গুয়াহাটিতে STF-এর অভিযানে পাকিস্তানের গুপ্তচর অভিষেক কুমার গ্রেফতার

বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : স্পেশাল টাস্ক ফোর্স (STF)-এর অভিযানে পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভ (PIO)-এর নির্দেশে দেশবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩১ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম অভিষেক কুমার সিং। গুয়াহাটির সাতগাঁও থানার অন্তর্গত গান্ধীনগর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে STF তাঁকে গ্রেফতার করে। অভিযোগ, পাকিস্তানি ইন্টেলিজেন্স অপারেটিভের নির্দেশে অভিষেক…

Read More

উৎকোচ নেওয়ার অভিযোগে চিকিৎসক বরখাস্ত

বরাক তরঙ্গ, ২ অক্টোবর : গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (GMCH)-এর ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মনোজ কুমার বৈশ্যকে উৎকোচ নেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের নামে ৮ হাজার টাকা উৎকোচ নেওয়ার অভিযোগ উঠেছিল চিকিৎসকটির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ২০১৯ সালের নভেম্বর মাস থেকেই তাঁকে সাময়িকভাবে বরখাস্ত (নিলম্বিত) করা হয়েছিল। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে…

Read More

কটন বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র একতা সভা’র সভাপতি-সাঃ সম্পাদক পদে জয়ী আসুর সমর্থিত প্রার্থী

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুয়াহাটি কটন বিশ্ববিদ্যালয় ‘ছাত্র একতা সভা’র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে জয়লাভ করেছেন RKB হস্টেলের হরিপ্রসাদ চেতিয়া। সাধারণ সম্পাদক পদেও RKB হস্টেলের উজ্জ্বল ডেকা জয়ী হয়েছেন। দুই বিজয়ী প্রার্থীই AASU সমর্থিত। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন এঞ্জেলিনা বসুমতাড়ি (MNDP, SKL, DKR)। তিনি ছাত্র মুক্তি সমর্থিত প্রার্থী। সহকারী সাধারণ সম্পাদক…

Read More

গুয়াহাটির পানিখাইতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে শিলচরের যুবকের মৃত্যু, মরিয়ানিতে অপরিচিত ব্যক্তির

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুয়াহাটির পানিখাইতি এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে শিলচরের এক যুবকের। নিহতের নাম আব্দুল কুদ্দুস আলি। বৃহস্পতিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন আব্দুল কুদ্দুস। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার…

Read More

গুয়াহাটির কৃষি ভবনে জ্যেষ্ঠ সহায়কের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১ অক্টোবর : গুয়াহাটির কৃষি ভবনে এক জ্যেষ্ঠ সহায়কের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কৃষি বিভাগের কার্যালয়ের প্রথম তলার একটি বাথরুম থেকে ওই মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিকে কৃষি সঞ্চালকালয়ের জ্যেষ্ঠ সহায়ক রঞ্জয় বরুয়া হিসেবে শনাক্ত করা হয়েছে। জানা গেছে, রঞ্জয় বরুয়া কৃষি বিভাগের আবাসনেই থাকতেন। বুধবার বিকেল প্রায় ৫টা…

Read More

নিমিষা হত্যাকাণ্ডে নতুন তথ্য, খুনের কথা স্বীকার আশিকের, ৮ দিনের রিমান্ডে

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিমিষা ঠাকুরিয়া হত্যাকাণ্ডে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যে পুলিশের হেফাজতে থাকা আশিক আলি নিমিষাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পশ্চিম গুয়াহাটির ডেপুটি পুলিশ কমিশনার বলীন দেউরী। সোমবার গোটা ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তা দেউরী জানান, সপ্তাহে দুই থেকে তিন দিন নিমিষা ও আশিক ওই…

Read More

গুয়াহাটির যুবতীর রহস্যজনক মৃত্যু : মুখ খুললেন হিমন্ত বিশ্ব শর্মা, আটক আরও ১

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : গুয়াহাটির একটি হোমস্টে-তে যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মেয়েটি আমার সমষ্টির। ফেসবুক বা অন্যান্য মাধ্যমে তাঁর যত বক্তব্য রয়েছে, সেগুলোর পাশাপাশি বাবা-মায়ের বক্তব্য শুনে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।’’ তিনি আরও বলেন, ‘‘আমিও ঘটনাটির খবরাখবর রাখতে থাকব। আমাদের…

Read More

বরাকের বাঙালি সাংসদকে কেন্দ্রে মন্ত্রী করার সদিচ্ছা দেখান হিমন্ত বিশ্ব : চিত্ত পাল

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : বাঙালি জাতীয় পরিষদ, অসম-এর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার। পরিষদের গুয়াহাটি মহানগর জেলা কমিটি গঠন করার জন্য। গুয়াহাটিস্থিত পল্টন বাজার বাঙালি হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই সভায় পৌরহিত্য করেন অধ্যাপিকা মীনাক্ষী চক্রবর্তী সোম। প্রসঙ্গত, সভায় ভাষণ প্রসঙ্গে পরিষদের কেন্দ্রীয় সভাপতি চিত্ত পাল বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন…

Read More

হিট অ্যান্ড রান : ট্রাকের ধাক্কায় হত স্কুটি চালক

বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : মালবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন স্কুটি চালক। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় রবিবার রাতে ছয়গাঁওয়ের ঔগুরি এলাকায়। ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে স্কুটি চালক বিমান বিকাশ নামে এক যুবকের। তিনি ছয়গাঁওয়ের ঢেকেনারী এলাকার বাসিন্দা। জানা গেছে, ঔগুরি পথের সামনে একটি মালবাহী ট্রাক স্কুটিতে থাকা বিমান বিকাশকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর…

Read More

বিশেষ স্বেচ্ছাসেবক সম্মেলনের আগে সিজেপির ৪১ সদস্যক আটক, রাতে মুক্তি

বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : পূর্বনির্ধারিত বিশেষ স্বেচ্ছাসেবক সম্মেলনকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (CJP)-র কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল অসম পুলিশের বিরুদ্ধে। সম্মেলন শুরুর আগেই দলের একের পর এক কেন্দ্রীয় নেতা ও প্রতিনিধিকে আটক করে পুলিশ। মোট ৪১ জন CJP সদস্যকে আটক করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। আটক ব্যক্তিদের মধ্যে দিল্লি থেকে…

Read More