চতিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন ছাত্রী

বরাক তরঙ্গ, ৩০ অক্টোবর : অসমের চতিয়ায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ছাত্রী। যাত্রীবাহী বাস ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম মরজিনা বেগম। তিনি বিশ্বনাথঘাটের বাসিন্দা ছিলেন। জানা গেছে, লখিমপুর থেকে গুয়াহাটির অভিমুখে যাচ্ছিল সংশ্লিষ্ট যানবাহনটি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে দুর্ঘটনার বিস্তারিত…

Read More

ডিআরইউসিসি-তে ফের মনোনীত শুভ্রজ্যোতি সরকার, রেলযাত্রীদের সমস্যা সমাধানে অগ্রাধিকারের আশ্বাস

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : উত্তর-পূর্ব সীমান্ত রেলের লামডিং ডিভিশনের রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি (ডিআরইউসিসি)-র সদস্য হিসেবে পুনরায় মনোনীত হলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী তথা বদরপুরের বাসিন্দা শুভ্রজ্যোতি সরকার। রেলযাত্রীদের বিভিন্ন সমস্যা, যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং রেল পরিকাঠামোর উন্নয়নে তাঁর অভিজ্ঞতা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই মনোনয়নকে দেখা হচ্ছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের অনুমোদনক্রমে…

Read More

এনকাউন্টারের আশঙ্কা! ঘনকান্ত গগৈয়ের নিরাপত্তায় সিজেএম আদালতের কড়া নির্দেশ

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘনকান্ত গগৈয়ের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক কঠোর নির্দেশ জারি করল সিজেএম আদালত। অভিযুক্তের আইনজীবীর পক্ষ থেকে আদালতে নিরাপত্তা চেয়ে আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই অভিযুক্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিশেষ নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, ঘনকান্ত গগৈকে থানার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন হলে তাঁর সঙ্গে ডিএসপি পদমর্যাদার…

Read More

হোটেল বিলাস হত্যাকাণ্ডে নতুন তথ্য, ৬ জনকে গুলি করার পর স্ত্রীকে ফোন অভিযুক্ত ঘনকান্তের

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : হোটেল বিলাসে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় সামনে এসেছে আরও এক গুরুত্বপূর্ণ তথ্য। ছয়জনকে গুলি করার পরই স্ত্রী জোনমণি গগৈকে ফোন করেছিল অভিযুক্ত ঘনকান্ত। ফোনে স্ত্রীকে হত্যাকাণ্ডের কথা জানানোর পাশাপাশি সাউকুচির ভাড়াবাড়ি ছেড়ে সন্তানকে সঙ্গে নিয়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৃশংস হত্যাকাণ্ডের…

Read More

গুলিচালনায় ছিন্নভিন্ন পরিবার, অনাথ দুই শিশু, তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল

গুয়াহাটির হোটেল বিলাস ইন হত্যাকাণ্ডে শোকের ছায়া বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : সোমবার রাতে মহানগরীতে ঘটে যাওয়া মর্মান্তিক গুলিচালনার ঘটনায় একটি পরিবার সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে গেল। এক রাতের মধ্যেই দুই নিষ্পাপ শিশুর হাসিখুশি পৃথিবী তছনছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে হারিয়ে গেল তাদের সবচেয়ে প্রিয় ও নিরাপদ আশ্রয়স্থল। মাত্র দেড় বছরের একটি শিশু এবং সাত-আট বছরের…

Read More

গুয়াহাটিতে হোটেলে গুলিবর্ষণের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি এসইউসিআই-র

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : গুয়াহাটির বরা সার্ভিস এলাকার ‘বিলাস ইন’ হোটেলে গত ২৬ অক্টোবর রাতে গুলিবর্ষণের ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট)-এর অসম রাজ্য কমিটি।শহরের জনবহুল এলাকায় এ ধরনের সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে দলটি। এই ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির…

Read More

হোটেল বিলাস ইনে পাঁচ খুনের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেপ্তার, টাকার লেনদেন ঘিরেই হত্যাকাণ্ডের সন্দেহ

বরাক তরঙ্গ, ২৭ অক্টোবর : হোটেল বিলাস ইনের মালিক হেলেনা ভরালী-সহ পাঁচজনকে হত্যার অভিযোগে মূল অভিযুক্ত ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে গুয়াহাটির বশিষ্ঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টনবাজার পুলিশের হাতে তুলে দেয় বশিষ্ঠ পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সি ঘনকান্ত গগৈয়ের আদি বাড়ি ডিব্রুগড়ের বৈরাগীমঠে। বর্তমানে সে…

Read More

খার্গের মন্তব্যের প্রতিবাদে গুয়াহাটিতে বিজেপির ধরনা

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : বিহারের পাটনায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রয়াত পিতার প্রতি অসম্মানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলেছে বিজেপি। এই অভিযোগের প্রতিবাদে সোমবার অসম রাজ্য বিজেপির গুয়াহাটি মহানগর জেলা কমিটির উদ্যোগে সরুসজাইয়ের ভোগেশ্বর বরুয়া ক্রীড়াক্ষেত্রের সামনে ধরনা কর্মসূচি পালন করা হয়। সহস্রাধিক বিজেপি কর্মীর উপস্থিতিতে…

Read More

গুয়াহাটির হোটেলে গুলিকাণ্ড : নিহত স্বত্বাধিকারী হেলেনা ও তাঁর ছেলে দেবর্ষি, গ্রেফতার অভিযুক্ত

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : গুয়াহাটির লাচিত নগরের বড়া সার্ভিস এলাকার হোটেল বিলাস ইনে গুলিচালনার ঘটনায় নিহতদের পরিচয় সামনে এসেছে। নিহতদের মধ্যে রয়েছেন হোটেলটির স্বত্বাধিকারী হেলেনা ভরালী এবং তাঁর ছেলে দেবর্ষি কাশ্যপ। এছাড়া হেলেনা ভরালীর জ্যেষ্ঠ দাদা ভূদেব ভরালীর নামও প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নারায়ণ দাস…

Read More

গুয়াহাটির বরা সার্ভিসের সামনে গুলিচালনা, নিহত ৪, দুই মহিলাসহ গুলিবিদ্ধ ৫ জন

বরাক তরঙ্গ, ২৬ অক্টোবর : মহানগরী গুয়াহাটিতে গুলিচালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। লাচিত নগরের বরা সার্ভিস এলাকার সামনে অবস্থিত হোটেল বিলাস ইনে এই গুলিচালনার ঘটনা ঘটে। ঘটনায় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এরপর আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুই মহিলাসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। প্রাথমিক…

Read More