আরব সাগরে ১,৩০০ কিলোমিটার সাঁতার কাটবেন এলভিস আলি হাজরিকা

বরাক তরঙ্গ, ১৪ জুন : একের পর এক নজির গড়ে আন্তর্জাতিক অঙ্গনে অসমের নাম উজ্জ্বল করে চলেছেন আন্তর্জাতিক সাঁতারু এলভিস আলি হাজরিকা। এবার তিনি আরও একটি বিশ্ব রেকর্ড গড়ার লক্ষ্যে নতুন অভিযানের প্রস্তুতি নিয়েছেন।আরব সাগরে টানা দিন-রাত সাঁতার কেটে ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করবেন এলভিসসহ চারজন সাঁতারু। আগামী ১৪ নভেম্বর মহারাষ্ট্রের মুম্বাই থেকে শুরু হবে…

Read More

গুয়াহাটিতে জাপানিজ এনকেফেলাইটিসে বছরের প্রথম মৃত্যু

বরাক তরঙ্গ, ১৩ জুন : কয়েক সপ্তাহ ধরে গুয়াহাটি মহানগরীতে জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে শহরে চলতি বছরের প্রথম জাপানিজ এনকেফেলাইটিসজনিত মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুয়াহাটির উপকণ্ঠবর্তী পানিখাইতি এলাকার…

Read More

১৮ বছরের ঊর্ধ্বে নতুন আধার কার্ড ইস্যু বন্ধের সিদ্ধান্ত অসম মন্ত্রিসভার

বরাক তরঙ্গ, ১৩ জুন : অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ড প্রাপ্তি রোধে ১৮ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের জন্য নতুন আধার কার্ড ইস্যু প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শনিবার দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত অসম মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান,…

Read More

কলেজ যাওয়ার পথে গাছ পড়ে ছাত্রীর মৃত্যু, গুরুতর আহত এক ছাত্র

বরাক তরঙ্গ, ১২ জুন : গুয়াহাটি মালিগাঁওয়ের ভূতনাথের কালীপুর এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক কলেজছাত্রী। একই ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন এক কলেজছাত্র। জানা গেছে, পাণ্ডু মহাবিদ্যালয়ের দুই ছাত্রছাত্রী স্কুটি করে পরীক্ষায় অংশ নিতে যাওয়ার সময় তাদের ওপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় দু’জনই গাছের নিচে চাপা পড়ে দীর্ঘ সময় আটকে…

Read More

কামাখ্যা দর্শনের অফলাইন টিকিট বুকিং বন্ধ, এবার থেকে শুধুই অনলাইনে

বরাক তরঙ্গ, ১২ জুন : মা কামাখ্যা দেবালয়ে বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন আনল মন্দির কর্তৃপক্ষ। আগামী ১৫ জুন থেকে অফলাইন পদ্ধতিতে বিশেষ দর্শনের টিকিট বুকিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। মন্দির কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য উন্নত নতুন…

Read More

১২ বছরের উন্নয়নের বার্তা নিয়ে উত্তর গুয়াহাটিতে বিজেপির ‘প্রগতি পথ যাত্রা’

বরাক তরঙ্গ, ১১ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে উত্তর গুৱাহাটীতে বর্ণাঢ্য ‘প্রগতি পথ যাত্রা’ অনুষ্ঠিত হয়। বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের ১২ বছরের সাফল্য তুলে ধরতে গুয়াহাটি মহানগর জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার উত্তর গুয়াহাটির কুমার ভাস্কর…

Read More

অসমের বিশিষ্ট অভিনেত্রী চেতনা সহ পাঁচ শিল্পীকে সঙ্গীত নাটক অকাডেমি পুরস্কার, ছয় শিল্পী উস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কার

বরাক তরঙ্গ, ১১ জুন : ২০২৪-২৫ বর্ষের মর্যাদাপূর্ণ সঙ্গীত নাটক অকাডেমি পুরস্কার ঘোষণা করা হয়েছে। বুধবার সঙ্গীত নাটক অকাডেমি দেশের সঙ্গীত, নৃত্য, নাটক ও অন্যান্য পরিবেশন কলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০৮ জন শিল্পীকে পুরস্কারের জন্য নির্বাচিত করেছে। পাশাপাশি সাতজন বিশিষ্ট ব্যক্তিত্বকে অকাডেমির সর্বোচ্চ সম্মান ‘অকাডেমি রত্ন’ (ফেলোশিপ)-এ ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ২০২৪…

Read More

গুয়াহাটিতে ফের তরুণীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার; পরিবারের অভিযোগ খুন

বরাক তরঙ্গ, ১১ জুন : গুয়াহাটির বেলতলা এলাকায় এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর নাম সুস্মিতা বসুমতারি। তাঁর বাড়ি উদালগুড়ি জেলার নতুন নলবাড়ি গ্রামে। গুয়াহাটির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি। বুধবার সকালে বেলতলার একটি ভাড়া বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর বুধবারই মৃতদেহ পরিবারের…

Read More

অসম সফরে জলশক্তি মন্ত্রী পাটিল, গুয়াহাটি বিমানবন্দরে অভ্যর্থনা কৃষ্ণেন্দু পালের

বরাক তরঙ্গ, ১১ জুন : অসম সফরে এসে উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সিআর পাটিল। বৃহস্পতিবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক সম্ভাষণের মাধ্যমে স্বাগত জানান অসম সরকারের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা উন্নয়ন এবং পার্বত্য অঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এসময় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন সরকারি…

Read More

গুয়াহাটিতে ফের তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

বরাক তরঙ্গ, ১০ জুন : ফের এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গুয়াহাটিতে। মহানগরীর বেলতলা এলাকায় সুস্মিতা বসুমতারী নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত সুস্মিতার বাড়ি উদালগুড়ি জেলার নতুন নলবাড়ি গ্রামে। তিনি গুয়াহাটির একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। বুধবার সকালে বেলতলায় তাঁর ভাড়া বাড়ি থেকে…

Read More