চেক রিপাবলিককে উড়িয়ে গ্রুপ পর্বে শতভাগ সাফল্য মেক্সিকোর
২৫ জুন : প্রথমার্ধে গোলের দেখা না পেলেও বিরতির পর আক্রমণের ঝড় তুলে দুর্দান্ত জয় তুলে নিল মেক্সিকো। চেক রিপাবলিককে ৩-০ গোলে পরাজিত করে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় নিশ্চিত করেছে বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। বৃহস্পতিবার সকালে মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোল করতে পারেনি স্বাগতিকরা।…
