নির্বাচনী ময়দানে পরাজিত দুই উচ্চশিক্ষিতা নবাগত মহিলা প্রার্থী

বরাক তরঙ্গ, ৪ মে : সদ্যসমাপ্ত নির্বাচনে বিরোধী শিবিরের দুই উচ্চশিক্ষিতা নবাগত মহিলা প্রার্থী পরাজয়ের মুখ দেখলেন। শিক্ষাগত যোগ্যতা ও নতুন ভাবনার প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ময়দানে অবতীর্ণ হলেও শেষ পর্যন্ত ভোটযুদ্ধে সফল হতে পারেননি তারা।অজাপের প্রার্থী কুংকি চৌধুরী, মধ্য গুয়াহাটি অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে এডুকেশন লিডারশিপে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।…

Read More

জয় মুখ্যমন্ত্রীর, বিভিন্ন আসনে বিজয়ীদের তালিকা প্রকাশ

বরাক তরঙ্গ, ৪ মে: অসম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। বিভিন্ন আসনে জয়লাভ করেছেন একাধিক প্রার্থী। ফলাফল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী পীযূষ হাজরিকা জয়লাভ করেন। বকো-ছয়গাঁও আসনে বিজেপির প্রার্থী রাজু মেচ জয়ী হয়েছেন। মন্দিয়া আসনে জয় পেয়েছেন শেরমান আলী। মৰিয়নি আসনে বিজেপির ৰূপজ্যোতি কুর্মী…

Read More

গাড়ি চুরির ভুয়া মামলায় গ্রেফতার যুবক

বরাক তরঙ্গ, ৩ মে : গুয়াহাটিতে চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এল। নিজের গাড়ি চুরির ভুয়া অভিযোগ করে শেষ পর্যন্ত সেই গাড়ি চালানোর সময়ই পুলিশের জালে ধরা পড়লেন পিঙ্কু মুদই। জানা যায়, অভিযুক্ত সম্প্রতি বশিষ্ঠ থানায় একটি মিথ্যা এফআইআর দায়ের করে দাবি করেছিলেন, তার কিয়া গাড়িটি চুরি হয়ে গেছে। কিন্তু তদন্ত চলাকালীন ভিআইপি রোডে একই গাড়ি…

Read More

মঠঘরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা : অভিযুক্ত চালক ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে

বরাক তরঙ্গ, ২ মে : মঠঘরিয়ায় গত সোমবার সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনজন যুবতী—আকাঙ্ক্ষা শইকিয়া, পূজা সাহা এবং আর্মিনা আহমদ। এই ঘটনায় অভিযুক্ত চালক সামিম আহমেদকে চার দিনের পুলিশি হেফাজতের পর আজ কামরূপ মেট্রোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাকে ১০ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী ১২ মে পর্যন্ত…

Read More

ফল ঘোষণার আগে গুয়াহাটিতে বিরোধীদের বৈঠক, আত্মবিশ্বাসী কংগ্রেস নেতৃত্ব

বরাক তরঙ্গ, ২ মে : ৯ এপ্রিল ইভিএমে বন্দি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও শীর্ষ নেতাদের ভাগ্য। সেই ভাগ্যের নির্ণয় হবে আগামী সোমবার। ফল ঘোষণার আগেই সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিরোধী শিবির। এই প্রেক্ষিতে শনিবার কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলির দ্বিতীয় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। গুয়াহাটির বশিষ্ঠ এলাকায় অবস্থিত হোটেল রত্নমৌলী প্যালেসে অনুষ্ঠিত এই…

Read More

গুয়াহাটি মহানগরীতে দেহ ব্যবসার চক্র উৎখাত, গ্রেফতার ৩

বরাক তরঙ্গ, ১ মে : গুয়াহাটি মহানগরীতে দেহ ব্যবসার একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাতিগাঁও থানার পুলিশ ঘোরামারা এলাকায় অভিযান চালিয়ে এক যুবতীসহ দুই যুবককে আটক করে। ধৃত দুই যুবকের নাম জয়নুর আলি ও বাহারুল ইসলাম বলে জানা গেছে। পুলিশ সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে দেহ…

Read More

শ্যামকানু মহন্তের জামিন আবেদন খারিজ

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : ফাস্টট্র্যাক আদালতে ধাক্কা খেল শ্যামকানু মহন্ত। জুবিন গর্গ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন খারিজ করেছে আদালত। ফাস্টট্র্যাক আদালতের রায় অনুযায়ী, আপাতত জেল হেফাজতেই থাকতে হবে অভিযুক্ত শ্যামকানু মহন্তকে। উল্লেখ্য, দু’দিনব্যাপী শুনানি শেষে আদালত পূর্বে রায় সংরক্ষিত রেখেছিল। আজ সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। এছাড়াও, শ্যামকানু মহন্তের…

Read More

গৌহাটি মেডিক্যালের সিএন সেন্টারে উত্তেজনা, রোগীর সঙ্গীদের মারধর

বরাক তরঙ্গ, ৩০ এপ্রিল : আবারও বিতর্কের কেন্দ্রে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (জিএমসিএইচ)। তবে এবার হাসপাতালের অন্তর্গত সিএন সেন্টার (হৃদয়, বক্ষ ও স্নায়ুবিজ্ঞান কেন্দ্র) ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সিএন সেন্টারে হঠাৎ এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে রোগীর আত্মীয়কে মারধর করার গুরুতর অভিযোগ উঠেছে। শুধু মারধরই নয়, রোগীর আত্মীয়ের মোবাইল ফোন ভেঙে দেওয়ার…

Read More

রাজ্যে সড়ক দুর্ঘটনায় উদ্বেগ বাড়ছে, গুয়াহাটি নেওয়ার পথে মৃত্যু কিশোরের

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : রাজ্যে প্রতিদিন ধারাবাহিক সড়ক দুর্ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। দক্ষিণ কামরূপ জেলার সমরিয়া কেন্দ্রের অন্তর্গত গরৈমারী-সোনতলী এলাকায় সোমবার পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার বিকেলে আবারও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাইক ও একটি ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে হাহঁচরী এলাকায় দুই কিশোর গুরুতরভাবে আহত হয়। দুর্ঘটনায় আহত…

Read More

নিখোঁজের পর মুখ খুললেন ভাবনা শর্মা, প্রেমিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অবশেষে মহানগরী থেকে নিখোঁজ হওয়া ভাবনা শর্মা মুখ খুললেন। পুরো ঘটনাকে ঘিরে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে প্রেমিক নিহারজ্যোতি শর্মার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। উল্লেখ্য, ফেসবুক লাইভে ভাবনা জানান, ২৪ এপ্রিল তিনি নিজেই বাড়ি থেকে শিলং যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শিলংয়ের একটি হোটেলে একাই প্রবেশ করেছিলেন বলেও দাবি…

Read More