিক কর্মী আটক

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গুয়াহাটিতে ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-আহ্বায়ক ও মুখপাত্র আশুতোষ রাঙ্কাসহ দলের প্রায় ১০ জনেরও বেশি কর্মীকে অসম পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার তাঁদের গুয়াহাটির কাহিলিপাড়ায় নিয়ে যাওয়া হয় বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। CJP-র পক্ষ থেকে জানানো হয়, রবিবার গুয়াহাটির জনতা ভবনের কাছে দলের স্বেচ্ছাসেবকদের একটি বৈঠকের…

Read More

গৌহাটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এআইডিএসও-র

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করে এআইডিএসও’র আসাম রাজ্য কাউন্সিল ঘটনার উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। এআইডিএসও’র অসম রাজ্য কাউন্সিলের সম্পাদক হেমন্ত পেগু এক প্রেস বার্তায় বলেন, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের মতো একটি শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্রীর এমন রহস্যজনক মৃত্যু অত্যন্ত সংবেদনশীল ও উদ্বেগজনক বিষয়। ঘটনার সাথে…

Read More

আমিনগাঁওয়ে ট্রাক থেকে আফিম উদ্ধার, গ্রেফতার হাইলাকান্দি জেলার দুই যুবক

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : কামরূপ জেলার আমিনগাঁওয়ে অভিযান চালিয়ে একটি টাটা এলপিটি ট্রাক থেকে ২.৭ কেজি সন্দেহভাজন আফিম উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে চালানো এই অভিযানে মাদকদ্রব্য পাচারের অভিযোগে ট্রাকে থাকা দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, মণিপুর থেকে আমিনগাঁও হয়ে নিম্ন অসমে মাদক পাচার করা হচ্ছে—এমন নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান…

Read More

গুয়াহাটি হোটেলে সাইবার অপরাধীদের আস্তানা, গ্রেফতার ৬

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গুয়াহাটির হাতিগাঁও এলাকার একটি হোটেল থেকে ছয়জন সন্দেহভাজন সাইবার অপরাধীকে গ্রেফতার করেছে নগরবেড়া পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে হোটেল ‘মেজেস্টি মেনর’-এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ঝাড়খণ্ডের সাফাকত আনসারি, টুপামারির আসিক মাহবুব আলম, রংগেশ্বরীর আরিফুল ইসলাম, ১ নম্বর টুপামারির জাহিদুল ইসলাম, ভেটাপাড়ার ধ্রুবজ্যোতি ভূঞা এবং ৩…

Read More

গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যু, তদন্তে নতুন মোড়

আসিক আলি নামে যুবক গ্রেফতার, হোমস্টের মালিকও আটক; ইনকোয়েস্ট রিপোর্টে আঘাতের চিহ্নের উল্লেখ বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় এসেছে। এই ঘটনায় পুলিশ আসিক আলি নামে ২৬ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে। পেশায় র‌্যাপিডো চালক আসিকের পাশাপাশি ‘RUDRA’S KITCHEN’ হোমস্টের মালিক জয়ন্ত সাথীকেও আটক করা…

Read More

বিশেষ ট্রেনে সোমনাথ স্বাভিমান যাত্রা, অসম থেকে এক হাজার ভক্ত, বরাকের ৪৫ জন

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : গুজরাটের ঐতিহ্যবাহী সোমনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে ‘সোমনাথ স্বাভিমান যাত্রা’-য় অসম থেকে প্রায় এক হাজার দর্শনার্থী শিবভক্ত অংশ নিয়েছেন। শনিবার গুয়াহাটির কামাখ্যা স্টেশন থেকে সোমনাথগামী বিশেষ ট্রেনের যাত্রা শুরু হয়। রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা সবুজ পতাকা দেখিয়ে ট্রেনটির আনুষ্ঠানিক যাত্রার সূচনা করেন। অসমের বিভিন্ন জেলা থেকে অংশ নেওয়া…

Read More

হোমস্টে থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : গুয়াহাটি ধারাপুরে এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণী গৌহাটি বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছরের সমন্বিত পাঠ্যক্রমের স্নাতক শ্রেণির ছাত্রী এবং ধারাপুরের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে। গড়ল এলাকার ‘RUDREAS KITCHEN’ নামে একটি হোমস্টে থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত প্রায়…

Read More

গুয়াহাটিতে মুখ্য নিৰ্বাচন কমিশনকে অপসারণের দাবিতে কংগ্ৰেসের বিক্ষোভ, আটক গৌরব গগৈসহ একাধিক নেতা

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি গুয়াহাটিতেও কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র হওয়ার মধ্যেই অসম প্রদেশ কংগ্রেস কমিটি ও সর্বভারতীয় কংগ্রেস কমিটির শীর্ষ নেতৃত্ব এই কর্মসূচিতে অংশ নেয়।…

Read More

সাংবাদিক নবনীতা কলিতাকে ‘নিউজ অ্যাঙ্কর অ্যাওয়ার্ড’ প্রেসক্লাবের

বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর: সাংবাদিকতায় নিষ্ঠা, পেশাদারিত্ব এবং উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রাগ নিউজের নিউজ এডিটর নবনীতা কলিতাকে ‘নিউজ অ্যাঙ্কর অ্যাওয়ার্ড’ প্রদান করতে চলেছে দিসপুর প্রেস ক্লাব। সংবাদ উপস্থাপনা ও সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের কাজ এবং পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হবে বলে জানা গেছে। দিসপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী…

Read More

রাতে ট্রাকের পিছনে বাইকের ধাক্কা, মৃত্যু

বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : ট্রাকের পেছনে সজোরে ধাক্কায় প্রাণ গেল বাইক চালকের। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় মঙ্গলবার রাতে জাগীরোডে। জানা যায়, ২৭ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের পিছনে বাইকের সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ২০ বছর বয়সি রাজ দে-র। বাইকে করে যাওয়ার সময় রাজ দে একটি ট্রাকের পিছনে আচমকাই ধাক্কা মারেন। সংঘর্ষের অভিঘাত…

Read More