শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের পাশাপাশি কৃষি উন্নয়নে জোর

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাৎ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, নতুন বাড়ি তৈরি, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি অগ্রাধিকারের ভিত্তিতে পুনর্নির্মাণ এবং কৃষি ক্ষেত্রের উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। ​সাক্ষাৎকারের বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ মুখ্যমন্ত্রী শর্মা জানান যে, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ…

Read More

মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’

বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার সমবিকাশের লক্ষ্যে রাজ্য সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন। সমবিকাশের অংশ হিসেবে বরাক উপত্যকায় থাকা মিনি সচিবালয়ের নাম পরিবর্তন করে ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’ করা হয়েছে। ‘অসম সচিবালয়, বরাক উপত্যকা’ প্রস্তাবে সম্প্রতি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে উল্লেখ…

Read More

নীতিন গড়কড়ির সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, অসমের সড়ক পরিকাঠামো নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা

বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : অসমের সড়ক পরিকাঠামোর উন্নয়ন ও বন্যায় ক্ষতিগ্রস্ত জাতীয় মহাসড়কগুলির দ্রুত সংস্কার নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে কাজিরাঙা এলিভেটেড করিডর, গুয়াহাটি রিং রোডসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ…

Read More

কাজিরাঙার ইকো-সেনসিটিভ জোন নিয়ে মুখ্যমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : কাজিরাঙা জাতীয় উদ্যানের ইকো-সেনসিটিভ জোন (ESZ) সংকোচনের প্রস্তাবকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের মধ্যে তীব্র প্রতিক্রিয়া জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার কেবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, কাজিরাঙা সংরক্ষণের দায়িত্ব শুধু সামাজিক মাধ্যমের প্রচারে সীমাবদ্ধ রাখা যায় না। তাঁর বক্তব্য, “জনগণকেই কাজিরাঙা রক্ষা করতে হবে, ফেসবুক-টুইটার…

Read More

অসম কেবিনেটের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, শিল্প-নিয়োগ থেকে প্রশাসনিক পুনর্গঠনে জোর

বরাক তরঙ্গ, ১৮ আগস্ট : শিল্প, নিয়োগ, সমবায়, শিশু সুরক্ষা, ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য এবং প্রশাসনিক পুনর্গঠন—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। মঙ্গলবার দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সিদ্ধান্তগুলির কথা জানান। পাশাপাশি কাজিরাঙার ইকো-সেনসিটিভ জোন নিয়ে চলমান বিতর্ক নিয়েও প্রতিক্রিয়া জানান তিনি। শিল্প ও কর্মসংস্থান বাড়াতে নতুন…

Read More

এসআই নবজিৎ দাসের মৃত্যুর পেছনে মাদক মাফিয়ার যোগসূত্র : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : অসম পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নবজিৎ দাসের মৃত্যুর পেছনে মাদক মাফিয়ার যোগসূত্র থাকার বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ডিমা হাসাও জেলায় কর্তব্যরত নবজিৎ দাস গত ১৪ আগস্ট এক পথ দুর্ঘটনায় প্রাণ হারান। সোমবার দিসপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী এই তথ্য প্রকাশ করেন। জানা গেছে, গত…

Read More

পদোন্নতির পরই নতুন নিয়োগ জানালেন মুখ্যমন্ত্রী, বন্যা পরিস্থিতি নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা

বরাক তরঙ্গ, ১৭ আগস্ট : সরকারি কর্মচারীদের পদোন্নতি ও নতুন নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ২০২৬ সালে রাজ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হতে পারে। প্রথমে সরকারি কর্মচারীদের পদোন্নতির কাজ সম্পন্ন করা হবে। এরপর পদোন্নতির ফলে বিভিন্ন বিভাগে নতুন পদ সৃষ্টি হলে সেই পদগুলিতে নিয়োগ…

Read More

অসমে নয়া ৮ সমজেলা, স্বাধীনতা দিবসে একাধিক ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে অসমে নতুন আটটি সমজেলা গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। প্রশাসনকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সরকারি পরিষেবা দ্রুত ও সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। নতুন ঘোষিত সমজেলাগুলি হল কামালপুর, বরহমপুর, রাঙনদী, চিচিবরগাঁও, চাবুয়া-লাহোয়াল, খুমতাই, কাটিগড়া এবং বড়খলা। মুখ্যমন্ত্রীর…

Read More

মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি ফেসবুক লাইভের কমেন্টে

বরাক তরঙ্গ, ১৫ আগস্ট : মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শৰ্মাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে ‘আব্দুল মোতালেব’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রীর ফেসবুক পেজে অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার চলছিল। সেই লাইভ সম্প্রচারের কমেন্ট বক্সেই মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ অনুযায়ী,…

Read More

‘হর ঘর তিরঙ্গা’ : বাসভবনে উত্তোলন জাতীয় পতাকা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। স্বাধীনতার গৌরবময় ইতিহাস ও দেশের প্রতি মানুষের ভালোবাসাকে আরও দৃঢ় করতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে। জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচিকে কেন্দ্র করে…

Read More