নয়াদিল্লিতে নির্মীয়মাণ ‘অসম ভবন’-এর কাজ পরিদর্শন মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২৪ মে : নয়াদিল্লিতে নির্মীয়মাণ ‘অসম ভবন’-এর অগ্রগতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার সকালে তিনি নির্মাণস্থল পরিদর্শন করে চলমান কাজের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ভবনের নির্মাণকার্যের বিভিন্ন দিক, অবকাঠামোগত মান ও কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি নির্দেশ দেন, যাতে নির্ধারিত সময়সীমার…

Read More

গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বানের প্রশংসা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ২৩ মে : হোজাই, ধুবড়ি, উধারবন্দ, বঙাইগাঁও-সহ অসমের বিভিন্ন প্রান্তের ঈদগাহ ও কবরস্থান কমিটিগুলির পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে গরু কোরবানি থেকে বিরত থাকার আহ্বানকে সামাজিক সম্প্রীতির এক ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, সংখ্যাগরিষ্ঠ সনাতনী সমাজের অনুভূতির প্রতি সম্মান…

Read More

গুয়াহাটিতে শ্যামা প্রসাদ মুখার্জি উড়ালপুল উদ্বোধন মুখ্যমন্ত্রীর, যানজট কমার আশা

বরাক তরঙ্গ, ২২ মে : অসমের পরিবহণ পরিকাঠামোয় আরও এক নতুন সংযোজন হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার সন্ধ্যায় সাধারণ মানুষের জন্য উদ্বোধন করলেন মহানগরীর সাইকেল ফ্যাক্টরি থেকে লালগণেশ সংযোগকারী ড. শ্যামা প্রসাদ মুখার্জি উড়ালপুল। ৩৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২.৮ কিলোমিটার দীর্ঘ এবং ১২ মিটার প্রশস্ত এই উড়ালপুল চালু হওয়ার ফলে যানজট হ্রাস, যাতায়াতের…

Read More

সরকারি কর্মচারীদের নিয়ে কঠোর অবস্থানে মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২০ মে : সময়মতো কাজ না করলে বিপদে পড়বেন সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করেই কঠোর অবস্থান নিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। কাজে ফাঁকি দিয়ে আর রেহাই মিলবে না কর্মচারীদের। এই প্রসঙ্গে অসম সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য জারি করেছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই নির্দেশনায় পেনশনভোগীদের জন্যও এসেছে বড় স্বস্তির খবর। নির্ধারিত সময়সীমার…

Read More

কৃত্রিম সংকট সৃষ্টি করে মূল্যবৃদ্ধি ঘটালে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৮ মে : রাজ্যে লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অত্যাবশ্যকীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে সোমবার তাঁর সভাপতিত্বে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।পেট্রোল-ডিজেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে যাতে অসাধু চক্র বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়াতে না পারে, সে…

Read More

ছয় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে টানা তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৫ মে : দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই পূর্ণ উদ্যমে প্রশাসনিক কাজে নেমে পড়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার একাধিক বিভাগীয় বৈঠকে অংশ নেওয়ার পর শুক্রবার প্রায় ছয় ঘণ্টাব্যাপী সময় ধরে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে টানা তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। তৃতীয়বারের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দায়িত্ব গ্রহণের…

Read More

মুখ্যমন্ত্রীকে অভিনন্দন কৃষ্ণেন্দু-কৌশিকের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৩ মে : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক কৌশিক রায় সহ একাধিক বিশিষ্ট নেতা। রাজনৈতিক সৌহার্দ্য, উন্নয়নের অঙ্গীকার এবং ভবিষ্যৎ অসম গঠনের প্রত্যয়ে এদিনের পরিবেশ ছিল উৎসাহে ভরপুর। রাজনৈতিক মহলের মতে, এই শুভেচ্ছা বিনিময় শুধুমাত্র আনুষ্ঠানিক সাক্ষাৎ নয়, বরং…

Read More

দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠক হিমন্তর, একাধিক সিদ্ধান্ত গৃহীত

বরাক তরঙ্গ, ১৩ মে : আজ হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মেয়াদের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের আয়োজন করেন। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। মুখ্যমন্ত্রী বলেন, “সরকার শপথ গ্রহণের পরই প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ থেকেই সরকার দায়িত্ব গ্রহণের বার্তা দিতে চাইছি। খুব…

Read More

এবার কাজই কথা বলবে : হিমন্ত

২১ মে প্রথম বিধানসভা অধিবেশন, অধ্যক্ষের দায়িত্বে রণজিৎ জানালেন মুখ্যমন্ত্রী____ বরাক তরঙ্গ, ১৩ মে : হিমন্ত বিশ্ব শৰ্মা সরকারের দ্বিতীয় কার্যকালের আজ প্রথম দিন। প্রথম দিনেই সকালে অসমের প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ-কে স্মরণ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গোপীনাথ বরদলৈয়ের স্মৃতিসৌধে উপস্থিত হয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি। প্রথম দিনেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা…

Read More

দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত

বরাক তরঙ্গ, ১২ মে : দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য তাঁকে শপথবাক্য পাঠ করান। অসমিয়াতেই শপথবাক্য পাঠ করেন ড. হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখযোগ্যভাবে, একটানা দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া প্রথম অ-কংগ্রেসি নেতা হলেন হিমন্ত বিশ্ব শর্মা। খানাপাড়ায় অনুষ্ঠিত হিমন্ত বিশ্ব শর্মার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

Read More