বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : অবশেষে মহানগরী থেকে নিখোঁজ হওয়া ভাবনা শর্মা মুখ খুললেন। পুরো ঘটনাকে ঘিরে তিনি স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন এবং সামাজিক মাধ্যমে প্রেমিক নিহারজ্যোতি শর্মার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন।
উল্লেখ্য, ফেসবুক লাইভে ভাবনা জানান, ২৪ এপ্রিল তিনি নিজেই বাড়ি থেকে শিলং যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। শিলংয়ের একটি হোটেলে একাই প্রবেশ করেছিলেন বলেও দাবি করেন তিনি। দীর্ঘদিন ধরে প্রেমিকের তরফে ভয়ভীতি ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ তোলেন ভাৱনা। এমনকি প্রেমিকের হুমকির কারণে আত্মহত্যার কথাও ভেবেছিলেন বলে জানান তিনি।
অন্যদিকে, সম্পর্ক ছেড়ে দিলে ব্যক্তিগত ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও আনেন তিনি নিহারের বিরুদ্ধে। ভাৱনা আরও দাবি করেন, বাড়ি ছাড়ার পর মাকে তিনি কোনও বার্তা পাঠাননি। ইতিমধ্যেই প্রেমিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি এবং তদন্তে পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন।



