Headlines

মধুরবন্দ-কনকপুরে নবনির্মিত সেতুর সংযোগ সড়ক নিয়ে ক্ষোভ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : মধুরবন্দ-কনকপুরের বাখরশাহ মোকামের পাশে নির্মাণাধীন নবনির্মিত সেতুর কাজ প্রায় শেষ হলেও সংযোগ সড়কের নির্মাণ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। ২০২৫ সালের নভেম্বর থেকে সেতুটির নির্মাণকাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন দিন আগে সেতু দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য লাল মাটি ফেলে অস্থায়ীভাবে সংযোগ সড়ক তৈরি করা…

Read More

রাতাবাড়িতে লেভেল ক্রসিংয়ের দাবিতে  সাংসদকে নিয়ে জিএমের সঙ্গে সাক্ষাৎ

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : রাতাবাড়ি-পলডহর পূর্ত সড়কে দীর্ঘদিনের গণদাবি রেলওয়ে লেভেল ক্রসিং বা রোড আন্ডার ব্রিজ (RUB) নির্মাণ করা। এই দাবি নিয়ে প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান সহ এক প্রতিনিধিদল সাংসদ কৃপানাথ মালাকে সঙ্গে করে উত্তরপূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবের সঙ্গে সাক্ষাৎ করে। গত ১৫ সেপ্টেম্বর উত্তর-পূর্ব সীমান্ত রেলের…

Read More

নগাঁও উপনির্বাচন :  সংখ্যালঘু ভোটারদের কাছে পৌঁছতে তৎপর বিজেপি, কংগ্রেস ও এআইইউডিএফ

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে চলা নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে নির্বাচনী লড়াই। মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর থেকেই ভোটারদের কাছে পৌঁছতে সক্রিয় হয়ে উঠেছেন বিভিন্ন দলের প্রার্থী ও নেতারা। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের সমর্থন আদায়কে কেন্দ্র করে জোরদার হয়েছে প্রচার। বিজেপির প্রার্থী দেবাশিস…

Read More

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল উত্তর কৃষ্ণপুরের দুই কৃতী ভাই

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জন করে মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেল কাছাড় জেলার উত্তর কৃষ্ণপুরের দুই ভাই আবু হুরাইরা চৌধুরী ও ওরওয়া মোহাম্মদ চৌধুরী। বর্তমানে ১৮ বছর বয়সি আবু হুরাইরা এবং ১৬ বছর বয়সি ওরওয়া আল-আজহারে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। বিশিষ্ট ব্যবসায়ী জবারুত আলম চৌধুরীর দুই…

Read More

দুর্গোৎসবের আগে শিলচরে ‘মা আসছেন’, নারী উদ্যোক্তাদের ফ্যাশন মেলা

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : দুর্গোৎসবের প্রাক্কালে নারী উদ্যোক্তাদের স্বনির্ভরতার বার্তা নিয়ে শিলচরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘মা আসছেন’ শীর্ষক ফ্যাশন ও প্রদর্শনী মেলা। পারফেকশন গ্ল্যামের উদ্যোগে আয়োজিত এই মেলা ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সেলিব্রেশন বিবাহ ভবনে চলবে। প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। স্থানীয় নারী…

Read More

নেশামুক্তি অভিযানে বিশেষ অবদানের স্বীকৃতি, রাজ্যপালের হাত থেকে সম্মাননা নিলেন দিলু দাস

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুপ্রেরণায় দেশজুড়ে চলা ‘নেশামুক্ত ভারত অভিযান’-কে আরও শক্তিশালী করতে কাছাড় জেলার পবিত্র ভূমি থেকে শুরু হয়েছে সচেতনতা ও জনসম্পৃক্ততার উদ্যোগ। ‘নেশামুক্ত ভারত সংকল্প পদযাত্রা’-র প্রথম দিনে নেশার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি, জনভাগীদারি এবং সামাজিক দায়বদ্ধতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে নেশামুক্ত সমাজ গড়ে…

Read More

সোনাবাড়িঘাটে শেষ চারে আরশান এফসি

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : বিশাল ব্যবধানে জয়ী হয়ে সোনাবাড়িঘাট নিউ ইয়ং স্টার ক্লাবের ‘সিজন এইট’ ফুটবল টুর্নামেন্টের শেষচারে জায়গা করে নিল আরশান এফসি সোনাবাড়িঘাট। শুক্রবার ফেরিঘাট সংলগ্ন মাঠে তারা ৩-২ গোলে পরাজিত করে কর্কট ইয়ং স্টারকে। ম্যাচের শুরু থেকে দুই দলের লড়াই ছিল উত্তেজনাপূর্ণ। ম্যাচের ২৩ মিনিটে আরশান এফসির হয়ে গোল করেন মুন। ৩৪…

Read More

মসজিদে বোমা হামলায় নিহত অন্তত ১৬, আহত ৫৬

১৮ সেপ্টেম্বর : পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মসজিদে বোমা হামলা ও পরবর্তী বন্দুকযুদ্ধে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন পুলিশকর্মী রয়েছেন। ঘটনায় ৫৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার জুমার নামাজের জন্য মানুষ যখন মসজিদে জড়ো হচ্ছিলেন, সেই সময় খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দফতরের চত্বরে অবস্থিত মসজিদের প্রবেশপথে…

Read More

শিলচরে দেবশিল্পী বিশ্বকর্মার পূজায় উৎসবের আমেজ

রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : ধর্মীয় রীতিনীতি ও ভক্তিভরে শুক্রবার শিলচরজুড়ে পালিত হল দেবশিল্পী শ্রীশ্রী বিশ্বকর্মার পূজা। পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বিশ্বকর্মা পূজা উপলক্ষে কল-কারখানা, বিভিন্ন ওয়ার্কশপ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যানবাহন সংক্রান্ত প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি দফতরেও বিশেষ আয়োজন করা হয়। এদিন শিলচরের পিএইচই…

Read More

শিলচর বাইপাসে অভিযানে উদ্ধার ইয়াবা, আটক যুবক

বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : গোপন সূত্রের ভিত্তিতে শিলচর থানার অধীন বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ। অভিযানে একটি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শিলচর বাইপাস এলাকায় AS-11-W-5020 নম্বরের একটি গাড়িতে তল্লাশি…

Read More