Category: বরাক
সীমান্ত সড়কের বেহাল দশা, আতঙ্কে যাত্রী ও চালক, কৃষ্ণেন্দু পালের হস্তক্ষেপ দাবি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।বরাক তরঙ্গ, ১৭ মে : বরাক উপত্যকা, মিজোরাম ও ত্রিপুরার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত লোয়াইরপোয়া-ভায়া কটামনি-কানমুন আন্তঃরাজ্য সড়কের সীমান্তবর্তী কালামাটি-মেদলি অংশ বর্তমানে চরম বেহাল অবস্থার শিকার। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে সড়কের বিভিন্ন স্থানে বিশাল গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও সেই গর্ত এখন কার্যত পুকুরে…
সোনাইয়ে নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্করের বিজয় মিছিলে
নিপ্পু লস্কর, সোনাই।বরাক তরঙ্গ, ১৭ মে : জনজোয়ারের চিত্র দেখা গেল। বাসকান্দি ব্লক এলাকায় বিজয় মিছিলের পর এবার রবিবার সোনাই ব্লক এলাকাজুড়ে বিশাল বিজয় মিছিল করেন তিনি। উত্তর কৃষ্ণপুরের আউলিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে বিজয় মিছিলের সূচনা হয়। পুষ্পবৃষ্টির মাধ্যমে মিছিলের সূচনা করা হয়। শত শত বাইক ও বিভিন্ন যানবাহনের অংশগ্রহণে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।…
শিলচরে ভাষা আন্দোলনের চেতনায় আবেগঘন ‘১৯-এর মহাপথচলা’
বরাক তরঙ্গ, ১৭ মে : আগামী ১৯ মে ভাষা শহিদ দিবসকে সামনে রেখে রবিবার শিলচরের রাজপথে অনুষ্ঠিত হলো আবেগ, ঐতিহ্য ও ভাষাপ্রেমে ভরা ‘১৯-এর মহাপথচলা’। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সমাজের নানা স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভাষা আন্দোলনের স্মৃতিকে আবারও জীবন্ত করে তোলে। রাঙ্গিরখাড়ি শহিদ স্মারকের পাদদেশে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের…
ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীকে মূল্যায়নের আহ্বান স্মৃতি পর্ষদের
বরাক তরঙ্গ, ১৭ মে : ১৯৬১ সালের ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক এবং ‘গণসংগ্রাম পরিষদ’-এর অন্যতম প্রধান নেতা ছিলেন পরিতোষ পাল চৌধুরী। মাতৃভাষার অধিকার রক্ষায় এবং পরবর্তীকালে বরাক উপত্যকার উন্নয়নের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল, সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। তাই ভাষা…
মশারি বিতরণ কালাচাঁদ মেমোরিয়াল ক্লাবের
বরাক তরঙ্গ, ১৭ মে : ছোট দুধপাতিল গ্রামে দরিদ্র পরিবারের পাশে দাঁড়াল কালাচাঁদ মেমোরিয়াল ক্লাব। রবিবার ক্লাবের উদ্যোগে গ্রামটির শতাধিক দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে মশারি বিতরণ করা হয়। ক্লাবের ব্যক্তিগত তহবিল থেকে এই সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগপ দলের কেন্দ্রীয় সম্পাদক সুজিত দেব। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জ্ঞানেন্দ্র বিশ্বাস…
কৃত্রিম বন্যা ও শিলচরের সাম্প্রতিক দুরবস্থা: পুরসভার নিষ্ক্রিয়তাকেই দায়ী বিডিএফের
বরাক তরঙ্গ, ১৭ মে : কৃত্রিম বন্যা ও শিলচরের সাম্প্রতিক দুরবস্থার জন্য প্রশাসনিক ব্যর্থতা ও পুরসভার নিষ্ক্রিয়তাকেই দায়ী করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)। একই সঙ্গে অবিলম্বে শিলচর পুরনিগম নির্বাচনের দাবিও জানিয়েছে সংগঠনটি। রবিবার এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, বর্ষার মরশুম শুরু হওয়ার আগেই মাত্র দু’দিনের বৃষ্টিতে বরাক উপত্যকার বিস্তীর্ণ এলাকা…
ধলাইয়ের রাজঘাটে জনশূন্য ঘর থেকে প্রায় সাত লক্ষ টাকার মূল্যবান সামগ্রী হাতিয়ে নিল দুষ্কৃতিরা
বরাক তরঙ্গ, ১৭ মে : ধলাইয়ের রাজঘাট এলাকায় এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। জনশূন্য ঘর থেকে প্রায় সাত লক্ষ টাকার মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় দুষ্কৃতিরা। মারপিট ও মাদক সংক্রান্ত মামলায় অভিযুক্ত হওয়ায় পরিবারের সবাই ঘর ছেড়ে পালিয়ে রয়েছেন। আর এই সুযোগে দুষ্কৃতিরা তাণ্ডব চালায়। এমনটা জানালেন পরিবারের কর্তা ইসলাম উদ্দিন চৌধুরী। রবিবার বাড়িতে এসে…
কাটিগড়ায় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে যুবকের ওপর হামলা, গুরুতর আহত দুই
বরাক তরঙ্গ, ১৭ মে : কাটিগড়ায় দিনের আলোয় এক ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্রে সজ্জিত একদল দুষ্কৃতী এক যুবকের ওপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। মূল সড়কে হামলাকারীদের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসার রোমহর্ষক দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। জানা গেছে, একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন কিশোরদের মধ্যে…
রুকনি নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে রিকিয়াসন পাড়ার বাসিন্দারা
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৬ মে : ধলাইয়ের নরসিংহপুর সাউথ জিপির ২ নম্বর গ্রুপের রিকিয়াসন পাড়ায় রুকনি নদীর ভয়াবহ ভাঙনে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলতে থাকা নদীভাঙন সাম্প্রতিক বৃষ্টিপাতের জেরে আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় উদ্বেগে রয়েছেন এলাকার বহু পরিবার। শনিবার ভুক্তভোগী পরিবারগুলির সদস্যরা জানান,…
ধলাই ফ্রেঞ্চনগরে রাস্তা নির্মাণে অনিয়ম, ক্ষুব্দ এলাকাবাসী
দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।বরাক তরঙ্গ, ১৬ মে : ধলাই সমজেলার চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৮ নম্বর গ্রুপে সিসি ব্লকের রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সরকারি কাজে অনিয়মের অভিযোগ তুলে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে সরব হন এলাকার একাংশ মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রতীক্ষার পর হাওয়াইথাং ফ্রেঞ্চনগর পূর্ত সড়ক থেকে অজিত…
