ভেনেজুয়েলার উপর মার্কিন সাম্রাজ্যবাদের হামলার নিন্দা এসইউসিআইর
বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : মার্কিন সাম্রাজ্যবাদের ভেনেজুয়েলার উপর চালানো জঘন্যতম সামরিক হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে গুয়াহাটিতে এসইউসিআই কমিউনিস্ট) দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। রবিবার দুপুর ১ টায় দলের কর্মী সমর্থকরা উলুবাড়িস্থিত রাজ্য কমিটির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীরা দৃপ্ত কণ্ঠে স্লোগান দেন যুদ্ধবাজ মার্কিন সাম্রাজ্যবাদ…
