গুয়াহাটি মহানগরীতে দেহ ব্যবসার চক্র উৎখাত, গ্রেফতার ৩

Spread the news

বরাক তরঙ্গ, ১ মে : গুয়াহাটি মহানগরীতে দেহ ব্যবসার একটি সক্রিয় চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে হাতিগাঁও থানার পুলিশ ঘোরামারা এলাকায় অভিযান চালিয়ে এক যুবতীসহ দুই যুবককে আটক করে। ধৃত দুই যুবকের নাম জয়নুর আলি ও বাহারুল ইসলাম বলে জানা গেছে।

পুলিশ সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে দেহ ব্যবসা চলার অভিযোগ উঠছিল। বিষয়টি নজরে আসতেই পুলিশ গোপনে নজরদারি শুরু করে। এরপর নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে AS 01 ET 6725 নম্বরের একটি সুইফট গাড়ি থেকে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। সেই সময় তারা এক গ্রাহকের সঙ্গে আর্থিক লেনদেনে ব্যস্ত ছিল বলে দাবি পুলিশের।

অভিযানের সময় গাড়ি থেকে কিছু সন্দেহজনক নথি ও মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বিস্তার, অন্যান্য জড়িত ব্যক্তিদের পরিচয় এবং এর পেছনে কোনও বড় নেটওয়ার্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ধরনের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান জারি থাকবে। এলাকায় যাতে পুনরায় এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য নজরদারি আরও জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *