মোদির জন্মদিনে শিলকুড়ির বরম বাবা মন্দিরে ৫ হাজার প্রদীপ প্রজ্বলন

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ‘সেবা, সংকল্প অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে শিলকুড়ির বরম বাবা মন্দিরে ৫ হাজার প্রদীপ প্রজ্বলন করা হয়। বড়খলা বিধানসভা কেন্দ্রের চাতলা মণ্ডলের ৫৯ নম্বর বুথের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

প্রদীপের আলোয় সন্ধ্যার পর মন্দির প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ, চাতলা মণ্ডল সভাপতি মানব সিং, বুথ সভাপতি, এপি-জিপির পদাধিকারী, দলীয় কর্মী-সমর্থক এবং বহু ভক্ত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিধায়ক কিশোর নাথ মন্দিরে বিশেষ পূজা-অর্চনা করেন। পরে ভজন ও হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়। কীর্তনে বিধায়কও ভক্তদের সঙ্গে অংশ নেন।

অনুষ্ঠান শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ৫ হাজার প্রদীপ প্রজ্বালনকে কেন্দ্র করে শিলকুড়ি এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *