১০১ জনের মৃত্যু, ৬৩টি গ্রাম বন্যাকবলিত; ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের জন্য চলছে সমীক্ষা : হিমন্ত

বরাক তরঙ্গ, ১২ আগস্ট : উজান অসমের শিবসাগর, চরাইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার সাম্প্রতিক বন্যা পরিস্থিতি এবং রাজ্য সরকারের গৃহীত তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়ে বুধবার দিসপুরের লোকসেবা ভবনে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বন্যায় এখনও পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ৬৩টি গ্রাম বন্যার কবলে রয়েছে। ১৫টি ত্রাণশিবিরে আশ্রয়…

Read More

লোকসেবা ভবনে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বরাক তরঙ্গ, ১১ আগস্ট : লোকসেবা ভবনে অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করল অসম সরকার। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বিস্তারিতভাবে জানান। মন্ত্রিসভায় প্রাক্তন হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের চৌহদ্দিতে তাজ গেটওয়ে হোটেল স্থাপনের জন্য অসম ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এবং ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের মধ্যে প্রস্তাবিত লিজ ডিডের খসড়ায়…

Read More

অসমবাসীকে একাধিক সুখবর মুখ্যমন্ত্রীর, পুনরায় শুরু রাজ্য সরকারের জনমুখী প্রকল্প

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : রাজ্যবাসীর জন্য একাধিক সুখবর ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। সোমবার রহায় ভর্তুকিযুক্ত মসুর ডাল ও চিনি বিতরণ কর্মসূচির পুনরায় সূচনা করেন মুখ্যমন্ত্রী। রহার সুরেন পাটর সুলভ মূল্যের দোকান থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির সূচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এবারের নির্বাচনের পর বাজেট অধিবেশন না হওয়ায় বেশ কিছু সরকারি প্রকল্প…

Read More

দরঙের বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বাঁধ মেরামতি ও ত্রাণে জোর

বরাক তরঙ্গ, ৮ আগস্ট : উজান অসমের চারটি জেলার বন্যা পরিস্থিতি পর্যালোচনার পর এবার দরঙ জেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার তিনি নওয়া নদীর বন্যার জলে ক্ষতিগ্রস্ত ও ভেঙে যাওয়া বাঁধের বিভিন্ন অংশ পরিদর্শন করেন। বাঁধ মেরামতির কাজ সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি এলাকাও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।…

Read More

লন্ডনে বানত্রাণের জন্য তহবিল সংগ্রহ, অভিনেত্রী মেঘরঞ্জনীকে ঘিরে বিতর্ক; মুখ্যমন্ত্রীর অসন্তোষ

বরাক তরঙ্গ, ৬ আগস্ট : অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে লন্ডনের রাস্তায় কথক নৃত্য পরিবেশন এবং ড. ভূপেন হাজারিকার কালজয়ী গান ‘মানুষে মানুষের জন্য’ গেয়ে বন্যাদুর্গতদের জন্য তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়ায় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেঘরঞ্জনী মেধিকে ঘিরে রাজ্যজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মেঘরঞ্জনী, তাঁর অভিনেতা স্বামী নীল দাস এবং ছাত্রী ইন্দ্রাণী লন্ডনে এই কর্মসূচি পালন…

Read More

উজানের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার ডিব্রুগড়ে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা (জেপি নাড্ডা)। তিন দিনের উত্তর-পূর্ব ভারত সফরের অংশ হিসেবে তাঁর এই সফরকে বন্যা পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ডিব্রুগড়ের মোহনবাড়ি বিমানবন্দরে পৌঁছালে কেন্দ্রীয় মন্ত্রীকে…

Read More

শিবসাগরের বন্যাত্রাণ শিবির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, দ্রুত ক্ষতিপূরণের আশ্বাস

বরাক তরঙ্গ, ৪ আগস্ট : বন্যার কারণে আশ্রয় শিবিরে থাকা শিবসাগরের দুর্গত মানুষের সঙ্গে মঙ্গলবার দেখা করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি শিবসাগরের পলাশনিতে অবস্থিত অসম এনার্জি ইনস্টিটিউটের আশ্রয় শিবির পরিদর্শন করে বন্যার্তদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যার খোঁজখবর নেন। পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী বন্যায় প্রাণ হারানো শিবসাগরের ১০ জনের পরিবারের প্রতিও সমবেদনা…

Read More

অসম সরকারের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারগুলির হাতে পৌঁছাতে শুরু করল ১৫ হাজার টাকার অন্তর্বর্তীকালীন সহায়তা

বরাক তরঙ্গ, ৩ আগস্ট : উজান অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দ্রুত পদক্ষেপ নিয়েছে অসম সরকার। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণামাফিক বন্যাকবলিত পরিবারগুলির জন্য ১৫ হাজার টাকার অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তার প্রথম কিস্তি সোমবার আনুষ্ঠানিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। গত ২ আগস্ট থেকে ডিব্রুগড়ে অবস্থান করে বন্যা পরিস্থিতি পর্যালোচনা করছেন মুখ্যমন্ত্রী। সোমবার ডিব্রুগড়ে অবস্থিত…

Read More

উজান অসমের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রী, ক্ষয়রোধে ৯০ কোটি টাকার প্রকল্পের আশ্বাস

বরাক তরঙ্গ, ২ আগস্ট : উজান অসমের বন্যা পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করতে চার দিনের সফরে রবিবার ডিব্রুগড়ে পৌঁছান মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ডিব্রুগড় বিমানবন্দর থেকে তিনি প্রথমে চাবুয়ার মূলুকগাঁওয়ে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের জ্যেষ্ঠ ভ্রাতা মিষ্ট প্রসাদ সোনোয়ালের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিত হন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর মুখ্যমন্ত্রী চাবুয়ার পুখুরীজান এলাকায়…

Read More

উজানের বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ক্ষতিগ্রস্তদের সহায়তায় একাধিক ঘোষণা

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : শিবসাগর, চরাইদেও, যোরহাট ও গোলাঘাট জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে শুক্রবার অসম মন্ত্রিসভার বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে দিসপুরের লোকসেবা ভবনে অনুষ্ঠিত সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে বন্যা মোকাবিলা ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, বন্যায় বিপুল সংখ্যক দুই…

Read More