Category: বরাক
সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি রিনা বেগম চৌধুরী প্রয়াত, কাল জানাজা
বরাক তরঙ্গ, ১৫ মে : সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা কংগ্রেস নেত্রী রিনা বেগম চৌধুরী আর নেই। শুক্রবার দুপুর ১২-৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬১ বছর। প্রয়াত চৌধুরী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। শেষে তিনি কিডনি জনিত রোগে আক্রান্ত হন। আগামীকাল শনিবার জোহরের নামাজের পর সোনাবাড়িঘাট চৌধুরী মসজিদে সংলগ্ন ঈদগাহ মাঠে…
বদরপুর-পাঁচগ্রাম রেল সেকশনে ভূমিধস, ব্যাহত ট্রেন চলাচল
বরাক তরঙ্গ, ১৫ মে : বরাক উপত্যকায় টানা বৃষ্টির জেরে বদরপুর-পাঁচগ্রাম রেল সেকশনে রেললাইনের উপর ভূমিধসের ঘটনা ঘটেছে। এর ফলে সাময়িকভাবে ব্যাহত হয় স্বাভাবিক ট্রেন চলাচল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তৎপর হয়ে ওঠে রেল কর্তৃপক্ষ। ভূমিধসের কারণে রেললাইনের একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রেল বিভাগের কর্মীরা। জরুরি…
ফুঁসছে মধুরা, বন্যার আতঙ্কে এলাকাবাসী
বরাক তরঙ্গ, ১৫ মে : টানা বৃষ্টির জেরে মধুরা নদীর জলস্তর ক্রমশ বিপদসীমার দিকে এগোচ্ছে। শুক্রবার কয়েক ঘণ্টার একনাগাড়ে বৃষ্টিতে নদীর জল অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের বক্তব্য, আরও দুই থেকে তিন ঘণ্টা একইভাবে বৃষ্টি চলতে থাকলে নদীর জল বহু বাড়িতে ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যেই নদীতীরবর্তী একাধিক…
টানা বৃষ্টিতে শিলচরে কৃত্রিম বন্যা, জলমগ্ন শহরের বিস্তীর্ণ এলাকা
রূপক চক্রবর্তী, শিলচর।বরাক তরঙ্গ, ১৫ মে : শুক্রবারের টানা বৃষ্টিতে শিলচর শহরের একাধিক এলাকায় কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিলপার, রাধামাধব রোড, বিবেকানন্দ রোড, লিঙ্ক রোড ও আশ্রম রোড-সহ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় হাঁটুসমান জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ নেমে এসেছে। অবিরাম বৃষ্টির জেরে শহরের বহু রাস্তা প্লাবিত হয়েছে।…
শ্রীভূমি সদর থানার সামনে মর্মান্তিক দুর্ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইকেল আরোহীর মৃত্যু
বরাক তরঙ্গ, ১৫ মে : শ্রীভূমি সদর থানার সম্মুখে শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সাইকেল আরোহী। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তবে…
কেরলম যাওয়ার পথে নিখোঁজ উধারবন্দের যুবক, মামলা স্ত্রীর
বরাক তরঙ্গ, ১৫ মে : কর্মসূত্রে বহিরাজ্যে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছেন উধারবন্দের এক যুবক। নিখোঁজ যুবক হলেন উধারবন্দ থানার অন্তর্গত দয়াপুর গ্রান্ট এলাকার বাসিন্দা প্রয়াত ঝিলু রীর পুত্র রূপক রী ঝিলুরার (৩০)। রূপক রীর নিখোঁজ হওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করে দুর্গানগর ভাঙ্গাবস্তির বাসিন্দা গুসড়া গোয়ালার বিরুদ্ধে বুধবার উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করেন…
মারপিটের তিনদিন পর যুবকের মৃত্যু, চাঞ্চল্য উধারবন্দে
বরাক তরঙ্গ, ১৫ মে : কাছাড় জেলার উধারবন্দ থানার অন্তর্গত দুর্গানগরের লক্ষীরবন্দ এলাকায় মারপিটের ঘটনার তিনদিন পর এক যুবকের মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম একলাস উদ্দিন লস্কর (৪১)। তিনি প্রয়াত আব্দুর রহমান লস্করের পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় উধারবন্দ বাজারে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে শফিকুর রহমান…
নাবালিকার সঙ্গে যৌনাচার, ২০ বছর কারাদণ্ড প্রৌঢ়ের
বরাক তরঙ্গ, ১৫ মে : নাবালিকার সঙ্গে যৌনাচারের মামলায় প্রৌঢকে ২০ বছর কারাবাসের সাজা শোনালো কাছাড়ের দায়রা জজ বিপ্রজিত রায়ের আদালত। সাজাপ্রাপ্ত বাবুল লোহার (৫০) কালাইন থানা এলাকার দিগরখাল গোবিন্দকুপার বাসিন্দা। বাবুলের কুকর্ম ধরা পড়ে ২০২৪ সালের নভেম্বর মাসে। তার প্রতিবেশী বছর ১৫-র এক নাবালিকাকে ফুসলিয়ে কিছুদিন ধরে সে যৌনাচার চালিয়ে আসছিল।যদিও প্রথমত কেউই কিছু…
লালায় উদ্ধার হেরোইন, গ্রেফতার ২
বরাক তরঙ্গ, ১৪ মে : হাইলাকান্দি জেলার লালা থানার পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হলো সন্দেহজনক হেরোইন। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, রাজ্যেশ্বরপুর সপ্তম খণ্ডের বাসিন্দা হাবিজুর রহমান (১৯) ও দিলোয়ার হোসেন লস্কর (৩০)কে আটক করা হয়। অভিযানের সময় তারা একটি স্কুটি নিয়ে চলাচল করছিলেন। তল্লাশি চালিয়ে পুলিশ স্কুটির…
ধলাইয়ে ইয়াবা ট্যাবলেট সহ আটক যুবক
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৪ মে : কাছাড় জেলার ধলাই পুলিশের মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। ৩০৬ নম্বর জাতীয় সড়কের পানিভরা চেকিং পয়েন্টে তল্লাশি চালিয়ে প্রায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি অটো আটক করে তল্লাশি চালানো হয়। আটক অটোর নম্বর AS 11 CC 4449।…
