২২ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেবেন ভূপেন বরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : কংগ্রেস ত্যাগী বর্ষীয়ান নেতা ও প্রাক্তন বিধায়ক ভূপেন বরা আগামী ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ভূপেন বরার গুয়াহাটির ঘোরামারা এলাকায় অবস্থিত বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, “২২ ফেব্রুয়ারি ভূপেন বরা বিজেপিতে…

Read More

হিতেশ্বরের প্রতি ঋণী, দেবব্রতকে বিজেপিতে নিয়ে আসব : মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ভূপেন বরা হঠাৎ দল থেকে পদত্যাগ করার পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর পদত্যাগের পরই প্রতিক্রিয়া জানিয়ে একাধিক রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা। এর পর কোন কোন জ্যেষ্ঠ কংগ্রেস নেতা দলত্যাগ করতে পারেন, সে…

Read More

খিলঞ্জিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না,  ভুপেনের দলত্যাগের পর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : ভুপেন বরা আজ কংগ্রেস দলত্যাগ করেছেন। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতির দলত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।মুখ্যমন্ত্রী বলেন, “সাধারণ পরিবারের ছেলে কংগ্রেসে নেতৃত্ব দিতে পারে না। খিলঞ্জিয়া ছেলে কংগ্রেসে থাকতে পারে না। নিজের ধর্মকে সম্মান ও ভালোবাসা করা মানুষ কংগ্রেসে থাকতে পারে না। কংগ্রেসের বিরোধী দলনেতা এবং…

Read More

অসমে একাধিক যুগান্তকারী প্রকল্পে কেন্দ্রের অনুমোদন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : লোকসেবা ভবন-এ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিতে একাধিক গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, অসমের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে কেন্দ্রীয় সরকারের অনুমোদন মিলেছে। মুখ্যমন্ত্রী জানান, গুয়াহাটি-এর রিং রোড প্রকল্পে কেন্দ্র অনুমোদন দিয়েছে। এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্য সরকার…

Read More

ব্রহ্মপুত্র নদীর তলদেশে ভারতের প্রথম টুইন-টিউব আন্ডারওয়াটার রেল-সড়ক সুড়ঙ্গ নির্মাণের অনুমোদন

বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ব্রহ্মপুত্র নদীর তলদেশে ভারতের প্রথম টুইন-টিউব আন্ডারওয়াটার রেল-সহ-সড়ক সুড়ঙ্গ নির্মাণের অনুমোদন দিয়েছে। শনিবার এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই উচ্চাভিলাষী প্রকল্পের আওতায় গোহপুর ও নুমালীগড়কে সংযুক্ত করে ৩৩.৭ কিলোমিটার দীর্ঘ চার লেনের করিডোর নির্মাণ করা হবে। এর মধ্যে ব্রহ্মপুত্র নদীর নিচ…

Read More

হিমন্ত বিশ্ব শর্মা-র এআই ভিডিও বিতর্কে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর বরখাস্ত

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মুখ্যমন্ত্রীর একটি বিতর্কিত ভিডিও তৈরি ও দলীয় অনুমতি ছাড়াই তা সামাজিক মাধ্যমে পোস্ট করার অভিযোগে প্রদেশ বিজেপির সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর রন বিকাশ গৌরবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওটিতে মুখ্যমন্ত্রীকে একটি রাইফেল তাক করা অবস্থায় দেখানো হয়েছিল, যা প্রকাশ্যে আসতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিরোধীদের পক্ষ…

Read More

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ৫০০ কোটি টাকার মানহানির মামলা

১০ ফেব্রুয়ারি : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার ঘোষণা করেছেন যে তিনি ৫০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন। কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা জিতেন্দ্র সিং, ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভা সাংসদ গৌরব গগৈ-এর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। সংবাদমাধ্যমের সামনে তাঁর বিরুদ্ধে মিথ্যা, দুর্নীতিপরায়ণ ও মানহানিকর অভিযোগ…

Read More

গৌরব ও তাঁর পরিবারের পাকিস্তান সংযোগের তথ্য প্রকাশ মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : দীর্ঘদিনের বিতর্ক ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে সাংসদ গৌরব গগৈ এবং তাঁর পরিবার—বিশেষত স্ত্রী এলিজাবেথ কোলবার্ন গগৈয়ের পাকিস্তানের সঙ্গে সংযোগ সংক্রান্ত তথ্যপ্রমাণ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার দিসপুরের লোকসেবা ভবনে আয়োজিত এক বহুল প্রতীক্ষিত বিশেষ সাংবাদিক সম্মেলনে তিনি এ সব তথ্য তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, ১০ সেপ্টেম্বর…

Read More

আত্মনির্ভর অসম অভিযানের চেক বিতরণ, যুবক-যুবতীদের উদ্দেশে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : যুবশক্তিকে সবল করে আত্মনির্ভর অসম গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের উচ্চাভিলাষী পদক্ষেপ ‘মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান–২.০’-এর অধীনে আজ প্রথম কিস্তির আর্থিক সহায়তা বিতরণ কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। খানাপাড়ার জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, ২০২০ সালে যেখানে মাত্র ৯ হাজার যুবক MSME…

Read More

কয়লাখনিতে বিস্ফোরণ : সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : মেঘালয়ের তাছখাইত কয়লাখনিতে বিস্ফোরণে নিহত অসমের শ্রমিকদের পরিবারের জন্য সাহায্য ঘোষণা করা হয়েছে। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এ পর্যন্ত অসমের কাছাড় জেলার কাটিগড়া এলাকার কয়েকজন শ্রমিকের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং…

Read More