বরাক তরঙ্গ, ১৯ জুন : শুক্রবার দুপুরে গুয়াহাটির শিল্পুখুড়ি–গুয়াহাটি ক্লাব সড়কের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে, যার ফলে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
জানা গেছে, যে ভবনটিতে আগুন লাগে সেখানে আগে একটি রেস্তোরাঁ পরিচালিত হতো। দীর্ঘদিন ধরে ভবনটি বন্ধ অবস্থায় ছিল এবং সম্প্রতি সেখানে সংস্কার কাজ চলছিল। সেই সময়ই হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ কী, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



