আশিক আলিকে এনকাউন্টার, পায়ে গুলি

Spread the news

বরাক তরঙ্গ, ৬ অক্টোবর : গৌহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিমিষা ঠাকুরিয়ার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আশিক আলিকে এনকাউন্টারে গুলি করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাতে গুয়াহাটির আজারা এলাকার ধারাপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভোর প্রায় সাড়ে ৩টা নাগাদ পুলিশের সঙ্গে এনকাউন্টারে আশিক আলির পায়ে গুলি লাগে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

উল্লেখ্য, একটি হোমস্টেতে রহস্যজনকভাবে মৃত্যু হয় গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর। মৃত্যুর আগে ওই তরুণী আশিক আলির সঙ্গে হোমস্টেতে গিয়েছিলেন বলে জানা গেছে।।মৃত তরুণীর নাম নিমিষা ঠাকুরিয়া। তাঁর মৃত্যুর ঘটনায় আছিক আলির বিরুদ্ধে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনার তদন্তের মধ্যেই এবার আজারার ধারাপুরে আশিক আলিকে এনকাউন্টারে গুলি করার ঘটনা সামনে এল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *