উন্নত রাস্তা ও বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণের দাবিতে মিছিল এসইউসিআই-র

মোহাম্মদ জনি, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৬ মে : শ্রীভূমি শহরে কৃত্রিম বন্যা প্রতিরোধে উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলা এবং বেহাল রাস্তাঘাটের দ্রুত পুনর্নির্মাণের দাবিতে শুক্রবার বিক্ষোভ কর্মসূচি পালন করল এসইউসিআই (কমিউনিস্ট) দলের করিমগঞ্জ জেলা কমিটি। জেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। শনিবার নেতাজি মূর্তির পাদদেশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের…

Read More

নদী ভাঙনের জেরে কপিলাশ্রমে বড়সড় ক্ষতি

বরাক তরঙ্গ, ১৬ মে : বরাক উপত্যকার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় তীর্থস্থান শ্রীশ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির, কপিলাশ্রমে নদী ভাঙনের জেরে বড়সড় ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে। আকস্মিক নদী ভাঙনের ফলে মন্দির প্রাঙ্গণের একটি পাকা বাথরুম সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে যায়। পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকার বাঁশ গাছ, কদম গাছ-সহ বিভিন্ন প্রজাতির বহু গাছপালা এবং প্রায় ২০০ মিটার জমিও নদীতে…

Read More

আমিনুল হকের উদ্যোগে উত্তর কৃষ্ণপুরে জাতীয় সড়কের গর্ত ভরাট

বরাক তরঙ্গ, ১৬ মে : উত্তর কৃষ্ণপুরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা জাতীয় সড়কের গর্ত ভরাটের কাজ অবশেষে শুরু হল বিধায়ক আমিনুল হক লস্করের উদ্যোগে। শনিবার দুপুরে তাঁর উপস্থিতিতে প্রেসিডেন্সি কলেজের সামনে জাতীয় সড়কে পাথর ফেলে মেরামতির কাজ শুরু করা হয়। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক আমিনুল হক লস্কর জানান, কয়েকদিন ধরে সড়কের বিভিন্ন অংশে…

Read More

বন্যা কবলিত এলাকা পরিদর্শন কিশোর নাথের, সমাধানের আশ্বাস

বরাক তরঙ্গ, ১৬ মে : বড়খলা কেন্দ্রের বিভিন্ন সমস্যাগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিলেন বড়খলার বিধায়ক কিশোর নাথ। শনিবার তিনি প্রথমে জারইলতলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বন্যা সমস্যার বাস্তব চিত্র সরেজমিনে খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতি বছর বর্ষার সময় জারইল তলা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়।…

Read More

শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে শুরু দু’দিনব্যাপী মূল্যবোধ-ভিত্তিক শিবির

দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৬ মে : শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের উদ্যোগে শনিবার থেকে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে দু’দিনব্যাপী “মূল্যবোধ-ভিত্তিক ক্যাম্প”। সেবাশ্রমের নীচতলার অডিটোরিয়ামে বৈদিক পাঠ ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শিবিরের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ধ্যান পরিচালনা করেন স্বামী বৈকুণ্ঠানন্দজি। শিবিরের প্রধান সমন্বয়কারী স্বামী গণধীশানন্দজি মহারাজ ক্যাম্পের উদ্দেশ্য ও…

Read More

ছাগল বাঁচাতে গিয়ে পাহাড়ি স্রোতে প্রাণ হারালেন বৃদ্ধা

বরাক তরঙ্গ, ১৬ মে : হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম এলাকার টাঙ্গাপুরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। বাড়ির দু’টি ছাগলছানাকে বাঁচাতে গিয়ে পাহাড়ি জলের প্রবল স্রোতে তলিয়ে প্রাণ হারালেন নবীরুন বেগম নামে এক বৃদ্ধা। পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার টানা ভারি বৃষ্টির জেরে এলাকায় হঠাৎ পাহাড়ি জলস্রোতের সৃষ্টি হয়। সেই সময় বাড়ির পাশেই দু’টি ছাগলছানা জলের স্রোতে…

Read More

পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে পোশাক বিতরণ কৃষ্ণেন্দুর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৫ মে : পাথারকান্দি মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে শুক্রবার আয়োজিত ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণার বার্তা দিলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক কৃষ্ণেন্দু পাল।  বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন তিনি শিক্ষার্থীদের হাতে নতুন…

Read More

হাইলাকান্দিতে কিশোরীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা করনের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জনসংযোগ,হাইলাকান্দি।বরাক তরঙ্গ, ১৫ মে : হাইলাকান্দিতে ১৪ বছর থেকে ১৫ বছর বয়সী কিশোরীদের এইচপিভি টিকাকরণ সংক্রান্ত একটি উচ্চ-স্তরের পর্যালোচনা বৈঠক জেলা টাস্ক ফোর্স কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে। ডিসি কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন এডিসি (স্বাস্থ্য) হৃষিকেশ বরুয়া (এসিএস)। বৈঠকের মূল লক্ষ্য ছিল কিশোরীদের জরায়ু মুখ ক্যান্সার থেকে রক্ষা করার জন্য চলমান জাতীয়…

Read More

ধলাইয়ে বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক অমিয়কান্তি দাশের

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ। বরাক তরঙ্গ, ১৫ মে : ধলাই সমজেলা আয়ুক্ত কার্যালয়ে শুক্রবার বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক অমিয়কান্তি দাশ। বিকেল পাঁচটায় সমজেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, পূর্ত, আবগারীসহ মোট নয়টি বিভাগের আধিকারিক উপস্থিত ছিলেন। পাশাপাশি ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি ব্লকের বিডিও…

Read More

বদরপুরে জলাবদ্ধতা ও ভূমিধস, জনজীবন বিপর্যস্ত, পরিদর্শনে কমলাক্ষ

মোহাম্মদ জনি, শ্রীভূমি। বরাক তরঙ্গ, ১৫ মে : অবিরাম ভারী বর্ষণের জেরে বদরপুর শহর ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা এবং নিচু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ায় কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দৈনন্দিন যাতায়াত, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে জরুরি পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।শুধু…

Read More