অষ্টমীতে শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী, পরিদর্শন করবেন আটটি দুর্গাপুজা মণ্ডপ

Spread the news

বরাক তরঙ্গ, ১৭ অক্টোবর : মহাষ্টমী বা দুর্গোৎসবের আবহে সোমবার শিলচর সফরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। সফরসূচি অনুযায়ী, তিনি শিলচর শহরের আটটি দুর্গাপুজা মণ্ডপ পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংশ্লিষ্ট প্রশাসনিক মহলে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪৫ মিনিটে শিলচর বিমানবন্দরে পৌঁছবেন। সকাল ১০টায় বিমানবন্দর থেকে রওনা হয়ে ১০টা ১৫ মিনিট থেকে শিলচর শহরের বিভিন্ন দুর্গাপুজা মণ্ডপ পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। সফরসূচিতে রয়েছে কাছাড় কাঁচাকান্তি মন্দিরের পুজা, মিতালি সংঘ, দুর্গাবাড়ি বিলপার, তরুণ সংঘ, লিংক রোডের শ্রীপল্লি, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের পূজা, রামকৃষ্ণ মিশন এবং রাইস মিল পূজা মণ্ডপ।

নির্ধারিত সূচি অনুযায়ী, দুপুর ১-১৫ মিনিটে রাইস মিল পূজা মণ্ডপ থেকে শিলচর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। দুপুর ১-৪৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছে ২টায় গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবেন।

মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে অভ্যর্থনা, বিদায়, নিরাপত্তা, যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তাঁর সঙ্গে সফরসঙ্গী এবং তথ্যপ্রযুক্তি ও জনসংযোগ দলের চার সদস্যের জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। সফরসূচি অনুযায়ী সমস্ত আয়োজন নিশ্চিত করে সংশ্লিষ্ট দপ্তরকে তা জানাতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *