তিন মাস আগেই প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ, ৫৬-তে দ্বিতীয় বিয়ে সারলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী

Spread the news

৩১ অক্টোবর : ফের বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। সাংবাদিক নিধি রাজদানের (Nidhi Rajdan) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার নিধির সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আর শনিবারই সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন ওমর আবদুল্লা নিজেই। সদ্য বিবাহিত স্ত্রীর সঙ্গে ছবিও পোস্ট করেছেন। ক্যাপশনে লেখেন,’গতকাল থেকে শুরু হল এক নতুন যাত্রা।’ সেই পোস্টে নিধি রাজদানকেও ট্যাগ করেছেন তিনি। নিধি নিজেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেব বিয়ের ছবি।

বিয়ে উপলক্ষে শ্রীনগরে ছোট করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে ছিলেন ওমর আবদুল্লার বাবা-মা তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা ও মলি আবদুল্লা। ওমরের তিন বোন এবং পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, নিধি রাজদানের বাবা বিশিষ্ট সাংবাদিক এম কে রাজদান এবং মা সরলা রাজদানও অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *