অসম সরকারের নতুন মন্ত্রিসভার চার মন্ত্রীকে দপ্তর বণ্টন

বরাক তরঙ্গ, ১৪ মে : অসম সরকারের নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টনের ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন মন্ত্রীর হাতে গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অজন্তা নেওগকে পর্যটন বিভাগের পাশাপাশি মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্ব প্রদান করা হয়েছে। অতুল বরা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, আবগারি, অসম চুক্তি বাস্তবায়ন…

Read More

গুয়াহাটিতে হাজির কংগ্রেস নেতা পবন

বরাক তরঙ্গ, ১৩ মে : গুয়াহাটিতে অসম পুলিশের অপরাধ শাখার দফতরে বুধবার হাজির হন কংগ্রেস নেতা পবন খেরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে অসম পুলিশ। রিনিকি ভূঞা শর্মার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই নিখিল ভারত কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেড়ার বিরুদ্ধে…

Read More

অসমবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ রিনিকি ভূঞা শর্মার

বরাক তরঙ্গ, ১২ মে : খানাপাড়ায় শপথ গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রীর সহধর্মিণী রিনিকি ভূঞা শর্মা অসমবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মানুষের আশীর্বাদ, আস্থা ও ভালোবাসার কারণেই আবারও এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ সম্ভব হয়েছে। একইসঙ্গে তিনি মুখ্যমন্ত্রীকে আহ্বান জানান, আগের মতোই নিষ্ঠা ও সততার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে অসমকে আরও…

Read More

কর্মীদের বিদায় জানাতে রেলস্টেশনে  কমলাক্ষ ও পরিমল

বরাক তরঙ্গ, ১২ মে : শপথ গ্রহণ অনুষ্ঠানের পর কাটিগড়াসহ কাছাড় জেলার বিজেপি কর্মীদের বিদায় জানাতে গুয়াহাটি রেলস্টেশনে উপস্থিত হন কাটিগড়া বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এবং শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। মঙ্গলবার খানাপাড়ায় অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে কাছাড়ের বহু কর্মীসমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গুয়াহাটি রেলস্টেশনে কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের…

Read More

শপথ গ্রহণের দিনে আবেগাপ্লুত হিমন্ত, বাবাকে স্মরণ

গুয়াহাটি থেকে মোহাম্মদ জনি।বরাক তরঙ্গ, ১২ মে : অসমের রাজনৈতিক ইতিহাসে মঙ্গলবার দিনটি এক ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে রইল। গুয়াহাটির খানাপাড়া মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর মা, স্ত্রী ও দুই সন্তান। জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পরিবারের…

Read More

বাবার শপথ গ্রহণে আবেগঘন নন্দিল বিশ্ব শর্মা

“বাবা অনেক কষ্ট করেছেন, অসমের মানুষের জন্য আরও ভালো কাজ করুন” গুয়াহাটি থেকে মোহাম্মদ জনি।বরাক তরঙ্গ, ১২ মে : অসমের রাজনৈতিক ইতিহাসে মঙ্গলবার দিনটি গৌরবময় ও স্মরণীয় অধ্যায় হয়ে রইল। গৌহাটির খানাপাড়া মাঠে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী…

Read More

মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা, সাংবাদিকদের সমস্যা সমাধানের আহ্বান বার্তাজীবী সংঘের

বরাক তরঙ্গ, ১২ মে : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্যের নতুন সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে অসম বার্তাজীবী সংঘ। সোমবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মধুসূদন মেধি এবং সাধারণ সম্পাদক অঞ্জন কুমার শর্মা টানা দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করা ড° হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর সরকারকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন যে,…

Read More

মুখ্যমন্ত্রীসহ চার মন্ত্রীকে অভিনন্দন মোদির

বরাক তরঙ্গ, ১২ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা-কে অভিনন্দন জানানোর পাশাপাশি তাঁর মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়া রামেশ্বর তেলি, অতুল বরা, চরণ বড়ো ও অজন্তা নেওগ-কেও শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী মোদি এক্স-এ পোস্ট করে বলেন, “টানা তৃতীয়বারের জন্য এনডিএ সরকার দায়িত্ব গ্রহণ করেছে। শপথ গ্রহণের জন্য ড. হিমন্ত…

Read More

গুয়াহাটির উন্মুক্ত ড্রেন নিয়ে কড়া অবস্থান নিল গৌহাটি হাইকোর্ট

বরাক তরঙ্গ, ১২ মে : মহানগরীর বিভিন্ন প্রান্তে উন্মুক্ত ড্রেন সমস্যা নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে গৌহাটি হাইকোর্ট। আদালত স্পষ্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, গুয়াহাটিতে থাকা সমস্ত উন্মুক্ত ড্রেন দ্রুত বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে আদালত ২৫ মে, ২০২৬-এর মধ্যে কাজের অগ্রগতির পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। পাশাপাশি গুয়াহাটি পুর নিগম (GMC)-এর…

Read More

খানাপাড়ায় বন্দুকের গুলিসহ আটক যুবক

বরাক তরঙ্গ, ১২ মে : অসমের রাজনৈতিক মহলে আজ উৎসবের আবহ। দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন হিমন্ত বিশ্ব শর্মা। এই ঐতিহাসিক অনুষ্ঠানকে ঘিরে গুয়াহাটির খানাপাড়া এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভিভিআইপি ও ভিআইপি-র আগমনে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। তবে এই কড়া নিরাপত্তার…

Read More