
বরাক তরঙ্গ, ১ নভেম্বর : কর্তব্যরত অবস্থায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো এক গৃহরক্ষী জওয়ানের। শনিবার মরিগাঁও জেলার ধরমতুলে এই দুর্ঘটনায় প্রাণ হারান জিতুমণি কলিতা নামে ওই জওয়ান। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, রাজ্যপালের সফর উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন জিতুমণি কলিতা। সেই সময় নগাঁও অভিমুখে যাওয়া একটি দ্রুতগতির গাড়ি তাঁকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।

কর্তব্যরত অবস্থায় একজন নিরাপত্তাকর্মীর এমন মর্মান্তিক পরিণতির ঘটনায় সংশ্লিষ্ট মহলে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজ্যপালের সফরকে কেন্দ্র করে নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানো জিতুমণি কলিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকে।




