বরাক তরঙ্গ, ৫ অক্টোবর : পাকিস্তানকে ভারতের গোপন তথ্য সরবরাহের অভিযোগে গুয়াহাটিতে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা রিতেশ কুমার সিংকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, গুয়াহাটির সাতগাঁও এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন রিতেশ কুমার সিং। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে এসটিএফ। অভিযোগ, তিনি পাকিস্তানের কাছে ভারতের গুরুত্বপূর্ণ ও গোপন তথ্য সরবরাহ করছিলেন।
ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে এসটিএফ। রিতেশের সঙ্গে আরও কেউ যুক্ত ছিলেন কি না এবং কী ধরনের তথ্য পাকিস্তানে পাঠানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।




