রিয়া তালুকদার হত্যা: তদন্তে উঠে এল ‘সুগার ড্যাডি’র প্রসঙ্গ, পরিচয় শনাক্ত পুলিশের

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : রিয়া তালুকদার হত্যাকাণ্ডের পর থেকেই রহস্যজনকভাবে আলোচনায় উঠে এসেছে ‘সুগার ড্যাডি’ প্রসঙ্গ। স্ত্রী রিয়া তালুকদারকে হত্যার পর অভিযুক্ত রামানুজ গোস্বামী ‘সুগার ড্যাডি’র কথা উল্লেখ করেছিল। এমনকি স্ত্রী হত্যার ঘটনায় জেল থেকে বেরিয়ে এসে ওই ‘সুগার ড্যাডি’কেও হত্যা করার হুমকি দিয়েছিল রামানুজ। এরপরই প্রশ্ন উঠেছিল, এই ‘সুগার ড্যাডি’ আসলে কে? ইতিমধ্যে…

Read More

দুর্নীতির মামলায় গ্রেফতার ACS আধিকারিক দেবেশ্বর বরা

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : অসম সিভিল সার্ভিস (ACS)-এর আধিকারিক দেবেশ্বর বরাকে গ্রেফতারের পর সোমবার রাতে ধেমাজি থেকে গুয়াহাটিতে নিয়ে আসে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেল। মঙ্গলবার তাঁকে বিশেষ আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করার আগে আইনি প্রক্রিয়া অনুযায়ী দেবেশ্বর বরাকে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স দফতর থেকে চিকিৎসা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। জানা গেছে, আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ…

Read More

এইচআইভি পজিটিভ ছিলেন স্ত্রী খুনি রামানুজ গোস্বামী

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : বেলতলায় স্ত্রী রিয়াকে হত্যার ঘটনায় অভিযুক্ত রামানুজ গোস্বামীকে ঘিরে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শুক্রবারের এই হত্যাকাণ্ডের তদন্তে রামানুজের মাদকাসক্তি ও এইচআইভি সংক্রমণের তথ্য সামনে এসেছে। জানা গেছে, প্রায় পাঁচ বছর ধরে মাদকাসক্ত ছিলেন রামানুজ গোস্বামী। চিকিৎসক সূত্রে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী, একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে থাকাকালীন তাঁর শরীরে এইচআইভি সংক্রমণ শনাক্ত…

Read More

ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকীতে জালুকবাড়িতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন কৌশিক রায়ের

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর : ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে জালুকবাড়িতে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী কৌশিক রায়। জালুকবাড়িস্থিত ড. ভূপেন হাজরিকা সমন্বয় ক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভূপেন হাজরিকার গান, কণ্ঠ ও সৃষ্টিশীলতা অসমের মানুষের পাশাপাশি সমগ্র বিশ্বের মানুষের মধ্যে মানবতা…

Read More

পুলিশি জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি রামানুজের

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর ফ্রিজে মাথা ঢুকিয়ে রাখার অভিযোগ। পুলিশি জেরায় একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছে রামানুজ গোস্বামী। স্ত্রী রিয়াকে নৃশংসভাবে হত্যার পর তাঁর মাথা ফ্রিজে ঢুকিয়ে রাখার অভিযোগ উঠেছে রামানুজের বিরুদ্ধে। পুলিশের কাছে রামানুজ জানিয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেশ কয়েকবার রিহ্যাবে গিয়েছিল সে। পানিখাইতির একটি রিহ্যাবে…

Read More

ফ্রিজের ভিতর থেকে মহিলার দেহাংশ উদ্ধার, দিসপুর থানায় আত্মসমর্পণ স্বামীর

বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : মহানগরীর বেলতলা বশিষ্ঠপুরে রিয়া তালুকদার নামে এক মহিলার হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে। ঘটনায় রিয়ার স্বামী রামানুজ গোস্বামীকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়। ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তবে রবিবার রাতে দিসপুর থানায় আত্মসমর্পণ করেন রামানুজ। রিয়া তালুকদারকে নৃশংসভাবে…

Read More

বেলতলা বশিষ্ঠপুরে রক্তাক্ত মহিলার মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর: মহানগরীর বেলতলা বশিষ্ঠপুর এলাকায় রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনা। একটি বন্ধ ঘরের ভিতর থেকে রিয়া তালুকদার নামে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে পুলিশ। ঘরের ভিতরেই মহিলাকে হত্যা করে দেহ ফেলে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রতিবেশীরা ঘর থেকে…

Read More

গুয়াহাটিতে আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী, অংশ নিচ্ছেন ৯০ শিল্পী

বরাক তরঙ্গ, ৬ সেপ্টেম্বর : ন্যাশনাল আর্টিস্ট অ্যাসোসিয়েশন, ভারতের উদ্যোগে গুয়াহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের ললিত কলা ভবনস্থ এ সি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আন্তর্জাতিক শিল্পপ্রদর্শনী। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। চার দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারত, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মোট ৯০ জন শিল্পী অংশ নিয়েছেন। প্রদর্শনীতে স্থান পেয়েছে…

Read More

রাজ্যের ১৫ জন কৃতী শিক্ষক-শিক্ষয়িত্রীকে সম্মাননা প্রদান শিক্ষামন্ত্রীর

বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : শনিবার দেশজুড়ে ৬৫তম শিক্ষক দিবস পালন করা হয়। শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য ভিত্তিক কৃতী শিক্ষক পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত ১৫ জন কৃতী শিক্ষক-শিক্ষয়িত্রীকে সম্মানিত করা হয়। শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রের শ্রীশ্রী দামোদরদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে রাজ্যের উচ্চ শিক্ষা ও বিদ্যালয় শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে পুরস্কারপ্রাপকদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে…

Read More

ঘুষ নিয়ে চাকরি গেল ওষুধ পরিদর্শক দম্পতির

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন এক দম্পতি। দু’জনেই ওষুধ পরিদর্শক পদে কর্মরত ছিলেন। যোরহাটের ওষুধ পরিদর্শক ছিলেন তেজেন্দ্র শইকীয়া এবং শিবসাগরের ওষুধ পরিদর্শক ছিলেন তাঁর স্ত্রী জাহ্নবী কলিতা। ২০২৪ সালে ৪ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুর্নীতি নিবারক দলের হাতে-নাতে গ্রেফতার হয়েছিলেন তেজেন্দ্র শইকিয়া। অন্যদিকে, তাঁর স্ত্রী জাহ্নবী…

Read More