গুয়াহাটির আরও ৫টি এলাকা ভূমিধসপ্রবণ হিসেবে ঘোষণা

বরাক তরঙ্গ, ২১ জুলাই : প্রবল ও টানা বৃষ্টিপাতের জেরে গুয়াহাটির আরও পাঁচটি এলাকাকে ভূমিধসপ্রবণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে কামরূপ মহানগর জেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। মঙ্গলবার মালিগাঁও ও কামাখ্যা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের প্রকাশিত তালিকা অনুযায়ী, কামাখ্যা মন্দিরে যাওয়ার মূল সড়কের পাশে অবস্থিত প্রশান্তি লজের সংলগ্ন এলাকা,…

Read More

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে গুয়াহাটিতে সংহতি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : ছাত্রছাত্রীদের শিক্ষাগত ভবিষ্যতের স্বার্থে গত ২০ দিন ধরে নয়াদিল্লির যন্তর-মন্তরে বিজ্ঞানী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুকের আমরণ অনশন দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল ও সংগঠন তাঁর প্রতি সমর্থন জানিয়েছে। শুক্রবার গুয়াহাটির নেহরু পার্কের সামনে সোনম ওয়াংচুকের সমর্থনে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই…

Read More

বরাকে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি, বিচারপতি ও মুখ্যমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বরাক উপত্যকায় গৌহাটি হাইকোর্টের একটি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্ট বেঞ্চ দাবি বাস্তবায়ন কমিটির প্রতিনিধিদলের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে গুয়াহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি আশুতোষ কুমার জানিয়েছেন, বিধি অনুযায়ী বিষয়টি হাইকোর্টের প্রশাসনিক স্ট্যান্ডিং কমিটির বিবেচনার জন্য পাঠানো হবে। আইনজীবী মহল এই সিদ্ধান্তকে দাবি বাস্তবায়নের পথে…

Read More

ব্রিকসের মাদকবিরোধী সংস্থার প্রধানদের ‘গুয়াহাটি ঘোষণা-পত্র’ গৃহীত

বরাক তরঙ্গ, ৭ জুলাই : ব্রিকসভুক্ত দেশগুলির মাদকবিরোধী সংস্থার প্রধানরা মঙ্গলবার ‘গুয়াহাটি ঘোষণা-পত্র’ গ্রহণ করেছেন। মাদক পাচার এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গুয়াহাটিতে অনুষ্ঠিত ব্রিকসের দুই দিনব্যাপী বৈঠকের শেষে এই ঘোষণা-পত্র গৃহীত হয়। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘোষণা-পত্রে সদস্য দেশগুলির মধ্যে জাতীয় আইন…

Read More

মহানগরীতে পুলিশের এনকাউন্টার, গুলিবিদ্ধ জালনোট পাচারকারী

বরাক তরঙ্গ, ৪ জুলাই : গুয়াহাটি মহানগরীতে জালনোট পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে পুলিশের এনকাউন্টারে গুলিবিদ্ধ হলেন অভিযুক্ত অজয় বিশ্বকর্মা। শনিবার ভোররাতে কাংকান নগর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, জালনোট পাচারের সঙ্গে জড়িত অজয় বিশ্বকর্মা পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুলিবিদ্ধ হন। উল্লেখ্য, দু’দিন আগে…

Read More

বরাক–ডিমা হাসাওয়ের সড়ক উন্নয়নে কড়া বার্তা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

বরাক তরঙ্গ, ১৯ জুন : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে বরাক উপত্যকা ও ডিমা হাসাও জেলার জাতীয় সড়ক এবং বিভিন্ন সড়ক অবকাঠামো প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় শুক্রবার এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। উপস্থিত ছিলেন মন্ত্রী কৌশিক রায়, একাধিক বিধায়ক, জেলা…

Read More

তিন দিন পর মেঘালয়ে উদ্ধার মহানগরী থেকে অপহৃত ছাত্রী, পলাতক অভিযুক্ত

বরাক তরঙ্গ, ১৯ জুন : মহানগরী গুয়াহাটির এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, গত ১৬ জুন জাকির আলি নামে এক যুবক পরিকল্পিতভাবে তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গেছে, ১৫ জুন রাতে ছাত্রীর এক সহপাঠী ফোন করে জানায় যে পরদিন, অর্থাৎ ১৬ জুন, কলেজে একটি…

Read More

অম্বুবাচী মেলাকে ঘিরে জোর প্রস্তুতি, বিভিন্ন স্থাপনা পরিদর্শনে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল

বরাক তরঙ্গ, ১৯ জুন : আসামের অন্যতম বৃহত্তম ধর্মীয় ও আধ্যাত্মিক সমাবেশ অম্বুবাচী মেলাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। দেশ-বিদেশ থেকে আগত লক্ষাধিক ভক্ত, সাধু-সন্ত ও পর্যটকদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে শুক্রবার সরেজমিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি, পার্বত্য ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী…

Read More

গুয়াহাটির শিল্পুখুড়ি–গুয়াহাটি ক্লাব সড়কে অগ্নিকাণ্ড, এলাকায় চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ১৯ জুন : শুক্রবার দুপুরে গুয়াহাটির শিল্পুখুড়ি–গুয়াহাটি ক্লাব সড়কের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। জানা গেছে, যে ভবনটিতে আগুন লাগে সেখানে আগে একটি রেস্তোরাঁ পরিচালিত হতো। দীর্ঘদিন ধরে ভবনটি বন্ধ অবস্থায় ছিল এবং সম্প্রতি সেখানে…

Read More

হেংরাবাড়িতে পিএইচই দপ্তরের নবনির্মিত প্রধান ফটকের উদ্বোধন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের

বরাক তরঙ্গ, ১৯ জুন : অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) বিভাগের অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক আধুনিকীকরণের লক্ষ্যে হেংরাবাড়িতে অবস্থিত প্রধান প্রকৌশলীর কার্যালয়ে নির্মিত নতুন প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ফিতা কেটে এবং স্মারক ফলক উন্মোচনের মাধ্যমে ফটকটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী, কর্মচারী এবং…

Read More