মাইকে আজান : নিষেধাজ্ঞার পরিকল্পনা ডেনিশ সরকারের

২৬ জুন : নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা নাকি পরমতসহিষ্ণুতা—কোনটি বেশি গুরুত্বপূর্ণ? এই দ্বন্দ্বে ইউরোপের অন্যতম কড়া অভিবাসন নীতির দেশ ডেনমার্ক এবার আরও একধাপ কঠোর হওয়ার ইঙ্গিত দিল। দেশটিতে ইসলামিক জীবনযাত্রার প্রভাব বা ‘ইসলামাইজেশন’ রুখতে এবার দেশজুড়ে মসজিদের মাইকে আজান দেওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা পুনরুজ্জীবিত করছে ডেনিশ সরকার। দেশটির কট্টরপন্থী অভিবাসন মন্ত্রী মর্টেন বডসকভের…

Read More

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছে উদ্ধারকর্মীরা, বাড়ছে মৃতের সংখ্যা

২৬ জুন : ভেনেজুয়েলার রাজধানীর কাছে দুই দফা শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জীবিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত অন্তত ২৩৫ জন নিহত এবং দেড় হাজারেরও বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। কারাকাস এবং পার্শ্ববর্তী উপকূলীয় শহর লা গুয়াইরায় ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে লোকজনকে সাহায্যের জন্য চিৎকার করতে শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ…

Read More

যুক্তরাষ্ট্রকে হারালেও বিদায় তুরস্ক

২৬ জুন : বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে রোমাঞ্চকর এক লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তুরস্ক। শুক্রবার লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ম্যাচে যোগ করা সময়ের অষ্টম মিনিটে কান আয়হানের গোলে জয় নিশ্চিত করে তুর্কিরা। তবে গুরুত্বপূর্ণ এই জয়ও তাদের নকআউটে ওঠার জন্য যথেষ্ট হয়নি। তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতেই থেকে বিদায় নিতে হয়েছে তুরস্ককে।…

Read More

গ্রুপের শীর্ষস্থানে নেদারল্যান্ডস

২৬ জুন : বিশ্বকাপের গ্রুপ পর্বে দাপুটে পারফরম্যান্স অব্যাহত রাখল নেদারল্যান্ডস। ম্যাচের শুরুতেই মাত্র সাত মিনিটের মধ্যে দুই গোল করে জয়ের ভিত গড়ে তোলে ডাচরা। শেষ পর্যন্ত তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় শেষ ষোলোতে তাদের প্রতিপক্ষ ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। শুক্রবার সকালে কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে…

Read More

প্রথমবারের মতো নকআউট পর্বে ইকুয়েডর

২৬ জুন : বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা এবার আগেই পেরিয়ে গিয়েছিল জার্মানি। টানা দুই জয়ে শেষ ৩২ নিশ্চিত করায় শেষ ম্যাচে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তবে সেই আত্মবিশ্বাসই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়াল। অপেক্ষাকৃত দুর্বল বলে বিবেচিত ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে গ্রুপ পর্ব শেষ করল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে এই ঐতিহাসিক জয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে…

Read More

নক-আউটে দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো

২৬ জুন : হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল তারা। তবে পরের দু’ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথমবার কাপযুদ্ধের নক-আউটের টিকিট পাকা করল দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারাল হুগো ব্রুসের ছেলেরা। ম্যাচের একমাত্র গোলটি থাপেলো মাসেকোর। উল্লেখ্য, ২০১০ সালের পর এবারই মূলপর্বের যোগ্যতা অর্জন করে তারা। সব মিলিয়ে পঞ্চমবারের প্রচেষ্টায় অবশেষে গ্রুপ পর্বের…

Read More

প্রথমবার বিশ্বকাপের নকআউটে আইভরি কোস্ট, জোড়া গোলে ইতিহাস গড়লেন পেপে

২৬ জুন : বিশ্বকাপে দিদিয়ে দ্রগবার মতো কিংবদন্তি ফুটবলারদের নিয়ে একাধিকবার অংশ নিলেও কখনও গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি আইভরি কোস্ট। অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নিকোলা পেপের দুর্দান্ত জোড়া গোলে কুরাসাওকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে পশ্চিম আফ্রিকার দেশটি। শুক্রবার ফিলাডেলফিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ই’ গ্রুপের ম্যাচে শুরু…

Read More

সন্তানের ভবিষ্যতের কাছে হার মানল এক মায়ের চোখের জল

রাজীব মজুমদার, ধলাই।বরাক তরঙ্গ, ২৫ জুন : সন্তানের ভবিষ্যতের কাছে হার মানল মায়ের চোখের জল। একদিকে শরীরজুড়ে নির্যাতনের ক্ষতচিহ্ন, অন্যদিকে সন্তানের ভবিষ্যতের চিন্তা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে এক মায়ের সিদ্ধান্ত যেন আবারও মনে করিয়ে দিল মাতৃত্ব অনেক সময় নিজের কষ্ট, অপমান আর যন্ত্রণা থেকেও বড় হয়ে ওঠে। ধলাইয়ের কাবুগঞ্জ এলাকায় বৃহস্পতিবার ঘটে যাওয়া এক ঘটনা…

Read More

শিলচর শহরের দু’টি স্পা সেন্টারে অভিযান, আটক ২৬ যুবতী

বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ২৫ জুন : শহরের দু’টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ২৬ জন যুবতীকে আটক করেছে কাছাড় পুলিশ। বৃহস্পতিবার রাতে শিলচর ক্লাব রোডের একটি বাণিজ্যিক ভবনে অবস্থিত ‘লাভলি স্পা’ এবং ‘লোটাস স্পা’-তে একযোগে অভিযান চালিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই দুই স্পা সেন্টারে ম্যাসাজ পরিষেবার আড়ালে অসামাজিক কার্যকলাপ…

Read More

সুতারকান্দি ল্যান্ড পোর্ট নিয়ে নয়াদিল্লিতে চেয়ারম্যানের সঙ্গে বৈঠক আমিনুর রশিদের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ২৫ জুন : ভারত-বাংলাদেশ সীমান্ত বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সুতারকান্দি ল্যান্ড পোর্টের উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠক ঘিরে বরাক উপত্যকায় নতুন আশার সঞ্চার হয়েছে। দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী বৃহস্পতিবার রাজধানীর লোকনায়ক ভবনে ল্যান্ড পোর্ট অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই)-এর চেয়ারম্যান জয়ন্ত সিংহের সঙ্গে সাক্ষাৎ করে…

Read More