রাতভর বৃষ্টিতে জলমগ্ন মহানগরী, দুর্ভোগে সাধারণ মানুষ

বরাক তরঙ্গ, ১৯ আগস্ট : রাতভর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে মহানগরীর বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি নামলেই জমাজলের কারণে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে মহানগরবাসীকে। বুধবার সকালে স্কুলগামী পড়ুয়া থেকে শুরু করে কর্মস্থলমুখী মানুষ—জলের কারণে বিভিন্ন রাস্তায় আটকে পড়েন অনেকেই। রাতের বৃষ্টির জেরে হাতিগাঁও, অনিলনগর, জু-রোড, ডাউন টাউন ও ওয়্যারলেস এলাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল জমেছে। জমাজলের…

Read More

রেস্তোরাঁয় দুষ্কৃতীদের তাণ্ডব, গুরুতর আহত ম্যানেজার

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : সোমবার রাতে গুয়াহাটির জয়ানগরে একটি রেস্তোরাঁয় ঢুকে ভাঙচুর ও মারপিট চালানোর অভিযোগ উঠেছে ৫-৬ জনের একটি দুষ্কৃতী দলের বিরুদ্ধে। ‘উরল’ নামের রেস্তোরাঁয় ঢুকে দুষ্কৃতীরা তাণ্ডব চালানোর পাশাপাশি ম্যানেজার চাংকি আহমেদকে লোহার চেয়ার ও ইট দিয়ে মারধর করে বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত চাংকি আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুধু রেস্তোরাঁতেই…

Read More

বিয়ের আট মাসের মধ্যে রহস্যজনক মৃত্যু নববধূর

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : মহানগরীর গড়চুকের কতাহবাড়িতে বিয়ের মাত্র প্রায় আট মাসের মধ্যেই নাজুমা বেগম নামে এক বধূর রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাজুমার মৃত্যুর ঘটনায় স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে মৃতার পরিবার। মৃতার পরিবারের অভিযোগ, ঘটনার আগে গাড়ি কেনা এবং টাকা-পয়সার বিষয় নিয়ে নাজুমা ও তাঁর স্বামীর মধ্যে তর্ক-বিতর্ক হয়েছিল। এর…

Read More

গুয়াহাটিতে ভয়াবহ ভূমিধস, অল্পের জন্য রক্ষা দুই পরিবারের ঘর

বরাক তরঙ্গ, ৯ আগস্ট : গুয়াহাটির গীতানগর এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। টানা বৃষ্টির জেরে অনুপম পথের একটি অংশ ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রাতভর অবিরাম বৃষ্টির ফলেই এই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে দু’টি পরিবারের বাসগৃহ। অভিযোগ উঠেছে, জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করেই বর্ষাকালে নির্মাণকাজ চালানোর ফলে এই…

Read More

ব্রহ্মপুত্র নদে তলিয়ে মৃত্যু আইআইটি ছাত্রীর, শোক

বরাক তরঙ্গ, ২ আগস্ট : গৌহাটির আইআইটি (IIT Guwahati)-এর এক ছাত্রীর ব্রহ্মপুত্র নদে তলিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার কামরূপ জেলার আমিনগাঁও এলাকায় আইআইটি গুয়াহাটির কেভি গেট সংলগ্ন ব্রহ্মপুত্র ঘাটে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম কাচানা সাই চেতনা। তিনি অন্ধ্রপ্রদেশের জাম্মালামাডুগু এলাকার বাসিন্দা এবং আইআইটি গৌহাটির ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের…

Read More

নৃশংস হত্যাকাণ্ড, মাকে পিটিয়ে খুন, গ্রেফতার নেশাগ্রস্ত ছেলে

বরাক তরঙ্গ, ২ আগস্ট : গুয়াহাটি খারঘুলির নেপালি চক এলাকায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নেশাগ্রস্ত এক যুবক নিজের মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ঘটনায় অভিযুক্ত দীপেন বড়োকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম মালতী বড়ো। রবিবার খারঘুলির নেপালি চক এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নেশাগ্রস্ত…

Read More

জাতীয় সড়কে দু’টি ট্রাকের সংঘর্ষ, মৃত্যু চালক-খালাসির

বরাক তরঙ্গ, ৩০ জুলাই : গুয়াহাটির বেতকুচি এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে বৃহস্পতিবার ভোরে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক ও খালাসির মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুটি ১৬ চাকার পণ্যবাহী ট্রাকের মুখোমুখি নয়, বরং পেছন থেকে প্রবল ধাক্কার জেরে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক ও খালাসি পুলিশ সূত্রে জানা গেছে, AS-01-PC-9955 নম্বরের একটি ১৬…

Read More

প্রলংকরী বন্যায় মৃত্যু ঘটা ব্যক্তিদের স্মরণে শোক

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : অসমের প্রলংকরী বন্যায় মৃত্যু ঘটা ব্যক্তিদের স্মরণে শোক বেদি নির্মাণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এআইডিএসও এবং এআইডিওয়াইও এর গুয়াহাটি জেলা কমিটির পক্ষ থেকে। গুয়াহাটির ভলবো পয়েন্টে উভয় সংগঠনের সদস্য সদস্যরা সমবেত হয়ে শোক বেদিতে শ্রদ্ধা নিবেদন করে। এআইডিএসও’র গুয়াহাটি জেলা কমিটির সম্পাদক সিমি গগৈর পরিচালনায় অনুষ্ঠিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে…

Read More

কুমার ভাস্কর বর্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোর

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : নবনির্মিত কুমার ভাস্কর বর্মা সেতুতে সেলফি তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে এক ১৬ বছরের কিশোর। সেতুর রেলিংয়ে উঠে ছবি তোলার সময় ভারসাম্য হারিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হয়ে যায় সে। নিখোঁজ কিশোরের নাম মিরাজুল হক। তার বাড়ি গোয়ালপাড়া জেলার লক্ষীপুর এলাকায়। জানা গেছে, পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে এসে শনিবার…

Read More

কৃত্রিম জলাবদ্ধতা রোধে তৎপরতা, গড়চুক–গোটানগর জাতীয় সড়ক পরিদর্শনে কৌশিক রায়

বরাক তরঙ্গ, ২৫ জুলাই : গুয়াহাটিতে কৃত্রিম জলাবদ্ধতার সমস্যা স্থায়ীভাবে দূর করতে রাজ্য সরকারের উদ্যোগ আরও জোরদার হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনায় শনিবার সকাল থেকে নগরের বিভিন্ন এলাকা পরিদর্শনে নামেন সংশ্লিষ্ট মন্ত্রী কৌশিক রায়। গৃহ নির্মাণ ও নগর পরিক্রমা বিভাগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে গড়চুক থেকে…

Read More