ইন্দিরা ও সর্দার বল্লভভাই প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ কংগ্রেসের

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ অক্টোবর : শিলচর জেলা কংগ্রেস কার্যালয় ইন্দিরা ভবনে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মজয়ন্তী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ৪২তম মৃত্যুবার্ষিকী। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে দুই মহান নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের নেতাকর্মীরা।
সর্দার বল্লভভাই প্যাটেল ও ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর তাঁদের জীবন, কর্ম ও দেশের প্রতি অবদানের বিভিন্ন দিক নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সীমান্ত ভট্টাচার্যের পৌরোহিত্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অমিতাভ সেন, সঞ্জীব রায়, আশিস আচার্য, আব্দুল রাজ্জাক, রাজেশ সিনহা, ভাস্কর দাস, সজল দেব এবং সাহাব উদ্দিন আহমেদ। বক্তারা তাঁদের বক্তব্যে দেশের ঐক্য, সংহতি ও জাতীয় অগ্রগতিতে সর্দার বল্লভভাই প্যাটেল এবং ইন্দিরা গান্ধীর অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের মাধ্যমে দুই প্রয়াত নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত কংগ্রেস নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *