গুয়াহাটিতে রায়পুর পুলিশের দল আটক, ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : গুয়াহাটিতে একটি মামলার তদন্তে এসে বিপাকে পড়েছে ছত্তিশগড়ের রায়পুর পুলিশের একটি দল। তদন্তের আড়ালে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে তাদের আটক করেছে পুলিশ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মামলার নিষ্পত্তির নামে এক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করে অভিযুক্ত দলটি। অভিযোগ, দাবি করা অর্থ না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে জোরপূর্বক…

Read More

তিন মাসেই সড়ক দুর্ঘটনায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু, বৈঠক রবি কোটার

বরাক তরঙ্গ, ২৯ এপ্রিল : রাজ্যে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান চরম উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘটিত সড়ক দুর্ঘটনায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে মার্চের মধ্যে অসমের জাতীয় সড়ক ও অন্যান্য সংযোগকারী রাস্তায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনাগুলিতে ১,৩২০ জনের মৃত্যু হয়েছে এবং…

Read More

ফের গুয়াহাটিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মহিলার

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : ফের গুয়াহাটিতে দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। মহানগরীতে বি বরুয়া কলেজের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সীতা দেবী নামে মহিলা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ দ্রুতগতিতে আসা একটি অচেনা গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তড়িঘড়ি গুরুতর আহত অবস্থায় সীতা দেবীকে উদ্ধার করে…

Read More

মঠঘরিয়ার দুর্ঘটনাকাণ্ড : গ্রেফতার চালক সেলিম, আটক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : গুয়াহাটি মহানগরীর মঠঘরিয়ায় ঘটে যাওয়া ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মামলায় নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকচালককে আটক ও ডিব্রুগড়ের লাহোয়াল এলাকা থেকে দুর্ঘটনাগ্রস্ত বাহনের চালক সেলিম আহমদকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, মঠঘরিয়ায় ভয়াবহ দুর্ঘটনার পর তিন যুবতীকে নিথর অবস্থায় গাড়ির ভিতরেই ফেলে রেখে পালিয়ে গিয়েছিল…

Read More

বিয়ের পিঁড়িতে আর বসা হল না আমিনার, শোকস্তব্ধ গোটা এলাকা

বরাক তরঙ্গ, ২৭ এপ্রিল : আগামী ১৫ মে যাঁর বিয়ে হওয়ার কথা ছিল, সেই আমিনা আহমদের জীবনে নেমে এল মর্মান্তিক পরিণতি। মহানগরীতে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার-পরিজন ও সমগ্র এলাকা। জানা গেছে, বঙাইগাঁও জেলার নোয়াপাড়া এলাকায় সম্পন্ন হয় আমিনা আহমদের শেষকৃত্য। তিনি আসাম ডাউন টাউন…

Read More

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অশালীন মন্তব্য, গ্রেফতার দুই যুবক

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অশালীন ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ঢকুয়াখনা থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, ধৃতদের নাম প্রীতম মগর এবং দিগন্ত মালা। অভিযোগ, তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একাধিক বিরূপ ও অশালীন মন্তব্য পোস্ট…

Read More

মহানগরে শোকাবহ সড়ক দুর্ঘটনা, সুইফট গাড়ির ধাক্কায় প্রাণ গেল ৩ যুবতীর

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : গুয়াহাটি মহানগরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিন যুবতী। মঠঘরিয়া এলাকার গেট হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে প্রবল ধাক্কা খায় AS 01 GP 0561 নম্বরের একটি সুইফট গাড়ি। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিন যুবতীর করুণ মৃত্যু হয়। ভোর প্রায় ৪টা ৫ মিনিট নাগাদ গেট হাসপাতাল…

Read More

প্রেমজনিত কাণ্ড! ভাবনা শর্মার আত্মগোপন ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ!

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভাবনা শর্মার নিখোঁজ ও আত্মগোপনের ঘটনায় সামনে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হতাশা ও মানসিক অবসাদের শিকার হয়েছিলেন ভাবনা। পুলিশ স্পষ্ট জানিয়েছে, এটি অপহরণের ঘটনা নয়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রেমিক নিহারজ্যোতি শর্মার বিরুদ্ধে ভাবনার ওপর মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এমনকি ভাবনার হোয়াটসঅ্যাপ…

Read More

গুয়াহাটি থেকে নিখোঁজ শিক্ষিকা ভাবনা শর্মার সন্ধান মিলল শিলঙে

বরাক তরঙ্গ, ২৫ এপ্রিল : গুয়াহাটি থেকে নিখোঁজ হওয়া শিক্ষিকা ভাবনা শর্মা নামের এক যুবতীর সন্ধান পাওয়া গেছে। প্রতিবেশীরা সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। জানা গেছে, শিলঙে উদ্ধার করা হয়েছে ভাবনা শর্মাকে। ইতিমধ্যে তাঁর পরিবার শিলঙের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিবেশীদের মতে, শনিবার সকালেই ভাবনার বাবা শিলঙের পথে রওনা হন। শিলঙের পোলো গ্রাউন্ডের নিকটবর্তী একটি ব্যাঙ্কের সামনে…

Read More

গুয়াহাটিতে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিক্ষিকা, ফোনে ‘I am in danger’ বলার পর সুইচ বন্ধ

বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : গুয়াহাটি মহানগরীতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছেন এক শিক্ষিকা। বিপদের আশঙ্কা জানিয়ে পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ করার পর থেকেই তাঁর কোনও খোঁজ মেলেনি। জানা গেছে, উবরে করে স্কুলে যাওয়ার সময় বাড়িতে ফোন করেছিলেন ওই শিক্ষিকা। ফোনে তিনি নিজের বিপদের কথা জানান। এমনকি ফোনে ইংরেজিতে ‘I…

Read More