জয় মুখ্যমন্ত্রীর, বিভিন্ন আসনে বিজয়ীদের তালিকা প্রকাশ

Spread the news

বরাক তরঙ্গ, ৪ মে: অসম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। বিভিন্ন আসনে জয়লাভ করেছেন একাধিক প্রার্থী। ফলাফল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও মন্ত্রী পীযূষ হাজরিকা জয়লাভ করেন।

বকো-ছয়গাঁও আসনে বিজেপির প্রার্থী রাজু মেচ জয়ী হয়েছেন। মন্দিয়া আসনে জয় পেয়েছেন শেরমান আলী। মৰিয়নি আসনে বিজেপির ৰূপজ্যোতি কুর্মী বিজয়ী হয়েছেন। ছমরিয়া আসনে রেকিবুদ্দিন জয়লাভ করেছেন। রঙানদী কেন্দ্রে বিজেপির প্রার্থী ঋষিরাজ হাজরিকা জয়ী হয়েছেন। ডুমডুমা আসনে রূপেশ গোয়ালা জয় পেয়েছেন। সরভোগ-ভবানীপুর আসনে রণজিৎ দাস বিজয়ী হয়েছেন। মঙ্গলদৈ আসনে নীলিমা দেবী জয়লাভ করেছেন। রাজ্যের গুরুত্বপূর্ণ দিসপুর আসনে কংগ্রেস প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ জয়ী হয়েছেন।

অন্যদিকে, বোকাখাত আসনে অগপ প্রার্থী অতুল বরা জয়লাভ করেছেন। দেড়গাঁও আসনে বিজেপির মৃদুলকুমার দত্ত বিজয়ী হয়েছেন। ডিমরিয়া আসনে অগপ প্রার্থী ডঃ তপন দাস বিপুল ভোটে জয় পেয়েছেন।

যোরহাট আসনে বিজেপির হিতেন্দ্র নাথ গোস্বামী জয়লাভ করেছেন। নদুয়ার আসনে পদ্ম হাজরিকা বিজেপির হয়ে জয়ী হয়েছেন। বিহপুরিয়া আসনে বিজেপির ভূপেন বরা জয় পেয়েছেন। লখিমপুর আসনে বিজেপির মানব ডেকা বিজয়ী হয়েছেন। নিউ গুয়াহাটি আসনে বিজেপি প্রার্থী দিল্লুরঞ্জন শর্মা জয়লাভ করেছেন। নবগঠিত চিচিবরগাঁও কেন্দ্রে বিজেপির জীবন গগৈ জয় পেয়েছেন। মধ্য গুয়াহাটিতে বিজয় গুপ্তা জয়ী হয়েছেন। বিশ্বজিত ফুকন বড় ব্যবধানে জয়লাভ করেছেন। টিহু আসনে বিজেপি প্রার্থী চন্দ্রমোহন পাটোয়ারি জয়লাভ করেছেন। অন্যদিকে, ঢেকীয়াজুলি আসনে বিজেপির অশোক সিংহলও বিজয়ী হয়েছেন।। লক্ষীপুর আসনে জয়লাভ করেন কৌশিক রায়। ধলাইয়ে বিজেপি প্রার্থী অমিয়কান্তি দাশ জয়ী হন। ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলে উৎসবের আবহ লক্ষ্য করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *