নগাঁও উপনির্বাচনে বিজেপি জিতলে ২০৩১-এ ১২৬ আসন : হিমন্ত

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে বিজেপি জয়ী হলে ২০৩১ সালের অসম বিধানসভা নির্বাচনে দল ১২৬টি আসনেই জয়লাভ করবে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার যোরহাটে জেলা আয়ুক্তদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, নগাঁও বিজেপির ঐতিহ্যগত আসন নয়। তবে গত এক মাসে সেখানে বিজেপির পক্ষে…

Read More

যোরহাটে জেলা কমিশনারদের সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : রাজ্যের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে যোরহাটে অনুষ্ঠিত দু’দিনের জেলা কমিশনার (DC) সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বন্যা ত্রাণ ও পুনর্বাসন, শিক্ষা, স্বাস্থ্য, বিনিয়োগ, ভূমি ব্যবস্থাপনা এবং প্রশাসনিক সংস্কার সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিনিয়োগকারীদের…

Read More

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে ছিলেন সিদ্দেক আহমদ : হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ১৩ সেপ্টেম্বর : প্রাক্তন মন্ত্রী তথা করিমগঞ্জ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চারবারের বিধায়ক সিদ্দেক আহমদের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী প্রয়াত নেতার জনসেবা ও বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদানের কথা স্মরণ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, বহু বছরের সহকর্মী ও প্রাক্তন মন্ত্রী সিদ্দেক…

Read More

অসম ও মেঘালয়ে বহিঃসহায়তাপ্রাপ্ত প্রকল্পে নতুন গতি চাইলেন দুই মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে সাক্ষাৎ করে দুই উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে বহিঃসহায়তাপ্রাপ্ত প্রকল্প। (Externally Aided Projects বা EAPs)-এর কাজে নতুন গতি আনার দাবি জানিয়েছেন। বুধবার, ৯ সেপ্টেম্বর ‘এক্স’-এ এক পোস্টে হিমন্ত বিশ্ব শর্মা জানান, উত্তর-পূর্বাঞ্চলে মূলধনী ব্যয় বৃদ্ধি এবং ভৌত…

Read More

ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে মুখ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন, সংগ্রহালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

বরাক তরঙ্গ, ৮ সেপ্টেম্বর: ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজরিকার জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জালুকবাড়িস্থিত ড. ভূপেন হাজরিকা সমন্বয় তীর্থে উপস্থিত হয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে চলা ‘ড. ভূপেন হাজরিকা…

Read More

মুখ্যমন্ত্রীকে ভাগিনের মেসেজ, মুহূর্তেই মিটল সমস্যা

বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে এক ছাত্রীর মেসেজ। আর সেই মেসেজের পরই মুহূর্তের মধ্যে মিটে গেল দীর্ঘদিনের সমস্যা। ঘটনাটি ঘিরে এখন সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিশেষ চর্চা। প্রিয় ‘ভাগিন’দের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর তৎপরতার বিষয়টিও ফের সামনে এসেছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সরকার চালু করা অন্যতম প্রকল্প ‘মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা…

Read More

অ্যান্টি-নারকোটিক টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত অসম সরকারের, গঠিত হবে দু’টি নতুন পুলিশ ব্যাটালিয়ন

মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে দুই দিনব্যাপী জ্যেষ্ঠ পুলিশ সুপারদের সম্মেলনের সমাপ্তি বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে গতকাল থেকে অনুষ্ঠিত রাজ্যের জ্যেষ্ঠ পুলিশ সুপারদের দুই দিনব্যাপী সম্মেলনের আজ সমাপ্তি হয়েছে। রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করা, অপরাধ নিয়ন্ত্রণ ও তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর…

Read More

লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিকে ভারতীয় সেনার প্রশিক্ষণ অ্যাকাডেমির সমকক্ষ করে গড়ে তোলা হবে : হিমন্ত

বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : দেরগাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ অ্যাকাডেমিতে বুধবার অনুষ্ঠিত হলো অসম পুলিশের দীক্ষান্ত সমারোহ। অনুষ্ঠানে ৩২ জন উপ-পুলিশ অধীক্ষক এবং ৩৭১ জন পুলিশ কনস্টেবলসহ মোট ৪০৩ জন কর্মকর্তা ও জওয়ান অংশগ্রহণ করেন। দীক্ষান্ত সমারোহে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে…

Read More

মাসের শুরুতেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তিন বড় ঘোষণা

বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর : মাসের শুরুতেই অসমবাসীর জন্য তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সামাজিক মাধ্যমে পোস্ট করে এই তিন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, অসমের যুবপ্রজন্ম, দক্ষতা উন্নয়ন এবং বন্যাকবলিত পরিবারের স্বার্থে সরকার তিনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে। যুবক-যুবতীদের নতুন আশায় শক্তি জোগাতে চালু করা হবে ‘মুখ্যমন্ত্রীর জীবন…

Read More

ক্ষেত্রীর সড়ক দুর্ঘটনার ঘটনাস্থল পরিদর্শন মুখ্যমন্ত্রীর, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা

বরাক তরঙ্গ, ৩১ আগস্ট : ক্ষেত্রীর তেতেলিয়ায় ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ঘটনাস্থল সোমবার পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। দুর্ঘটনার কারণ এবং পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। রবিবার সন্ধ্যায় তেতেলিয়ায় এনএইচ-২৭-এ নগাঁও থেকে গুয়াহাটিগামী একটি যাত্রীবাহী বাসের…

Read More