Category: বরাক
লঙ্গাই নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে আসাইঘাটের শতাধিক পরিবার
ঘরবাড়ি, রাস্তা, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থা চরম হুমকির মুখে_____ মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৮ মে : বর্ষার শুরুতেই ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন পাথারকান্দির লোয়াইরপোয়া রাধাপুরী জিপির ৯ নম্বর ওয়ার্ডের আসাইঘাট গ্রামের বাসিন্দারা। লঙ্গাই নদীর ভয়ঙ্কর ভাঙনে একের পর এক বসতভিটা, রাস্তা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অনিশ্চয়তার মুখে পড়েছে এলাকার…
শিশু পাচারের সন্দেহজনক ঘটনায় নিকটস্থ থানা অথবা চাইল্ডলাইনে ফোন করার আহ্বান
জনসংযোগ, শ্রীভূমি।বরাক তরঙ্গ, ১৮ মে : শিশু পাচার রোধে জনসচেতনতা বাড়াতে “নীরব আর্তনাদ: শিশু পাচারের অমানবিক সত্য উন্মোচন” শীর্ষক বিশেষ সতর্কবার্তা জারি করেছে শ্রীভূমি শ্রম আধিকারিকের কার্যালয়। শ্রম কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রকাশিত ওই বার্তায় বলা হয়েছে, শিশু পাচার আজ বিশ্বের অন্যতম জঘন্য অপরাধ। এই সংগঠিত অপরাধ অসহায় ও দুর্বল শিশুদের লক্ষ্য করে তাদের শৈশব…
শিলচরে ঋণ পুনরুদ্ধারে গিয়ে ব্যাঙ্ক কর্মীদের ওপর হামলা, তীব্র নিন্দা ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের
বরাক তরঙ্গ, ১৮ মে : বকেয়া ঋণ পুনরুদ্ধারের কাজে গিয়ে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন দুই ব্যাঙ্ক কর্মী। ঘটনাটি ঘটেছে গত ১৫ মে শিলচরের অসম গ্রামীণ ব্যাঙ্কের ইটখলা শাখা এলাকায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ব্যাঙ্ক মহলে। জানা গেছে, আসাম গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ইটখলা শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নবরাজ ছেত্রী এবং পিটিএস কর্মী তিলক দাস ঋণ…
চার কৃতী পড়ুয়াকে সংবর্ধনা শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের, কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠান
বরাক তরঙ্গ, ১৮ মে : রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার সন্ধ্যায় অম্বিকাপট্টি অবস্থিত প্রার্থনাগৃহে শ্রীশ্রীরামকৃষ্ণ পাঠচক্রের আয়োজনে রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায় অনুষ্ঠান নিশ্ছিদ্র ভক্তিময় পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচনায় সংস্থার সভাপতি চম্পালাল রায় প্রদীপ প্রজ্বলন করে এবং কবিগুরুর সন্ধ্যারতি প্রদর্শনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান উদ্বোধন করেন। দিব্যত্রয়ীর অনুধ্যানে পরিচালিত অনুষ্ঠানে উপস্থিতরা নির্মল আচার-আচরণে শ্রদ্ধা নিবেদন করেন।…
উধারবন্দে ক্যান্সার আক্রান্ত তরুণকে বাঁচাতে মায়ের করুণ আর্তনাদ
বরাক তরঙ্গ, ১৮ মে : মাত্র ৩২ বছর বয়সী এক তরুণী ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। তাঁকে বাঁচাতে আকুল আবেদন জানিয়েছেন তাঁর মা। পারিবারিক আর্থিক অবস্থা চরম সঙ্কটে। সব সঞ্চয় শেষ হয়ে গেছে, আর চিকিৎসা চালিয়ে যাওয়ার কোনও টাকা নেই। উধারবন্দ বিধানসভার রংপুর আঙ্গারজুর এলাকার বাসিন্দা প্রমীলা চৌধুরী জানান, তাঁর মেয়ে ক্যান্সারে আক্রান্ত। দিনমজুর পরিবারের সদস্যরা…
সাহিত্য-সংস্কৃতির আবহে উন্মোচিত হলো ‘প্রতাপ’-এর ১৯তম মুদ্রিত সংখ্যা।
বরাক তরঙ্গ, ১৭ মে : ভাষা শহিদদের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে, সাহিত্য ও সংস্কৃতির সৌরভে মুখর হয়ে উঠল শিলচরের আশ্রম রোড। কবিতা, গান, আবৃত্তি ও সাহিত্যচর্চার আবেগঘন পরিবেশে উন্মোচিত হলো সমাজ ও সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘প্রতাপ’-এর ১৯তম মুদ্রিত সংখ্যা। নবীন ও প্রবীণ সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হওয়া এই আয়োজন যেন বরাক উপত্যকার সাহিত্যচর্চার এক উজ্জ্বল…
শিবালিক পার্কে ভাষা শহিদদের স্মরণে রক্তদান ও বিনামূল্যে চিকিৎসা শিবির
বরাক তরঙ্গ, ১৭ মে : রবিবার শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির আয়োজনে মহান ১৯ মের ভাষা শহিদ দিবস শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির অংশ হিসেবে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং বৃহত্তর মেহেরপুর এলাকার জনসাধারণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।শিবিরে শিলচর…
জন্মদিনে শুভেচ্ছায় ভাসলেন কৃষ্ণেন্দু পাল
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ মে : পাথারকান্দির উন্নয়নের অন্যতম রূপকার তথা জনপ্রিয় বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের জন্মদিন ঘিরে রবিবার উৎসবের আবহে মেতে উঠল গোটা পাথারকান্দি ও শ্রীভূমি জেলা। সকাল থেকেই শুভেচ্ছা, ভালোবাসা ও আবেগে ভরে ওঠে তাঁর কানিশাইলস্থিত বাসভবন। দলীয় নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলের উপস্থিতিতে দিনটি যেন এক…
বিপ্লবী উল্লাসকর দত্তের প্রয়াণদিবস পালন
বরাক তরঙ্গ, ১৭ মে : প্রবল বর্ষণ উপেক্ষা করে রবিবার সকালে একদল জনতা উপস্থিত হলেন শিলচর শ্মশানঘাটে, উল্লাসকর দত্ত স্মৃতিসৌধে। মহান বিপ্লবীর মহাপ্রয়াণ দিবসে স্মৃতিসৌধে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে তাঁর উদ্দেশে শ্রদ্ধা জানান। ছাতা মাথায়ই তাঁরা উল্লাসকর চর্চা করেন। আয়োজক ছিল প্রতিমূর্তি সংরক্ষণ ও স্মৃতিরক্ষা কমিটি, শিলচর। তাঁরাই শিলচরে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মদিন ও…
আজ উনিশের মহামিছিল, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক কর্মীদের
দীপ দেব, শিলচর।বরাক তরঙ্গ, ১৭ মে : মহান উনিশে মে ভাষা শহিদ দিবস উপলক্ষে আয়োজিত “উনিশের মহামিছিল”-এ সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানাল ১৯শে মে মহামিছিল কমিটি। রবিবার শিলচরের এক হোটেলে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে কমিটির কর্মকর্তারা জানান, এই মহামিছিলে শতাধিক স্কুল-কলেজ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, শ্রমিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ…
